এক্সপ্লোর

Ram Navami Rally: অনুব্রত-গড়ে রামনবমীর মিছিল, একইসঙ্গে পা মেলাল তৃণমূল-বিজেপি

Bolpur News: বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় ধর্মীয় শোভাযাত্রা বের হচ্ছে। তবে অনুব্রতগড়ে এ এক অন্য চিত্র। দুবরাজপুরের পর বোলপুরেও এবার রামনবমীর মিছিলে মিলেমিশে গেল বিজেপি তৃণমূল। 

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: আজ  গোটা দেশের পাশাপাশি রাজ্যজুড়ে পালিত হচ্ছে রামনবমী (Ram Navami)। বাংলার (West Bengal) বিভিন্ন প্রান্তে মিটিং মিছিলের আয়োজন ছিল। বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় ধর্মীয় শোভাযাত্রা বের হচ্ছে। তবে অনুব্রতগড়ে এ এক অন্য চিত্র। দুবরাজপুরের পর বোলপুরেও (Bolpur) এবার রামনবমীর মিছিলে মিলেমিশে গেল বিজেপি (BJP) তৃণমূল (Trinamool)। 

বৃহস্পতিবার বোলপুরের বিজেপি নেতা দিলীপ ঘোষ এর নেতৃত্ব বিজেপি নেতা কর্মীরা মিছিল করে। সেই মিছিলে বোলপুর পুরসভার চেয়ারম্যান পর্না ঘোষ সহ অনান্য নেতারা যোগ দেন এবং এক সঙ্গে মিছিল করে বোলপুর ঘোরেন।                            

অন্যদিকে, বীরভূমের দুবরাজপুরে রামনবমীর শোভাযাত্রায় একসঙ্গে পা মেলাল তৃণমূল-বিজেপি। সেই বর্ণাঢ্য শোভাযাত্রায় দেখা গেল বিজেপি বিধায়ক এবং স্থানীয় দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান, বিজেপি কর্মী সমর্থক ও তৃণমূল কর্মী সমর্থকরা সবাই একত্রিত হয়ে একত্রিত হয়ে এদিন রামনবমীতে শামিল হয়েছেন। যদিও তাদের এই রামনবমী উদযাপনে কোনরকম রাজনৈতিক পতাকা দেখা যায়নি।                                   

রামনবমী উপলক্ষ্যে বিশেষ আয়োজন:

বালুরঘাটে (Balurghat) রামনবমীর একাধিক কর্মসূচিতে যোগ দেবেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম, হাওড়ার রামরাজাতলা ও মৌলালির রামলীলা পার্কে মিছিলে অংশ নেবেন। রামনবমী উপলক্ষ্যে দিলীপ ঘোষের কর্মসূচি রয়েছে হাওড়া ও খড়গপুরে। এছাড়াও, রাহুল সিন্হা, অগ্নিমিত্রা পাল, শমীক ভট্টাচার্য-সহ রাজ্য বিজেপি নেতৃত্ব বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন।                                          

আরও পড়ুন, আজ রামনবমী, রাজ্যজুড়ে বিশেষ আয়োজন করেছে গেরুয়া শিবির

প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির শুভেচ্ছা:

এদিন রামনবমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি লিখেছেন, ত্যাগ, তপস্যা, সংযম এবং সংকল্পের উপর তৈরি ভগবান শ্রী রামচন্দ্রর জীবন সব যুগেই মানবকার প্রেরণাশক্তি। এর আগে রামনবমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশবাসীকে জীবনে ভগবান রামের আদর্শ মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি।                             

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: আজ মহানবমী, শারদোৎসবের শেষ দিন, তিথি মেনে কুমারী পুজো, রাত পোহালেই দশমী
আজ মহানবমী, শারদোৎসবের শেষ দিন, তিথি মেনে কুমারী পুজো, রাত পোহালেই দশমী
Chorbagan Stampede Deaths: ‘বাংলাদেশ থেকে ফেক ন্যারেটিভ, লাইক-শেয়ারে জামিন অযোগ্য ধারায় মামলা’, বললেন শুভেন্দু অধিকারী, গেলেন চোরবাগানে মৃতদের পরিবারের কাছে
‘বাংলাদেশ থেকে ফেক ন্যারেটিভ, লাইক-শেয়ারে জামিন অযোগ্য ধারায় মামলা’, বললেন শুভেন্দু অধিকারী, গেলেন চোরবাগানে মৃতদের পরিবারের কাছে
BJP News : 'ক্রিমিনালদের সঙ্গে নেই' বিজেপির দুই বিধায়কের মন্তব্য়ে তুঙ্গে রাজনৈতিক তরজা
'ক্রিমিনালদের সঙ্গে নেই' বিজেপির দুই বিধায়কের মন্তব্য়ে তুঙ্গে রাজনৈতিক তরজা
RSS Chief on Chorbagan Pujo: আরএসএস প্রধানের মুখে চোরবাগান বিপর্যয়, 'মর্মান্তিক এই দুর্ঘটনা কারণ...'
আরএসএস প্রধানের মুখে চোরবাগান বিপর্যয়, 'মর্মান্তিক এই দুর্ঘটনা কারণ...'

ভিডিও

Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো
Durga Puja | ৪৩ তম বর্ষে সল্টলেকের বিজে ব্লকের এবারের থিম কী ?
Durga Puja 2026 | ৩৭ বছরের পুজো, সাবেকি প্রতিমা, দেখুন কেমন সাজল লেকটাউন বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget