এক্সপ্লোর

Purba Bardhaman News: ডাক্তার দেখাতে রওনা, পথে ডাম্পারের ধাক্কা গাড়িতে, গলসিতে ভয়াবহ দুর্ঘটনায় হত ২

Road Accident: পূর্ব বর্ধমানের (Purba Bardhaman News) গলসির ঘটনা (Galsi News)। গ

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান:  গলসিতে জাতীয় সড়কের উপর ভয়াবহ পথ দুর্ঘটনা (Road Accident)। তাতে বেঘোরে মৃত্যু হল দু'জনের। গুরুতর আহত হয়েছেন আরও দু'জন। নিহত এবং আহতরা একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে। চারচাকার গাড়িতে চেপে বেরিয়েছিলেন। সেই সময় পিছন থেকে একটি ডাম্পার এসে ধাক্কা মারে বলে অভিযোগ। ঘটনাস্থলেই মারা যান দু'জন।

পিছন থেকে তীব্র গতিতে ডাম্পারের ধাক্কা গাড়িতে

পূর্ব বর্ধমানের (Purba Bardhaman News) গলসির ঘটনা (Galsi News)। গলসি চৌমাথার কাছে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা গিয়েছে, পরিবারের তিন সদস্য ছিলেন গাড়িতে। এ ছাড়াও ছিলেন গাড়ির চালক। গাড়িতে চেপে বুদবুধ থেকে বর্ধমানের দিকে ডাক্তার দেখাতে যাচ্ছিল সকলে। সেই সময়ই গলসি চৌমাথার কাছে পিছন থেকে গাড়িতে ধাক্কা মারে একটি ডাম্পার।

ডাম্পার ধাক্কা মারার সঙ্গে সঙ্গেই গাড়িটি দিুড়ে-মুচড়ে যায় বলে জানা গিয়েছে। দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলে মৃত্যু হয় গাড়ির চালক-সহ পরিবারের এক সদস্যের। গুরুতর জখম হন বাকি দু'জন। আহতদের প্রথমে বর্ধমান মেডিক্য়াল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনের অবস্থা আশঙ্কাজনক হলে কলকাতায় রেফার করা হয় তাঁকে। অন্য জনের চিকিৎসা চলছে বর্ধমান মেডিক্য়াল কলেজেই। 

আরও পড়ুন: Mamata Banerjee: তীব্র গরম! আগামী সপ্তাহে রাজ্যের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি: মুখ্যমন্ত্রী

মৃতদের মধ্যে একজনকে মামণি মালাকার (৩৮) বলে শনাক্ত করা গিয়েছে। মারা গিয়েছেন গাড়ির চালকও। তাঁর নাম-পরিচয় জানা যায়নি। তবে এই দুর্ঘটনার জন্য স্থানীয় প্রশাসনকেই দায়ী করছেন সকলে। অভিযোগ, ১৯ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে। তাতে বিভিন্ন জায়গায় রাস্তা ছোট করে দেওয়া হয়েছে। তাতে প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা এবং তাতে প্রাণও হারাচ্ছেন বহু মানুষ।

ভয়াবহ পথ দুর্ঘটনা বাঁকুড়ার বেলিয়াতোড়েও

অন্য দিকে, শনিবার বাঁকুড়ার বেলিয়াতোড়েও ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেথে। সেখানে মোটর সাইকেল দুর্ঘটনায় মারা গিয়েছেন এক ব্যক্তি। আহত হয়েছেন এক মহিলা। পুলিশ সূত্রে খবর মৃতের নাম, সাধন দাস। এ দিন মোটর সাইকেলে চাপিয়ে আত্মীয়া গীতা মণ্ডলকে নিয়ে বাঁকুড়ার দিকে থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় পেছন থেকে একটি বোলেরো পিকআপ ভ্যান ধাক্কা মারে মোটর সাইকেলটিকে।  

দুর্ঘটনার পর দু'জনকে উদ্ধার করে বেলিয়াতোড় থানার পুলিশ প্রথমে বেলিয়াতোড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং পরে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। চিকিৎসকরা সাধনকে সেখানে মৃত বলে ঘোষণা করেন। গীতী সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর থেকে ঘাতক গাড়ির চালক পলাতক। পুলিশ দু'টি গাড়িকে উদ্ধার করে বেলিয়াতোড় থানায় নিয়ে যায়।

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
লাইসেন্স সাসপেন্ড, তবুও চলছে রমরমিয়ে ব্যবসা, ফুড ডেলিভারি, সিল করে দেওয়া হল গড়িয়া-'কস্তুরী'
লাইসেন্স সাসপেন্ড, তবুও চলছে রমরমিয়ে ব্যবসা, ফুড ডেলিভারি, সিল করে দেওয়া হল গড়িয়া-'কস্তুরী'
Cyclone Akvan : সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?
সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget