এক্সপ্লোর

Purba Medinipur Police Attacked : পুলিশ অফিসারকে ঘিরে মারমুখী ভিড়, পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র পূর্ব মেদিনীপুরের মারিশদা

পুলিশ অফিসারকে ঘিরে মারমুখী ভিড়। প্রথমে কিল। সপাটে ঘুষি। তাড়া করে বেধড়ক মারধর। উর্দি ধরে টানাটানি। ফের ঘিরে ধরে এলোপাথাড়ি মার। প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ পুলিশ অফিসারের।

ঋত্বিক প্রধান, বিটন চক্রবর্তী, মারিশদা (পূর্ব মেদিনীপুর) : পুলিশ অফিসারকে ঘিরে মারমুখী ভিড়। প্রথমে কিল। সপাটে ঘুষি। তাড়া করে বেধড়ক মারধর। উর্দি ধরে টানাটানি। ফের ঘিরে ধরে এলোপাথাড়ি মার। প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ পুলিশ অফিসারের। পুকুরের ওপারে পৌঁছেও নেই রেহাই। পথ দুর্ঘটনাকে (Road Accident) কেন্দ্র করে রণক্ষেত্র পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) মারিশদা। এক পুলিশ (Police) অফিসারকে মারধরের ছবি ভাইরাল (Viral) হয়েছে সোশাল মিডিয়ায় (Social Media)। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। এই ঘটনায় শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে।

স্থানীয় সূত্রে দাবি, শুক্রবার পুলিশের গাড়িতে হামলার পরে, মারিশদা থানার সাব ইন্সপেক্টর শিবচরণ সিংহ-কে ঘিরে ফেলেন উত্তেজিত গ্রামবাসীরা। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, পুলিশ অফিসারকে বেধড়ক মারধর করা হচ্ছে। পুলিশ কর্মীকে মারধরের এই ভিডিও ভাইরাল হলেও, তার সত্যতা সম্পর্কে সরকারি ভাবে কোনও মন্তব্য করতে চায়নি পুলিশ কর্তৃপক্ষ। তবে কাঁথির SDPO সোমনাথ সাহার বক্তব্য, পুলিশের গাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও এলাকায় অশান্তির পাকানোর অভিযোগে মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের চিহ্নিত করা হচ্ছে। তল্লাশিও চলছে। তবে অশান্তির ঘটনায় পুলিশের কেউ আহত হননি। বিষয়টি নিয়ে তীব্র শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। বিজেপি, সিপিএম একযোগে আক্রমণ করেছে শাসকদলকে। পাল্টা সুর চড়িয়েছে শাসক দলও। সব মিলিয়ে মারিশদায় পুলিশের ওপর আক্রমণের ঘটনায় নিন্দায় সরব সব মহল।

এদিকে, খাস কলকাতায় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ। কাশীপুরে গৃহবধূকে গণধর্ষণের (Rape Cade) অভিযোগে গ্রেফতার হয়েছে স্বামী-সহ ৩ জন। নির্যাতিতার দাবি, চিকিৎসা করানোর জন্য সম্প্রতি বিহার থেকে স্বামীর সঙ্গে কলকাতায় আসেন। অভিযোগ, বৃহস্পতিবার রাতে স্বামী দুই বন্ধুর সঙ্গে মদ খান ও টাকার বিনিময়ে স্ত্রীকে গণধর্ষণ করেন। গতকাল সকালে কাশীপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। গণধর্ষণের মামলা রুজু করে স্বামী-সহ ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন- পূর্ব মেদিনীপুরে জাতীয় সড়কে অটোতে মুখোমুখি ধাক্কা ডাম্পারের, ঘটনাস্থলেই মৃত্যু ২ জনের, আহত বেশ কয়েকজন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu On Ananta Maharaj : নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
Voter Card: এবার জঙ্গল থেকে উদ্ধার ভোটার কার্ড, ঘটনায় শান্তিপুরে চাঞ্চল্য
এবার জঙ্গল থেকে উদ্ধার ভোটার কার্ড, ঘটনায় শান্তিপুরে চাঞ্চল্য
West Bengal News Live : রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি থানা থেকে বের করতেই
রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি থানা থেকে বের করতেই

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget