এক্সপ্লোর

Kunal Ghosh: কুণালের প্রকাশ করা অডিও ক্লিপে তোলপাড়, স্বাস্থ্য ভবনের সামনে বাড়ছে নিরাপত্তা !

Audio Clip Controversy: আজ সাংবাদিক বৈঠক করে একটি অডিও ক্লিপ সামনে এনেছেন কুণাল ঘোষ। তাতে দু'জনের কথোপকথন সামনে এসেছে (যার সত্যতা বিচার করেনি এবিপি আনন্দ) ।

কলকাতা : কুণাল ঘোষের পোস্ট করা অডিও ক্লিপ ঘিরে তোলপাড়। এনিয়ে এবার স্বতঃপ্রণোদিত FIR রুজু পুলিশের। 'ষড়যন্ত্রের' অডিও ক্লিপ নিয়ে স্বতঃপ্রণোদিত FIR করছে বিধাননগর কমিশনারেট। কাদের মধ্যে কথোপকথন ? জানতে FIR করছে পুলিশ। এদিকে স্বাস্থ্য ভবনের সামনে বাড়ানো হচ্ছে জুনিয়র চিকিৎসকদের সুরক্ষা।

আজ সাংবাদিক বৈঠক করে একটি অডিও ক্লিপ সামনে এনেছেন কুণাল ঘোষ। তাতে দু'জনের কথোপকথন সামনে এসেছে (যার সত্যতা বিচার করেনি এবিপি আনন্দ) । কুণাল বলেন, "ভয়ঙ্কর চক্রান্তের অভিযোগ আসছে। বলা ভাল, একটা ভয়ঙ্কর চক্রান্ত ফাঁস হচ্ছে। সেটি হচ্ছে, গতকাল যখন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে, যখন মুখ্যমন্ত্রীর বৈঠক সংক্রান্ত যে প্রক্রিয়াগুলি চলছিল, সেই সময় যখন তারপরে...যখন বৈঠকটি যে কোনও কারণেই হোক হল না...যখন জুনিয়র ডাক্তাররা প্রেস কনফারেন্স করছিলেন...সেই সময় দুটো-তিনটে শিবির একটা ভয়ঙ্কর প্লট...রাজ্য সরকারকে, তৃণমূল কংগ্রেসকে, মাননীয়া মুখ্যমন্ত্রীকে বিড়ম্বনায় ফেলতে হবে। হামলা করতে হবে জুনিয়র ডাক্তারদের সল্টলেকের ধর্নামঞ্চের উপর। কলকাতার ছেলে নয়, বাইরে ছেলেদের এনে হামলা করে দিতে হবে। যাতে  গোটা দায়টা সরকারের ঘাড়ে চাপে। কারণ, বৈঠকটি কাল হয়নি। জুনিয়র ডাক্তাররা ফিরে আসছেন। এই সময়ে যদি মারা যায়, হামলা করা যায় তাহলে এর পুরো দায়টা রাজ্য সরকারের উপর চাপবে। এই ভয়ঙ্কর প্লট যাঁরা করেছেন, তাঁদের মধ্যে বামপন্থী একটি যুব সংগঠন আছে এবং অতি বাম সংগঠন বলে পরিচিত একটি সংগঠনের একজন এরমধ্যে রয়েছেন। ঘটনাস্থলে বিজেপির যুবনেতাদের একটা অবাধ যাতায়াত তৈরি হয়েছে। ঠিক কী কথোপকথন... ওদের শিবির সূত্রেই এই খবরগুলো বেরিয়ে চলে আসছে। তারাও দিয়ে দিচ্ছেন। সবাই যে এই গন্ডগোল-চক্রান্ত চাইছেন তা নয়। ভয়ঙ্কর...নির্দিষ্টভাবে জুনিয়র ডাক্তারদের উপর হামলার কথা বলা হচ্ছে।" অডিও ক্লিপটি শোনান কুণাল (যার সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ)। সেখানে একজনকে বলতে শোনা যায়, 'সাহেব অর্ডার করেছেন উড়িয়ে দেওয়ার জন্য।' অন্যজন তার উত্তরে বলেন, 'অর্ডার করলে করে দে।' 

আরও পড়ুন ; 'সাহেব অর্ডার দিয়েছে উড়িয়ে দেওয়ার জন্য', জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে হামলার ছক ?

এই বিষয়টি সামনে আসার পর বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে বলা হচ্ছে, এনিয়ে পুলিশ অফিসাররা স্বতঃপ্রণোদিতভাবে একটি FIR রুজু করছেন। এই এফআইআর অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে করা হচ্ছে। কমিশনারেটের পক্ষ থেকে ইতিমধ্যেই শনাক্তকরণের প্রক্রিয়া পুলিশ আধিকারিকরা শুরু করছেন। কাদের মধ্যে অডিও তা খতিয়ে দেখছেন তাঁরা। এর পাশাপাশি বাইরে লোক ঢুকে যাওয়ার মতো অভিযোগ সামনে আসছে। এর পরিপ্রেক্ষিতে কমিশনারেটের তরফে জুনিয়র ডাক্তারদের অবস্থানস্থলে সিসি টিভি ক্যামেরার সংখ্যা বাড়ানো হচ্ছে। সিনিয়র অফিসারদের মোতায়েন বাড়ানো হচ্ছে। আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গেও পুলিশ আধিকারিকরা সংশ্লিষ্ট বিষয়ে ইতিমধ্যে কথা বলেছেন বলে কমিশনারেটের দাবি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

সেরা শিরোনাম

News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Cyclone Alert: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
TMC News: ‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
TMC News: বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে
বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget