এক্সপ্লোর

Shirshendu Mukhopadhyay: 'আমার কাছে ও বরাবর বাবলুই ছিল', সমরেশের প্রয়াণে শোকবিহ্বল শীর্ষেন্দু

Samaresh Majumdar Death: উত্তরবঙ্গের সঙ্গে আত্মার সম্পর্ক ছিল সমরেশ মজুমদারের।

কলকাতা: সাহিত্যিক সমরেশ মজুমদারের প্রয়াণে  (Samaresh Majumdar) গভীরভাবে শোকস্তব্ধ বাংলা সাহিত্যের আরও এক মহীরূহ শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এবিপি আনন্দে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, 'সমরেশ চলে যাওয়া মানে এখন বাংলা সাহিত্যে আর কে রইল। সমরেশকে আমি চিনি ও সাহিত্যিক হওয়ার আগে থেকে। ও তখন লেখক হয়নি। আমি তখন কলকাতায় একটি বোর্ডিং হাউসে থাকতাম। তবে তখন আসত। খুব প্রাণচঞ্চল একটি ছেলে ছিল। অনেকদিকে ইন্টারেস্ট ছিল। শুনতাম ও নাটক করে। এই নিয়ে ঠাট্টা ইয়ার্কি করতাম। খুব হাসত।'

শোকস্তব্ধ শীর্ষেন্দু মুখোপাধ্যায়:
উত্তরবঙ্গের সঙ্গে আত্মার সম্পর্ক ছিল সমরেশ মজুমদারের। শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন, 'জলপাইগুড়ির ছেলে বলে আমার ওর প্রতি বিশেষ আকর্ষণ ছিল। আমি শিলিগুড়ির, ও জলপাইগুড়ির (Jalpaigurir)। জলপাইগুড়ি জেলা স্কুল থেকে পড়াশোনা করেছে। নাটক করতে করতেই হঠাৎ করে ও একটা ছোটগল্প লিখল দেশ পত্রিকায়। ছোট গল্প লেখার সঙ্গে সঙ্গেই বলতে গেলে সাগরময় ঘোষ ওকে চিনলেন। ওকে উপন্যাস লিখতে বলেন। যতদূর সম্ভব ওর প্রথম উপন্যাস ছিল দৌড়।' প্রবীণ লেখক জানান, 'আমার কাছে ও বরাবর বাবলুই ছিল। মাঝেমাঝেই ও আমায় বলত আমি ছাড়া ওকে বাবলু বলে ডাকার আর কেউ নেই। আমি মাঝেমাঝে ওকে বলতাম। তোমাকে দেখে আমার হিংসে হয়, এত জনপ্রিয়তা দেখে।'

অসুস্থ ছিলেন:
অসুস্থ ছিলেন বেশ কিছুদিন ধরে। কিন্তু তাঁর জীবনশক্তি প্রখর ছিল। দিন দশেক আগে স্ট্রোক হওয়ার পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তারপর সুস্থও হচ্ছিলেন। কিন্তু এদিন ৫টা নাগাদ তাঁর অবস্থার হঠাৎ অবনতি হয়। এদিন কলকাতায় অ্যাপোলো হাসপাতালে ৭৯ বছর বয়সে বিকেল ৫ টা ৪৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সমরেশ মজুমদার।

একাধিক চরিত্রের স্রষ্টা:
গোয়েন্দা চরিত্র অর্জুনের স্রষ্টা করেছিলেন সমরেশ মজুমদার। ১৯৮২ সালে আনন্দ পুরস্কার পান সমরেশ মজুমদার। ১৯৭৫ সালে প্রকাশিত হয় সমরেশ মজুমদারের প্রথম উপন্যাস 'দৌড়'। জীবনকালে উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষের মতো একের পর এক কালজয়ী উপন্যাস উপহার দিয়েছেন তিনি।

বহু পুরস্কার:
১৯৮৪ সালে সাহিত্য অ্যাকাদেমি পুরস্কার পান সমরেশ মজুমদার (Samaresh Majumdar)। ২০১৮ সালে সেরা বাঙালির সম্মান দিয়ে তাঁকে সম্মানিত করেছিল এবিপি আনন্দ।

আরও পড়ুন:  গরমের মরসুমে ট্যান পড়ে ঠোঁটেও, এই সমস্যা এড়িয়ে চলবেন কীভাবে? রইল কিছু সহজ টিপস

সেরা শিরোনাম

Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন

ভিডিও

Durga Puja 2026 : শ্রীরামপুরের চাতরা দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget