এক্সপ্লোর

Recruitment Scam: 'অন্য চাকরি পায় না, তাই শিক্ষকতা, সেই জন্যেই প্রাথমিকে এত দুর্নীতি', মন্তব্য সৌগতর

Sougata On Recruitment Scam: নিয়োগ দুর্নীতি নিয়ে বিতর্ক উসকে কী বললেন তৃণমূল সাংসদ সৌগত রায় ?

সমীরণ পাল, অনির্বাণ বিশ্বাস, সুকান্ত মুখোপাধ্য়ায়, কলকাতা: নিয়োগ-দুর্নীতি (recruitment scam) নিয়ে বিতর্কের ঝড় উসকে ফের ময়দানে তৃণমূল সাংসদ সৌগত রায়।  নিয়োগ দুর্নীতি ঘিরে ইতিমধ্যেই জেরবার শাসকদল। কারণ একের পর এক যোগসূত্র উঠে এসে তৃণমূলের হেভিওয়েটরা গ্রেফতার হয়েছে। আর সেই আলোড়ন করা দুর্নীতির কারণ হিসেবে নয়া যুক্তি কাঠগড়ায় রাখলেন সৌগত রায়। তিনি বলেন, 'অন্য চাকরি পায় না, তাই শিক্ষকতা। সেই জন্যেই প্রাথমিকের চাকরিতে এত দুর্নীতি'। তবে পাল্টা আক্রমণ শানিয়েছে বিরোধীরাও।  

বিরোধী তোপ দেগে বলেছে, 'আর্থিক দুর্নীতি তো তৃণমূল সরকারের আমলেই হয়েছে। রাজ্য়ে কর্মসংস্থান না থাকাতেই তো বাড়ছে বেকারত্ব।'শিক্ষায় নিয়োগে দুর্নীতি নিয়ে বছরখানেক ধরেই রাজ্যে তোলপাড় চলছে। গ্রেফতার হয়ে বর্তমানে জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) থেকে শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য, বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। প্রশ্ন উঠেছে,প্রশাসনের নাকের ডগায়, এতবড় দুর্নীতি হল কী করে? কেন সরকারের শীর্ষমহল দুর্নীতি কোনও আঁচই পেল না? এই প্রেক্ষাপটে শিক্ষায় দুর্নীতির কারণ নিয়ে আজব সাফাই শোনা গেল তৃণমূল সাংসদ সৌগত রায়ের গলায়। (Sougata Roy) 

তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, 'এই স্কুল, কোনওরকম এসে ক্লাসটা করেই ট্রেন ধরে বাড়ি। বিরাটি স্টেশনে দেখা যাবে শিক্ষকদের মেলা। শিক্ষাকে আর কেউ ভিশন হিসেবে নেয় না। জীবনের লক্ষ্য হিসেবে নেয় না। প্রফেশন হিসেবে নেয়। অন্য চাকরি পায় না, তাই শিক্ষকতা কর, যে কোনও মূল্যে। সেই জন্যেই প্রাথমিক চাকরি পাওয়ার জন্যে এত দুর্নীতি হয়। যে টাকাপয়সা দিয়ে একবার ঢুকে পড়তে পারল, সারা জীবনের জন্য মাইনে বেশি,কম কাজ। .. তাই দুর্নীতি হয়।' 

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পর, তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) দুটি ফ্ল্যাট থেকে মেলা কোটি কোটি টাকা বঙ্গবাসীর চক্ষু চড়কগাছ করে দিয়েছিল। এই মামলায় ধৃত হুগলির দুই তৃণমূল নেতার ভূমিকা ও তাঁদের প্রতিপত্তিও সামনে এসেছে। আর এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছেন,যে আর্থিক দুর্নীতির কথা সৌগত রায় বলছেন,সেই আর্থিক দুর্নীতি তো তৃণমূল সরকারের আমলেই হয়েছে?গ্রেফতার হয়েছেন তৃণমূলের নেতা-মন্ত্রী-বিধায়করা, তাহলে সেই দুর্নীতির দায় কার? বিরোধীদের আরও প্রশ্ন, সৌগত রায় যে চাকরি না পাওয়ার কথা বলছেন, সেটাও কি রাজ্যের বেকারত্বকেই ইঙ্গিত করে না? 

আরও পড়ুন, শহরে জমা জলের ইস্যুতে সরল ক্ষোভ, নিকাশি বিভাগের প্রশংসায় পঞ্চমুখ ফিরহাদ

প্রাথমিক শিক্ষক থেকে শুরু করে, SLST-র নবম-দ্বাদশ, নিয়োগের ক্ষেত্রে ভুরি ভুরি বেনিয়মের অভিযোগ উঠেছে। সামনে এসেছে একাধিক দুর্নীতি। অভিযোগ, কেউ ফেল করেও চাকরি পেয়েছেন। কারও আবার OMR শিটের নম্বর শূন্য হলেও, কমিশনের নথিতে তাঁরই নম্বর ৫০ পার করেছে। আর এদিকে, নিয়োগের দাবিতে লাগাতার রাস্তায় বসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন মেধাতালিকায় নাম থাকা চাকরিপ্রার্থীরা। নিয়োগ দুর্নীতির তদন্ত চালাচ্ছে CBI, ED-র মতো কেন্দ্রীয় সংস্থা। আদালত থেকে আন্দোলনকারী চাকরিপ্রার্থী, সকলেই তাকিয়ে সেই তদন্তের দিকে। কবে মাথারা ধরা পড়বে, কবে নিয়োগ পাবেন যোগ্যপ্রার্থীরা, এসব প্রশ্নের মাঝেই এবার দুর্নীতির কারণ হিসেবে সৌগত রায়ের মন্তব্য নিয়ে শুরু হল তরজা।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: আজ মহানবমী, শারদোৎসবের শেষ দিন, তিথি মেনে কুমারী পুজো, রাত পোহালেই দশমী
আজ মহানবমী, শারদোৎসবের শেষ দিন, তিথি মেনে কুমারী পুজো, রাত পোহালেই দশমী
Suvendu Adhikari: নবমীর সন্ধ্যায় মল্লিকবাড়িতে মুখ্যমন্ত্রী, 'রঞ্জিত মল্লিকের আমন্ত্রণে এসেছি, নাড়ু খেলাম, এরপর বললেন...
নবমীর সন্ধ্যায় মল্লিকবাড়িতে মুখ্যমন্ত্রী, 'রঞ্জিত মল্লিকের আমন্ত্রণে এসেছি, নাড়ু খেলাম, এরপর বললেন...
CM Suvendu Adhikari: 'রাজ্যের হাসপাতালগুলোত, ব্যর্থতা নয়, কমজোরি আছে', চোরবাগান নিয়ে 'বিতর্ক', কী বললেন মুখ্যমন্ত্রী
'রাজ্যের হাসপাতালগুলোত, ব্যর্থতা নয়, কমজোরি আছে', চোরবাগান নিয়ে 'বিতর্ক', কী বললেন মুখ্যমন্ত্রী
Cyclone Forecast: বাংলার উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়? কবে? কলকাতা-জেলায় কতটা প্রভাব?
বাংলার উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়? কবে? কলকাতা-জেলায় কতটা প্রভাব?

ভিডিও

College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো
Durga Puja | ৪৩ তম বর্ষে সল্টলেকের বিজে ব্লকের এবারের থিম কী ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tiger Shroff Firing Case: টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
IND vs NZ: কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
Investment Schemes: মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
Embed widget