এক্সপ্লোর

Bombs Recovered : ভোট শেষেও বোমার স্তূপে বাংলা ! মালদা-মুর্শিদাবাদের একাধিক জায়গায় বোমা উদ্ধার

Panchayat Election : বঙ্গে ভোটপর্ব শেষ। কিন্তু হিংসা, সন্ত্রাস থামার এখনও যেন নাম নেই। সঙ্গে নেই যেন বোমা, আগ্নেয়াস্ত্র উদ্ধারের সারি থামারও লক্ষ্মণ।

রাজীব চৌধুরী, অনির্বাণ বাগচী ও করুণাময় সিংহ, মালদা ও মুর্শিদাবাদ : বঙ্গে ভোটপর্ব শেষ। কিন্তু হিংসা, সন্ত্রাস থামার এখনও যেন নাম নেই। সঙ্গে নেই যেন বোমা, আগ্নেয়াস্ত্র উদ্ধারের সারি থামারও লক্ষ্মণ। পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) ফল ঘোষণার দিন পাঁচেক পরেও রাজ্যে একাধিক জেলা থেকে উদ্ধার হয়ে চলেছে বোমা ! 

একই দিনে মুর্শিদাবাদের (Murshidabad) তিনটি ও মালদার (Malda) একটি জায়গা থেকে উদ্ধার হল প্রচুর তাজা বোমা। মুর্শিদাবাদের দৌলতাবাদের গৌরীপুরে পাটের জমিতে পড়েছিল সকেট বোমা ভর্তি ব্যাগ। আজ সকালে স্থানীয়রা দেখতে পান। বড়ঞার নিমা গ্রামে মাঠের মধ্যে রাখা ছিল বালতি ভর্তি তাজা বোমা। এর কিছুক্ষণের মধ্যেই বড়ঞারই সুন্দরপুর অঞ্চলের হাতিশালা গ্রামে পরিত্যক্ত বাড়ি থেকে বোমা উদ্ধার করে পুলিশ। মালদার কালিয়াচক থেকেই বোমা উদ্ধার হয়েছে। আজ সকালে টুঠিয়া সেতুর নীচে দুটি তাজা বোমা (Bombs Recovered) পড়ে থাকতে দেখা যায়। এভাবে যত্রতত্র বোমা পড়ে থাকায় আতঙ্কিত সাধারণ মানুষ।

প্রসঙ্গত, গত রাতে ভয়ের ভাঙড়ে ফের বোমা উদ্ধার হয়েছিল। কাশীপুরের কাঁঠালিয়ায় মাঠের মধ্যে থেকে উদ্ধার হয় তাজা বোমা। মাঠে পড়ে ব্যাগ ও ড্রাম ভর্তি বোমা। ভোট গণনার দিন দুষ্কৃতীরা বোমা রেখে গেছে বলে দাবি স্থানীয়দের। উল্লেখ্য, ভোটপর্ব মেটার পর, একদিনে মুর্শিদাবাদের রেজিনগরের ৪টি গ্রাম থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ বোমা। গতকাল কয়েকদিনে একডালা মধুপুর, নাজিরপুর পূর্ব পাড়া, অমরপুর ও ছেতিয়ানি ঘোষপাড়া, এই চারটি গ্রামে অভিযান চালিয়ে প্রচুর বোমা উদ্ধার করে রেজিনগর থানার পুলিশ। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডে। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। গ্রামে সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয়েছে। 

গতকালই মুর্শিদাবাদের সালারে সাতসকালে বোমা ফেটে জখম হয় দুই শিশু। কাগ্রাম গ্রাম পঞ্চায়েতের বাবলা গ্রামে রাস্তার পাশে ঝোপের মধ্যে সকেট বোমা রাখা ছিল। নাড়াচাড়া করতেই বিস্ফোরণ ঘটে। বোমা ফেটে গুরুতর জখম হয় ৭ ও ৮ বছরের দুই শিশু। তাদের সালার ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোটের জন্য বোমা মজুত করা হয়েছিল বলে স্থানীয়দের আশঙ্কা। 

আরও পড়ুন- চন্দ্রযানের ক্যামেরা বানিয়েছেন বাঙালি বিজ্ঞানী, চাঁদের দেশে ভারতের পাড়িতে উচ্ছ্বাসে ভাসছে ইসলামপুর

আরও পড়ুন- হারিয়েছে ফোন ? খুঁজে দেবে পুলিশই ! কী কী ধাপে এগোবেন ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন         https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
West Bengal News Live : 'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?
'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?
ISI Linkman Arrested : বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget