এক্সপ্লোর

Kharagpur News: পুলিশ কোয়ার্টারেই ডেঙ্গি আতঙ্ক, পুরসভার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

Dengue Situation: থানা চত্বরে যত্রতত্র ছড়িয়ে আবর্জনা। পাঁক ভর্তি নর্দমা। 

বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: পুলিশ কোয়ার্টারে ডেঙ্গি আতঙ্ক (Dengue Situation)। খড়গপুর (Kharagpur News) পুরসভার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পুলিশকর্মীদের পরিবারের। পুরসভাকে জানিয়েও কাজ হয়নি বলে দাবি। এই নিয়ে তৃণমূল পরিচালিত পুরসভাকে কটাক্ষ করেছে বিজেপি। অভিযোগ ওড়াল পুরসভা (Paschim Medinipur News)।

খড়্গপুর পুলিশ কোয়ার্টারে ডেঙ্গি আতঙ্ক

থানা চত্বরে যত্রতত্র ছড়িয়ে আবর্জনা। পাঁক ভর্তি নর্দমা। থানা চত্বরে পড়ে পরিত্যক্ত গাড়ি। এই ছবি খড়গপুর লোকাল থানার। আর এই থানা চত্বরেই পরিবার নিয়ে থাকেন পুলিশ কর্মীরা। 

তাঁদের অভিযোগ, বছর চারেক ধরে পুরসভার তরফে নিকাশি নালা পরিষ্কার হয় না। থানা চত্বরে জঞ্জাল সাফাই হয় না দীর্ঘদিন। এই পরিস্থিতিতে বাড়ছে ডেঙ্গির আতঙ্ক। 

এক পুলিশকর্মীর স্ত্রী সোমা মণ্ডল বলেন, "ছেলের ডেঙ্গি হয়েছিল...আবার যদি হয় ভয়ে ভয়ে থাকি...সন্ধে হলেই বাড়িতে মশা ঢোকে।" অন্য এক পুলিশকর্মীর স্ত্রী কবিতা সিংহ বলেন, "প্রচুর আবর্জনা...জল জমে আছে...ড্রেন পরিষ্কার হয় না...পুরসভাকে জানানোর পর একবার পরিষ্কার করেছিল...৩-৪ বছর ধরে পরিষ্কার হয়নি।"

আরও পড়ুন: Howrah : ফের হাওড়া ব্রিজের মাথায়, হেঁটে বেড়ালেন মানসিক ভারসাম্যহীন যুবক !

পুলিশ আবাসনের বাসিন্দাদের অভিযোগকে হাতিয়ার করেই তৃণমূল পরিচালিত খড়গপুর পুরসভার বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি। দলের রাজ্য কমিটির সদস্য তুষার মুখোপাধ্যায় বলেন, "খড়গপুর শহর জুড়ে এই অবস্থা...পুরসভার গাফিলতি...ভয় কাটিয়ে পুলিশের লোকজন পুরসভার বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হয়েছে...ডেঙ্গি তো পুলিশ বলে ছাড়বে না।"

যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে পুরসভা। খড়্পুর পুরসভার ভাইস চেয়ারম্যান তৈমুর আলি খান বলেন, "পুলিশ কোয়ার্টার থেকে কোনও অভিযোগ পাইনি...স্প্রে করা হচ্ছে...ওঁরা আমাদেরকে জানালেই পরিষ্কার করে দেওয়া হবে।"

রাজ্যজুড়ে ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ। এই পরিস্থিতিতে থানা চত্বর কবে সাফাই হবে, তার অপেক্ষায় খড়গপুর লোকাল থানার পুলিশ আবাসনের বাসিন্দারা। 

রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। একদিন আগেই তা নিয়ে উত্তাপ ছড়ায় রাজ্য় বিধানসভায়। বিধানসভা থেকে ডেঙ্গি উত্তাপ ছড়ায় রাজপথেও। বিধানসভায় বিক্ষোভ দেখানোর পর, বাইরে বেরিয়ে বাসে বাসে মশারি বিলি করলেন শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়করা।  

রাজ্যজুড়ে ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ, উদ্বেগ পুলিশ পরিবারের মধ্যেও

বিজেপি-র অভিযোগ, ডেঙ্গি প্রতিরোধে রাজ্য সরকার ব্যর্থ। এই অভিযোগে গতকাল বিধানসভায় মুলতুবি প্রস্তাবও আনে বিজেপি। মুলতুবি প্রস্তাব নিয়ে অধ্যক্ষ আলোচনার অনুমতি না দেওয়ায় বিধানসভায় বিক্ষোভ দেখিয়ে ওয়াক আউট করেন শুভেন্দু অধিকারীরা। রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ হলেও, বিধানসভায় আলোচনার সুযোগ নেই, অভিযোগ করেন বিরোধী দলনেতা। গোটাটাই নাটক, পাল্টা প্রতিক্রিয়া জানান চন্দ্রিমা ভট্টাচার্য। 

সেরা শিরোনাম

Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget