এক্সপ্লোর

Paschim Bardhaman News: চালু হওয়ার পর কাটল না ২৪ ঘণ্টাও, বুদবুদে সেচ দফতরের সেতুতে ফাটল

Irrigation Department: শেষমেশ মঙ্গলবার পাকা সেতু খুলে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য। কিন্তু চালু হওয়ার পর ২৪ ঘণ্টাও কাটল না, ফাটল ধরল সেতুতে।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: যান চলাচল চালু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বিপত্তি। ফাটল ধরল বুদবুদে সেচ দফতরের সেতুতে।  নিম্নমানের সামগ্রী দিয়ে সেতু নির্মাণেই বিপত্তি বলে অভিযোগ স্থানীয়দের (Irrigation Department)। তাতে তীব্র সামলোচনার মুখে প্রশাসন। শাসকদলের (TM) তরফে সেতু মেরামত করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে যদিও। তবে ক্ষোভ সামাল দেওয়া যাচ্ছে না। দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি (BJP)। 

চালু হওয়ার একদিনের মধ্যেই ফাটল সেচ দফতরের সেতুতে

পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman News) দুর্গাপুরের বুদবুদের বিলাসপুরের কাছে একটি সেচ খাল রয়েছে। বিলাসপুর, দেবশালা, ভাত কুন্দা-সহ প্রায় ১৯টি গ্রামের পানাগড় অথবা বর্ধমান যাওয়ার রাস্তা বলতে ভরসা এই সেচ খালের উপর তৈরি সেতু। এতদিন অস্থায়ী একটি সেতু দীর্ঘদিন ধরে মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল। বিপদ মাথায় নিয়ে তার উপর দিয়েই যাতায়াত করছিলেন স্থানীয়রা। 

দীর্ঘ দিন ধরে অভিযোগ পেতে পেতে সম্প্রতি খালের উপর পাকা সেতু তৈরিতে উদ্যোগী হয় প্রশাসন। বিগত দুই মাস ধরে সেই মতো সেতু তৈরির কাজ চলছিল। শেষমেশ সোমবার পাকা সেতু খুলে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য। কিন্তু চালু হওয়ার পর ২৪ ঘণ্টাও কাটল না, ফাটল ধরল এই সেতুতে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, সেতুটি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। একদিনের মধ্যে এমন পরিস্থিতিতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের দিকেই আঙুল তুলেছেন স্থানীয়রা। 

আরও পড়ুন: TMC Martyr Day 2022: ২১ জুলাই কোন কোন রাস্তা ওয়ানওয়ে, একনজরে

এই ঘটনার জেরে মঙ্গলবার ক্ষোভে ফেটে পড়েন বিলাসপুর -সহ আশপাশ বেশ কিছু গ্রামের বাসিন্দারা। তাঁদের দাবি,অবিলম্বে ঠিকঠাক ভাবে সেতু তৈরি করে দিতে হবে। নইলে বিপজ্জনক এই সেতু বন্ধ করে দেবেন তাঁঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসেন সেচ দফতরের কর্তারা। তাঁদের সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তবে সেচ দফতরের ইঞ্জিনিয়ারদের দাবি, তাঁদের কাজে কোনও খামতি ছিল না। মনোজ কর নামে সেচ দফতরে কর্মরত ইঞ্জিনিয়ার বলেন, " আমরা ফের মেরামতি করে দিচ্ছি। কিন্তু এই ঘটনার দায় গ্রামবাসীদের। এটা রিপেয়ার জব। তাই ওভারলোডিং গাড়ি চললেই সমস্যা বাড়বে।"

বিশ্বব্যাঙ্কের দেওয়া ২৭০০কোটি  টাকায় পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম  এবং পুরুলিয়ার বেশ কিছু অংশে কাজ শুরু করেছিল সেচ দফতর। যে সেতুটিকে ঘিরে বিতর্কস, ২২ লক্ষ টাকা খরচ হয়েছে সেটির পিছনে। এই ঘটনায় বুদবুদ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। উত্তেজিত গ্রামবাসীদের শান্ত করে তারা। 

স্থানীয়দের ক্ষোভের মুখে প্রশাসন

প্রায় ৩০ হাজার মানুষ এই সেতুর উপর নির্ভরশীল। পানাগড় বা বর্ধমান যেতে এই সেতু ব্যবহার করলে প্রায় ২০ কিলোমিটার কম রাস্তা পার করতে হয়। ফলে অনেকটাই সময় বাঁচার কথা।  গ্রামবাসীরা জানিয়েছেন, স্থায়ী ভাবে মেরামত না করে কাজ শুরু করলে, ফের তাঁরা খালের উপর তৈরি এই সেতু বন্ধ করে দেবেন। শাসকদলের তরফে তাঁদের আশ্বাস দেওয়া হয়েছে যদিও। তবে এই ঘটনায় ইস্যুতে সুর চড়িয়েছেন জেলা বিজেপি নেতৃত্ব। দলের পূর্ব বর্ধমান জেলা সদর সহ-সভাপতি রমণ শর্মার অভিযোগ, "টাকার খেলা হয়েছে। আর তৃণমূল তো রয়েইছে । স্বাভাবিক ভাবেই দুর্নীতি হয়েছে। তাতে বিপদে পড়েছেন সাধারণ মানুষ।"

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
Chorbagan Stampede: একটি বিশেষ ঘোষণা হওয়ার পরেই ছড়ায় আতঙ্ক, শুরু হয় হুড়োহুড়ি! চোরবাগানে সেদিন ঠিক কী বলা হয়েছিল মাইকে?
একটি বিশেষ ঘোষণা হওয়ার পরেই ছড়ায় আতঙ্ক, শুরু হয় হুড়োহুড়ি! চোরবাগানে সেদিন ঠিক কী বলা হয়েছিল মাইকে?
Chorbagan Stampede: 'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
Success Story: IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!
IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget