এক্সপ্লোর

North 24 Parganas: প্রতিবাদ করায় আক্রান্ত খোদ কাউন্সিলর! সামনে এল সিসিটিভি ফুটেজ

TMC: দিনের আলোয় দুষ্কৃতীদের তাণ্ডব। রাস্তায় ফেলে পেটানো হল তৃণমূল কাউন্সিলরকে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: মত্ত যুবকদের বিবাদ মেটাতে গিয়ে আক্রান্ত হলেন খোদ তৃণমূল কাউন্সিলর। এবার সামনে এল সিসিটিভি ক্য়ামেরার ফুটেজ। সেখানে দেখা যাচ্ছে বরানগর পুরসভার প্রাক্তন উপপুরপ্রধান এবং বর্তমানে বিদ্যুৎ বিভাগের পুর পরিষদ সদস্য জয়ন্ত রায়কে রাস্তায় ফেলে মারধর করা হচ্ছে। বরানগরের আলমবাজার জনবহুল এলাকা। সেখানেই দিনের আলোয় দুষ্কৃতীদের তাণ্ডব। রাস্তায় ফেলে পেটানো হল তৃণমূল কাউন্সিলরকে। গোটা ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

প্রথমে শুরু হয়েছিল কথা কাটাকাটি, সেখান থেকে ধাক্কাধাক্কি। তারপর আরও বেড়ে যায় উত্তেজনা। রাস্তায় ফেলে ঘুঁষি-লাথি মারা হয় কাউন্সিলরকে। মারধরের চোটে নাক-মুখ ফেটে যায় তৃণমূল কাউন্সিলর জয়ন্ত রায়ের। আর এই গোটা ঘটনাটাই ধরা পড়েছে রাস্তার পাশের দোকানের সিসিটিভি ক্যামেরায়।

দিনেদুপুরে দুষ্কৃতীদের হামলায় নাক ফাটল বরানগরের তৃণমূল কাউন্সিলরের। সেই হামলার পরেই এলাকার বিজেপি নেতা রাজীব মিশ্রর ফেসবুক অ্যাকাউন্ট থেকে ঘাসফুল শিবিরকে কটাক্ষ করে করা হল পোস্ট। আর এই ঘটনা ঘিরেই তুঙ্গে উঠেছে তৃণমূল-বিজেপি তরজা।

ঘটনার নেপথ্যে:
বরানগর থানা সূত্রে খবর, গত শুক্রবার সকালে বাস থেকে নামার পর যাত্রীদের সঙ্গে ধাক্কাধাক্কি, বচসায় জড়ান কয়েকজন মত্ত যুবক। বিবাদ মেটাতে গিয়ে আক্রান্ত হন ৩০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান জয়ন্ত রায়।

বরানগর পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়ন্ত রায় বলেন, 'বাস থেকে এক ব্যক্তিকে নামিয়ে মারতে থাকে কয়েকজন। আমি দৌড়ে গিয়ে উদ্ধার করি। কিছুক্ষণ পর ওরা এসে আমায় আবার ধাক্কা মারল। আমার মুখেও মারে। প্রতিবাদ করেছিলাম বলে আমার ওপর হামলা। জনৈক রাজীব মিশ্র নামে এক বিজেপি নেতা পোস্ট করেছে, যেটা দেখে আমার মনে হয়েছে, এর পিছনে বিজেপির ইন্ধন রয়েছে।'

পাল্টা দাবি বিজেপি নেতার:
উত্তর ২৪ পরগনার বরানগরের বিজেপি নেতা রাজীব মিশ্র বলেন, 'বিজেপি কোনওভাবে যুক্ত নয়। গোটাটাই তৃণমূলের দ্বন্দ্ব। ঘটনার কথা জানতে পেরে আমি শুধু একটা পোস্ট করেছি, এর মধ্যে কোনও উস্কানিমূলক কথা নেই।'

ঘটনার তদন্তে নেমে ২ অভিযুক্তকে গ্রেফতার করে বরানগর থানা। ধৃতদের ব্যারাকপুরে কোর্টে তোলা হলে পরে জামিন পেয়ে যান তাঁরা। প্রতিবাদ করায় যদি শাসক দলের নেতাকেই আক্রান্ত হতে হয়, তাহলে সাধারণ মানুষের কী হবে? প্রশ্ন সাধারণ বাসিন্দাদের।

আরও পড়ুন: বিদেশে চাকরি বা পড়াশোনা! দিতেই হবে এই পরীক্ষা, নথিভুক্তি কীভাবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
West Bengal News LIVE: ইস্তফা দিতেই হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে, না হলে আরও বড় আন্দোলন, হুঁশিয়ারি CJP- র। মধ্যরাতে ফের মোদির বার্তা
ইস্তফা দিতেই হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে, না হলে আরও বড় আন্দোলন, হুঁশিয়ারি CJP- র। মধ্যরাতে ফের মোদির বার্তা
Abhishek Banerjee: 'সেবাশ্রয়' নিয়ে আরও বিপাকে অভিষেক, রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে মেল করে অভিযোগ জানালেন বিজেপি নেতা ববি
'সেবাশ্রয়' নিয়ে আরও বিপাকে অভিষেক, রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে মেল করে অভিযোগ জানালেন বিজেপি নেতা ববি
NEET CJP Delhi Protest: যন্তরমন্তরে পরিস্থিতি এত ভয়ঙ্কর হল কী করে ? ক্রাউড ম্যানেজমেন্টে কেন ব্যর্থ ? প্রশ্নের মুখে দিল্লি পুলিশ
যন্তরমন্তরে পরিস্থিতি এত ভয়ঙ্কর হল কী করে ? ক্রাউড ম্যানেজমেন্টে কেন ব্যর্থ ? প্রশ্নের মুখে দিল্লি পুলিশ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৪.০৭.২০২৬): প্রশ্নফাঁস বন্ধে আরও কড়া হচ্ছে আইন, সোমবার সংসদে বিল পেশ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৪.০৭.২০২৬): কেন্দ্র ও ককরোচ পার্টির বৈঠকে অধরা সমাধানসূত্র | #sangesuman
Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget