এক্সপ্লোর

RG Kar Medical Student Death: RG করের ঘটনায় সঞ্জয় ছাড়াও কি কেউ জড়িত? আদালতে রাজ্য বলল...

Kolkata Medical Student Death: আর জি কর কাণ্ড নিয়ে মঙ্গলবার একগুচ্ছ জনস্বার্থ মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টে।

কলকাতা: আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় চাপানউতোর চলছে। সেই আবহেই কলকাতা হাইকোর্টে ভর্ৎসিত হল রাজ্য। তদন্তের গতিপ্রকৃতি থেকে সন্দীর ঘোষের পদত্যাগ এবং পুনরায় নিয়োগপত্র পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। কিন্তু আদালতে রাজ্য জানিয়েছে, তদন্ত স্বচ্ছ প্রক্রিয়াতেই চলছে। প্রতি মুহূর্তের আপডেটও দেওয়া হচ্ছে পরিবারকে। (RG Kar Medical Student Death)

আর জি কর কাণ্ড নিয়ে মঙ্গলবার একগুচ্ছ জনস্বার্থ মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টে। হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম সেখানে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তোলে। এর উত্তরে রাজ্য জানায়, স্বচ্ছ প্রক্রিয়ায় তদন্ত চলছে। পরিবারকে প্রতিনিয়ত তদন্ত সম্পর্কে খবরাখবর জানানো হচ্ছে। (Kolkata Medical Student Death) পরিবার যখন, যা অনুরোধ করেছে, তা পালন করা হয়েছে বলেও জানায় রাজ্য।

আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় এখনও পর্যন্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কেই গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু নির্যাতিতার উপর অমানবিক অত্যাচার চলেছে, তা একজনের পক্ষে চালানো সম্ভব কি না, উঠছে প্রশ্ন। নির্যাতিতার পরিবারের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যও আজ সেই নিয়ে প্রশ্ন তোলেন। একজনের দ্বারা এত নৃশংসতা চালানো সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। এর পাল্টা রাজ্য বলে, "এই অভিযোগ ঠিক নয়। একাধিক ব্যক্তি ঘটনায় যুক্ত থাকলে আঘাতের ধরন ভিন্ন হতো।" বিশদ রিপোর্ট এলেই সব স্পষ্ট হয়ে যাবে বলে জানায় রাজ্য। 

আরও পড়ুন: RG Kar Medical Student Death: 'কিছু একটা মিলছে না', RG কর নিয়ে ভর্ৎসনা রাজ্যকে, দুপুরের মধ্যে কেস ডায়েরি চাইল আদালত

ঘটনার সময় আর জি কর মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ছিলেন সন্দীপ ঘোষ। নির্যাতিতার পরিবারকে অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করে মেয়ে অসুস্থ বলে জানান, পরে আবার ফোন করে মেয়ে আত্মঘাতী হয়েছেন বলে জানান, এমনটাই অভিযোগ। সন্দীপ অভিভাবকের ভূমিকা পালন করেননি বলে এদিন মন্তব্য করে আদালত। এর পরও কেন তাঁকে তড়িঘড়ি ন্যাশনাল মেডিক্যালের দায়িত্ব দেওয়া হল, প্রশ্ন তোলে আদালত।

নির্যাতিতার পরিবারের হয়ে বিকাশ রঞ্জন জানান, সকাল ১০টা বেজে ৩৫ মিনিটে পরিবারের কাছে ফোন যায় যে, "আপনারা কী ওঁর মা-বাবা। আপনার মেয়ে অসুস্থ। দ্রুত আসুন। এখনই কিছু বলতে পারছি না।" এর মিনিট ১৫ পর ফের ফোন যায়, বলা হয়, "আপনার মেয়ে আত্মহত্যা করেছে।" এর জবাবে নির্যাতিতার পরিবারের কাছে হাসপাতালের তরফে ফোন যাওয়ার বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করে। কোন নম্বর থেকে ফোন গিয়েছিল, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করে রাজ্য। নম্বরটি খতিয়ে দেখা প্রয়োজন বলে জানায় তারা। যে নম্বর থেকে ফোন গিয়েছিল, সেটি চাওয়া হয়।

হাসপাতালের সর্বত্র সিসিটিভি ক্যামেরা বসানোর যে দাবি উঠছে, সেই নিয়ে আলোচনা চলাকালীন, রাজ্য জানায়, হাসপাতালের প্রত্যেক ইঞ্চি সিসিটিভিতে বন্দি করা সম্ভব নয়। এতে প্রধান বিচারপতি জানান, চাইলে গোটা রাজ্যকে সিসিটিভি-র অধীনে আনা যেতে পারে। কোনও কিছুই অসম্ভব নয়।

এদিন রাজ্য আদালতে জানায়, এখনও পর্যন্ত ৩০-৩৫ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। সেই নিয়ে রাজ্যের থেকে কেস জায়েরি চেয়েছে আদালত। সেই কেস ডায়েরি দেখে পরবর্তী নির্দেশ দেবে আদালত। তবে নির্যাতিতার পরিবার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অন্য আবেদনকারীদের তরফে সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে। এর আগে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও জানান, পুলিশকে রবিবার পর্যন্ত সময় দিচ্ছেন তিনি। এর পর সিবিআই-এর হাতে মামলা তুলে দেওয়া যেতে পারে।

সেরা শিরোনাম

Jadavpur University: শুরুর আগেই হোঁচট খেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তদন্ত, হঠাৎ কেন প্রস্তাব প্রত্যাখ্যান কমিটির চেয়ারম্যানের ?
শুরুর আগেই হোঁচট খেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তদন্ত, হঠাৎ কেন প্রস্তাব প্রত্যাখ্যান কমিটির চেয়ারম্যানের ?
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: পশ্চিমবঙ্গে যুদ্ধজাহাজ নির্মাণে প্রচুর বিনিয়োগ, রাজনাথের পাশে দাঁড়িয়ে ঘোষণা শুভেন্দুর
পশ্চিমবঙ্গে যুদ্ধজাহাজ নির্মাণে প্রচুর বিনিয়োগ, রাজনাথের পাশে দাঁড়িয়ে ঘোষণা শুভেন্দুর
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ

ভিডিও

Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Anandapur: এন্টালির পর আনন্দপুর, বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে, দফায় দফায় বচসা, হাতাহাতি
BJP News : দলতন্ত্রের সেই চেনা ছবি! কলেজ পরিচালন সমিতির মাথায় শুধু বিজেপির সাংসদ-বিধায়ক !
:ওয়াকফ সম্পত্তি 'দখল' করে তৃণমূলের পার্টি অফিস!বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget