এক্সপ্লোর

Sovandeb Chatterjee: 'যে চোর, সে চোর', দুর্নীতি নিয়ে ফের বিস্ফোরক শোভনদেব

Sovandeb on Scam: 'মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কোর্ট থেকে পরিষ্কার হয়ে আসতে হবে। নইলে দল কাউকে স্বীকার করবে না', দুর্নীতি ইস্যুতে বিস্ফোরক শোভনদেব

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ফের দুর্নীতি (Scam) নিয়ে সরব  খড়দহের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sovandeb Chatterjee)l এদিন খড়দহ বিধানসভার বিলাকান্দায় দলের একটি অনুষ্ঠানে তিনি বলেন,' বিধানসভায় আমি বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, কোর্ট থেকে পরিষ্কার হয়ে আসতে হবে। নইলে দল কাউকে স্বীকার করবে না। যে চোর, সে চোর। প্রমাণ হলে, দল তাঁকে সহ্য করবে না। সে যেই হোক, তাই বলে সবাই খারাপ, এটা হতে পারে না l'

প্রসঙ্গত, রাজ্যে ইতিমধ্যেই একাধিক দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে শাসকদলের হেভিওয়েট নেতা-মন্ত্রীদের। গরুপাচার মামলায় গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল। একই মামলায় অনুব্রত ঘনিষ্ঠদেরও হেফাজতে নিয়েছে সিবিআই। এদিকে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। দুজনের রয়েছেন এখন জেলে। পাশাপাশি আরও একাধিক মামলাতেও নাম জড়িয়েছে অনুব্রত-পার্থ-র। এদিকে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন, কল্যাণময়, শান্তিপ্রসাদ, সুবীরেশ। যার জেরে রাজ্যের শিক্ষাব্যবস্থার পাশাপাশি উপচার্য পদেরও সম্মানহানি হয়েছে বলে বিস্ফোরক খোদ সৌগত রায়। 

প্রসঙ্গত, এসএসসি দুর্নীতি ইস্যুতে সদ্য গ্রেফতার হয়েছেন এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য।এক সময় তিনি শ্যামাপ্রসাদ কলেজের অধ্যক্ষ ছিলেন। তৃণমূল জমানায় তিনি অধ্যক্ষ-উপাচার্য সংগঠনের শীর্ষ পদ সামলেছেন। বর্তমানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং  দার্জিলিং হিলস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। গত মাসেই শিলিগুড়িতে এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতেও যায় সিবিআই।  এসএসসির প্রাক্তন চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য বাড়িতে অভিযান চালায় ১০ জনের সিবিআই প্রতিনিধি দল। সেসময় প্রকাশ্যে আসে, বাগ কমিটির রিপোর্টে নাম ছিল এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যানের। তবে এখানেই শেষ নয়, নাম জড়িয়েছে শাসকদলের আরও একাধিক জনের। আর এবার এহেন পরিস্থতিতেই দুর্নীতি নিয়ে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। 

আরও পড়ুন,  'একই লোক, তাঁর কী মহৎ গুণ', সুবীরেশ গ্রেফতারে বিস্ফোরক সৌগত রায়

তৃণমূলের অধ্যাপক-সাংসদ সৌগত রায় বলেন, ' আমি খুব লজ্জিত। একজন উপাচার্য জেলে যাচ্ছেন। সুবীরেশ কী করে উপাচার্য হয়েছিলেন আমি জানি না।এক সময় তিনি শ্যামাপ্রসাদ কলেজের অধ্যক্ষ ছিলেন। তৃণমূল জমানায় তিনি অধ্যক্ষ-উপাচার্য সংগঠনের শীর্ষ পদ সামলেছেন। বর্তমানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং  দার্জিলিং হিলস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। অত্যন্ত তাৎপর্য দেওয়া নিয়েই প্রশ্ন তুলেছেন সৌগত রায়। তিনি বলেন, একই লোক,  তাঁর কী মহৎ গুণ, যে তাকে এসএসসি-র চেয়ারম্যান, আবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য,  শ্যামাপ্রসাদ কলেজের অধ্যক্ষ পদও ছাড়েননি, এগুলি কেন কেউ দেখেননি, আমি জানি না। তিনি গ্রেফতার হওয়ায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কাজেরও ক্ষতি হয়েছে। আর উপাচার্য পদের মহিমা, গরিমা অনেকটা ক্ষতিগ্রস্থ হয়েছে। পার্টির প্রতি কোনও আনুগত্য ছিল বলে আমি জানি না।'

 

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget