এক্সপ্লোর

বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, যোগাযোগ বিচ্ছিন্ন শিলিগুড়ি থেকে কালিম্পং ও সিকিমের

গতকাল রাতে কালিম্পঙের বিরিক দারায় ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামে।

উমেশ তামাং, শিলিগুড়ি: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়। শিলিগুড়ি থেকে কালিম্পং ও সিকিমের যোগাযোগ বিচ্ছিন্ন। গতকাল রাতে কালিম্পঙের বিরিক দারায় ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামে। ফলে শিলিগুড়ি থেকে কালিম্পং ও সিকিম সংযোগকারী জাতীয় সড়কে যান চলাচল বন্ধ।

এদিকে সিকিমে ঘুরতে গিয়ে মৃত্যু হল মালদার এক পর্যটকের। মৃত ব্যক্তি পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক। ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। মৃতদেহ মালদায় ফিরিয়ে নিয়ে আসার বিষয়ে তৎপরতা শুরু করেছেন পরিবারের সদস্যরা।

আরও পড়ুন: Suvendu Adhikari: দেবব্রত খুনে জাহাজ বাড়ির মালিক সহ আরও ১১ তৃণমূল নেতাকর্মী জেলে ঢুকবেন, ফের হুঁশিয়ারি শুভেন্দুর

আরও পড়ুন: Bankura Girl Child Murder: ছাতনায় ১৬ দিনের শিশুকন্যাকে হত্যা করে ধানজমিতে পুঁতে দেওয়ার অভিযোগে গ্রেফতার বাবা

জানা গিয়েছে, মৃত পর্যটকের নাম দেবরাজ রায় (৪৯)। বাড়ি মালদার ইংরেজবাজার থানার বিবেকানন্দ পল্লি এলাকায়। প্রতিবছরই বন্ধু ও তাঁদের পরিবার নিয়ে ঘুরতে যান তিনি। চলতি মাসের ১৭ তারিখ মালদা এলাকার ২০ জন সিকিমে ঘুরতে যান। পরিবার সূত্রে খবর, দিন দুয়েক আগে শ্বাসকষ্টের কারণে অসুস্থ হয়ে পড়েন দেবরাজবাবু। এরপর তড়িঘড়ি সেখানে স্থানীয় একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে তাঁকে দেখানো হয়। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে দেবরাজ রায়ের মৃত্যু হয়। যদিও এখনও মৃতদেহ ওই বেসরকারি হাসপাতালে রয়েছে। মালদার জেলাশাসক রাজর্ষি মিত্র জানান, সিকিম প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে মৃতদেহ আনার ব্যবস্থা করা হচ্ছে।

শিলিগুড়ির পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি হচ্ছে। কোচবিহারে প্রবল বৃষ্টির জের। মেখলিগঞ্জে তিস্তা নদীর জলোচ্ছ্বাসে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে কৃষ্ণপদ রায় নামে বছর ৪৬-এর এক ব্যক্তির। স্থানীয় সূত্রে খবর, গতকাল সকালে নদী তীরবর্তী এলাকায় বাড়ি থেকে জিনিসপত্র সরাতে যান কৃষ্ণপদ। তখনই জলের তোড়ে তিনি তলিয়ে যান।

আরও পড়ুন: North 24 Paraganas Khardaha By Poll: খড়দায় বিজেপির প্রচারে প্রয়াত স্বামীর ছবি! সৌজন্য-আশীর্বাদের পর এবার থানায় অভিযোগ কাজল সিনহার স্ত্রীর

আরও পড়ুন: East Midnapore: পার্টি অফিসে ‘ফুল’ বদল, এগরায় বিজেপির নির্বাচনী কেন্দ্র বদলে গেল তৃণমূলের কার্যালয়ে

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget