এক্সপ্লোর

Sandeshkhali ED Raid: 'কেন শেখ শাহজাহান আত্মসমর্পণ করছেন না? আইনজীবীকে প্রশ্ন আদালতের

High Court: একাধিক বিষয়ে রাজ্যকেও নানা প্রশ্নে বিদ্ধ করেছে হাইকোর্ট

কলকাতা: মামলায় যুক্ত হতে চেয়ে আইনজীবী মারফত হাইকোর্টে (High Court) আবেদন করেছেন সন্দেশখালির (Sandeshkhali ED Raid) তৃণমূল নেতা শেখ শাহজাহান। শুনানির সময় শেখ শাহাজাহানের আইনজীবীকে বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন করেন, কেন শেখ শাহজাহান আত্মসমর্পণ করছেন না? শেখ শাহজাহানের আইনজীবীর সওয়াল, 'আমি ইসিআইআর দেখিনি, আমাকে বক্তব্য পেশের সুযোগ দেওয়া হোক।'

এই মামলায় কেস ডায়েরি তলব করল আদালত, আগামী কাল ফের শুনানি। সন্দেশখালির ঘটনায় রাজ্য পুলিশের তদন্তে সংশয় প্রকাশ বিচারপতি জয় সেনগুপ্তর। রাজ্য এখনো ন্যাজাট থানার তদন্তে ভরসা রাখছে কি করে ? প্রশ্ন বিচারপতির। তিনি বিস্ময়প্রকাশ করে বলেন, 'শেখ শাহজাহান বাড়ির ভেতর থেকে উস্কানি দিয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। অথচ পুলিশ বাড়ির ভেতর ঢুকলই না, বাড়িতে না ঢুকেই স্বতঃপ্রণোদিত এফআইআর।' পাশাপাশি রাজ্যকে বিচারপতি প্রশ্ন করেন, 'এফআইআর দায়ের হওয়ার পরে বাড়ি সিল করেননি কেন? খুনের চেষ্টার ধারায় মামলা রুজু হওয়া উচিত ছিল। ৩০৭ ধারায় মামলা রুজু হওয়া উচিত ছিল।'

হামলার দিনের ঘটনায়  মূল অভিযুক্তকে গ্রেফতার করা গিয়েছে কিনা তা জানতে চেয়ে রাজ্যকে প্রশ্ন বিচারপতির। তার উত্তরে রাজ্য জানায়,  'এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করা গিয়েছে।' তখন বিচারপতি প্রশ্ন করেন, '১ হাজার জনের মধ্যে চারজন গ্রেফতার হয়েছে। তাইতো?' মূল অভিযুক্ত শাহজাহানকে গ্রেফতার করে বিচার দিন, রাজ্যের  উদ্দেশে মন্তব্য বিচারপতির

শুভেন্দুর তোপ:
বিরোধী দলনেতার সাফ অভিযোগ, সন্দেশখালিতে ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে আড়াল করছে রাজ্য পুলিশই। 'ওই সুন্দরবন এলাকায় যদি কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করতে পারে তবে মিলবে। পুলিশ তুলে দেবে না কারণ পুলিশের সংরক্ষণেই এরা আছে।', তোপ বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। 

সম্প্রতি শেখ শাহজাহানকে গ্রেফতারির দাবিত ন্যাজাট থানা ঘেরাও করে আন্দোলন করেছিল বিজেপি। সেই থানা ঘেরাও কর্মসূচির জেরে সুকান্ত মজুমদার-সহ একাধিক বিজেপি নেতা-নেত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল ন্যাজাট থানার পুলিশ। সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার ন্যাজাট থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। সুকান্ত মজুমদার-সহ তাঁর দলের নেতা-নেত্রীরা ব্যারিকেড ভেঙে বসে পড়েন রাস্তায়। এলাকায় ১৪৪ ধারা অমান্য করে বিক্ষোভ দেখানোয়, সুকান্ত-সহ বিজেপি নেতা-নেত্রীদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে ন্যাজাট থানার পুলিশ। 

আরও পড়ুন: থানা ঘেরাও কর্মসূচির জের, সুকান্ত মজুমদার-সহ একাধিক বিজেপি নেতা-নেত্রীর বিরুদ্ধে মামলা

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget