এক্সপ্লোর

Doctors Protest: 'প্রয়োজনে আবার অনশনে ফিরব', হাসপাতাল থেকে ছাড়া পেয়েই বড় বার্তা এই চিকিৎসকের

Doctors Hunger Strike:অনশনকারী চিকিৎসকদের মুখ্যমন্ত্রীর বার্তা প্রসঙ্গে পুলস্ত্য বলেন, 'উনি বলেছেন অনশন প্রত্যাহার করতে, তবে এটা বলে রাখা দরকার সকলেই নিজেদের ডিউটি করে ওই মঞ্চে তারপর যাচ্ছেন।'

কলকাতা: দশ দফা দাবিতে অনশনে ছিলেন। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত রবিবার রাতে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল জুনিয়র চিকিৎসক পুলস্ত্য আচার্যকে। তবে শনিবার তিনি এনআরএস হাসপাতাল থেকে ছাড়া পান। ছাড়া পেয়ে ফের অনশনে ফেরার বার্তা দিলেন তিনি। এদিকে এদিনই জুনিয়র ডাক্তারের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। 'যতটুকু করা সম্ভব, কথা দিচ্ছি নিশ্চয় করব', এই বার্তাও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে হুইলচেয়ারে বসেই সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন পুলস্ত্য আচার্য। জুনিয়র চিকিৎসক বলেন, 'অসুস্থতার জন্য অনশন মঞ্চ ছাড়তে সেই সময় বাধ্য হয়েছিলাম। তবে এবার নিজেদের শারীরিক দুর্বলতা কাটিয়ে ফের অনশন মঞ্চে ফিরব। অনশন মঞ্চে হয়তো বসতে দেবে না শারীরিক অবস্থা দেখে। প্রয়োজন হলে অনশনে আবার বসব। তবে আন্দোলন মঞ্চে ফিরবই।' 

অনশনকারী চিকিৎসকদের মুখ্যমন্ত্রীর বার্তা প্রসঙ্গে পুলস্ত্য বলেন, 'উনি বলেছেন অনশন প্রত্যাহার করতে, তবে এটা বলে রাখা দরকার অনশনে থাকা চিকিৎসকরা বাদে সকলেই নিজেদের ডিউটি করে ওই মঞ্চে তারপর যাচ্ছেন। ভুল বার্তা যেন মুখ্যমন্ত্রী পোষণ না করেন যে অনশন হচ্ছে বলে স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত আছে। জুনিয়র ডাক্তার কাজ বন্ধ করেননি। ১০ দফা দাবি পুরোপুরি না মানলে,  ৩-৪ মাসের কুমিরছানা দেখানোর যে খেলা হিসেব দেখানো হচ্ছে, সেই হিসেবে আমরা নেই। সরকারি সদিচ্ছা থাকলে নিশ্চয়ই দাবি মানা সম্ভব।' 

আরও পড়ুন, 'যতটুকু করা সম্ভব, কথা দিচ্ছি নিশ্চয় করব' জুনিয়র ডাক্তারদের ফের নবান্নে ডাকলেন মুখ্যমন্ত্রী

উল্লেখ্য, NRS মেডিক্যাল কলেজ হাসপাতালের অ্যানাস্থেসিয়া বিভাগের প্রথম বর্ষের পিজিটি পুলস্ত্য আচার্য। গত রবিবার রাতে রক্তে শর্করার মাত্রা কমে যায় তাঁর। পাশাপাশি পেটে ব্যথা, বমিভাব, ইউরিন সংক্রান্ত একাধিক সমস্য়ার জন্য তাঁকে ভর্তি করা হয় NRS মেডিক্যালে। 


এদিকে, জুনিয়র ডাক্তারদের অনশন তুলে নেওয়ার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সোমবার বিকেলে জুনিয়র ডাক্তারদের ফের নবান্নে বৈঠকে ডেকেছেন তিনি। স্বাস্থ্য ধর্মঘটের হুঁশিয়ারির পরদিনই অনশন মঞ্চে যান মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিব। সেখানে মুখ্যমন্ত্রী ফোনে এও বলেন, '৩-৪ মাস সময় দিন, মেডিক্যাল কলেজগুলিতে নির্বাচন করব। হাসপাতালের উন্নয়নে ১১৩ কোটি টাকা বরাদ্দ হয়েছে। সরকারি হাসপাতাল পরিষেবা না দিলে মানুষ কোথায় যাবে? দিদি হিসেবে বলছি, আপনাদের ন্যায্য দাবি মেনে নেওয়া হবে। আপনারা অনশন তুলে দয়া করে কাজে যোগ দিন। মেডিক্যাল পরীক্ষা যাতে সঠিক ভাবে হয়, তার জন্য কঠোর পদক্ষেপ করা হবে। যতটুকু করা সম্ভব, কথা দিচ্ছি নিশ্চয় করব'। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Abhijeet Dipke On CJP Protest :
"হতে পারে এরপর আমাকে জেলে পাঠানো হবে..", জরুরি পোস্ট করে মারাত্মক আশঙ্কার কথা জানালেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
CPM Book Stall :বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
West Bengal News LIVE: আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget