এক্সপ্লোর

RG Kar News: আরজি কর কাণ্ডের প্রতিবাদে সামিল আর্টিস্ট ফোরাম, ধর্ষকদের মৃত্যুদণ্ডের পক্ষে সওয়াল দেবের

Dev on RG Kar Case: আর্টিস্ট ফোরামের প্রতিবাদে সামিল হলেন টলিউড তারকা ও সাংসদ দেব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেতা বলেন, 'পুরো ব্যাপারটা তদন্তের অধীনে রয়েছে। তাদের সময় দেওয়া উচিত।'

অতসী মুখোপাধ্যায়, কলকাতা: আরজি কর কাণ্ডের (RG Kar News) প্রতিবাদে সরব শিল্পীরা। মোমবাতি জ্বেলে বিচারের দাবিতে প্রতিবাদের ডাক আর্টিস্ট ফোরামের (Artist Forum)। এদিনের আন্দোলনে সামিল হয়েছিলেন অভিনেতা সাংসদ দেব (Dev)। তাঁর বাবা অসুস্থ, হাসপাতালে ভর্তি। সেখান থেকে এসে আন্দোলনে যোগ দেন তিনি, দাবি তোলেন ধর্ষকদের মৃত্যুদণ্ড দেওয়ার সপক্ষে।

আরজি কর কাণ্ডে দেবের প্রতিক্রিয়া

আর্টিস্ট ফোরামের প্রতিবাদে সামিল হলেন টলিউড তারকা ও সাংসদ দেব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেতা বলেন, 'পুরো ব্যাপারটা তদন্তের অধীনে রয়েছে। আমি মনে করি ভারতের সবচেয়ে ভাল সংস্থা, সিবিআই এর তদন্ত করছে। যে কোনও তদন্তকে একটু সময় দেওয়া উচিত বলে মনে করি। দুঃখজনক যে কলকাতা পুলিশ মাত্র ২-৩ দিন সময় পেয়েছিল। আমি মনে করি সিবিআই যা বলবে এই তদন্তের বিষয়ে তাই বিশ্বাস করা উচিত। অবশ্যই গোটা দেশ অপেক্ষায় আছে যে আরজি কর কাণ্ডে যারা যারা দোষী তাদের যেন ফাঁসি হয় এবং যারা যারা এই অপরাধে সাহায্য করেছে, মানে যারা তথ্য লোপাট ইত্যাদি করেছে তারা যেন যাবজ্জীবন সাজা পায়। আরও গুরুত্বপূর্ণ বিষয়, শুধুই কি আরজি কর? ১৪ দিনে ১৪০০-এর বেশি ধর্ষণের ঘটনা ঘটে গেল। মানুষের মধ্যে ভয় নেই? একটা ঘটনা নিয়ে এত আন্দোলন হচ্ছে, আমরা কিছুই করতে পারছি না? আমার মনে হয় সময় এসে গিয়েছে আমাদের সকলকে একত্রিত হয়ে এক্ষুনি ভারতে ধর্ষকদের বিরুদ্ধে ক্যাপিটাল পানিশমেন্ট নিয়ে আসা উচিত। আজ সমস্ত দলকে একত্রিত হয়ে মৃত্যুদণ্ডের হয়ে আওয়াজ তোলা উচিত।'

আরও পড়ুন: Purba Medinipur News: 'কিছু রাজনৈতিক দল ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে', স্কুল পড়ুয়াদের মিছিলে নিষেধাজ্ঞা পূর্ব মেদিনীপুরে; বিতর্ক

এদিন পাওলি দাম বলেন 'বিচার পাব কি না জানি না, প্রতিবাদ করব যতটা আমাদের পক্ষে সবচেয়ে বেশি করা সম্ভব। বৃষ্টি রোদ জল যাই থাকুক না কেন, পথে নামছি আমরা। তার একটাই কারণ, ২০২৪ সালে দাঁড়িয়ে মহিলাদের কর্মক্ষেত্রে নিরাপত্তার প্রয়োজন... শুধু কাজের ক্ষেত্রে মেয়েদের বলব না, ছেলে মেয়ে নির্বিশেষে যে কোনও মানুষের নিরাপত্তা চাই। নিরাপত্তা আমার বাড়ি থেকে শুরু হবে। রাস্তায় বেরোলে নিরাপত্তা চাই। কাজের ক্ষেত্রে যেন শান্তিতে কাজ করতে পারি সেই নিরাপত্তা চাই। কেন এই প্রশ্ন উঠবে? এরকম একটা জঘন্য ঘটনা, কলকাতার বুকে, আমার প্রিয় শহরে, আমার বড় হয়ে ওঠার শহরে ভাবতেই পারছি না। আমরা নিজেদের শিক্ষিত বলে জাহির করি। সেখানে এমন ঘটনা ভাবা যায় না। আরও একটি বিষয়, আমাদের আরও কঠিন আইনের প্রয়োজন। আর সেগুলো নির্যাতিতাদের পক্ষে এক্ষুনি কার্যকর হওয়া প্রয়োজন।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Rajdanga Naba Uday Sangha | হারিয়ে যেতে থাকা প্রকৃতিকে ফিরিয়ে আনাই এই পুজোর থিম | ABP ANANDA LIVE
Shiv Mandir | ভিন্ন সংস্কৃতি প্রয়োগে সেরার পুজো শিরোপা জিতে নিল শিবমন্দির | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget