এক্সপ্লোর

South 24 Parganas: আবাসনের বন্ধ ঘর থেকে উদ্ধার পচাগলা দেহ, মহেশতলার ঘটনায় চাঞ্চল্য

Unnatural Death: আবাসনের বন্ধ ঘর থেকে প্রৌঢ়ের পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনায় মহেশতলায়। পুলিশ সূত্রে খবর, যে ব্যক্তির দেহ পাওয়া গিয়েছে তাঁর নাম সুব্রত গুহ বিশ্বাস।

জয়ন্ত রায়, দক্ষিণ ২৪ পরগনা:আবাসনের (residential complex) বন্ধ ঘর (locked room) থেকে প্রৌঢ়ের পচাগলা দেহ (rotten body) উদ্ধার ঘিরে চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনায় মহেশতলায় (maheshtala)। পুলিশ সূত্রে খবর, যে ব্যক্তির দেহ পাওয়া গিয়েছে তাঁর নাম সুব্রত গুহ বিশ্বাস। বয়স ৫৫ বছর। কী ভাবে মৃত্যু তা স্পষ্ট নয়। আপাতত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের (post mortem) জন্য বেহালার বিদ্যাসাগর হাসপাতালে তা পাঠানো হয়েছে।

কী জানা গেল?
মহেশতলায় একটি সংস্থার কর্মচারীদের পারিবারিক আবাসনের'এ'ব্লক থেকে সুব্রতর দেহ উদ্ধার হয়। আবাসনের সাফাইকর্মীরা তীব্র পচা গন্ধ পেয়ে অন্যান্য আবাসিকদের বিষয়টি জানিয়েছিলেন। তার পরই বাসিন্দারা আন্দাজ করেন, সম্ভবত 'এ'ব্লকের ১৩ নম্বর ঘর থেকেই ওই দুর্গন্ধ ছড়াচ্ছে। তৎক্ষণাৎ আবাসনের নিরাপত্তা রক্ষীদের জানানো হয় বিষয়টি। দ্রুত খবর যায় মহেশতলা থানায়। পুলিশ এসে দরজা ভেঙে ঢুকতেই ওই ব্যক্তির পচাগলা দেহ দেখতে পায়। এক আবাসিকের দাবি, গত শুক্রবার শেষ বারের মতো প্রৌঢ়কে দেখতে পাওয়া গিয়েছিল। কিন্তু তার পর কী হল? কোথায় গিয়েছিলেন তিনি? নাকি কেউ এসেছিল দেখা করতে? অথবা স্রেফ অসুস্থতার কারণেই মৃত্য়ু? কিন্তু তা হলে বন্ধ ঘরে গেলেন কী ভাবে? প্রশ্ন অনেকগুলো তৈরি হয়েছে এর মধ্যেই।

মৃতের সম্পর্কে...
আবাসিকরা জানাচ্ছেন, মৃতের কন্যা তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মরত। সেই সূত্রে সল্টলেক এলাকাতেই থাকেন। মাঝেমধ্যে মহেশতলার বাড়িতে আসতেন। এ ছাড়া সেই অর্থে প্রৌঢ়ের বাড়িতে আর কেউ ছিল না। আবাসিকদের বক্তব্য, একমাত্র সন্তানের জন্মের বছরপাঁচেকের মধ্যেই সুব্রতর স্ত্রী মারা গিয়েছিলেন। ফলে তার পর থেকে মা ও মেয়েকে নিয়েই ছিলেন প্রৌঢ়। বেশ কয়েক বছর আগে মা-ও মারা যান। আর মেয়ে কাজের সূত্রে সল্টলেকে থাকেন। ফলে গত কয়েক বছর যাবৎ একাই থাকতেন প্রৌঢ়। আবাসিকদের একাংশের বক্তব্য,প্রায়শই একা ঘরে বসে মদ্যপান করতেন সুব্রত। শুক্রবার শেষ দেখা যায় তাঁকে। তার পর কী হল, কিছুই বুঝে উঠতে পারছেন না কেউ। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে ছবিটা কিছুটা হয়তো স্পষ্ট হবে, মনে করছে পুলিশ।
দীর্ঘদিনের এক বাসিন্দার এমন মৃত্যুতে শোকের আবহ গোটা আবাসনে। কোথা থেকে কী হয়ে গেল ঠাওর করে উঠতে পারছেন না পড়শিদের অনেকেই। 

আরও পড়ুন:'শুভেন্দুকে কেন গ্রেফতার করা হচ্ছে না ?', 'সিবিআই সেটিং' নিয়ে বিস্ফোরক শান্তনু

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget