এক্সপ্লোর

South 24 Parganas: মিলল ধর্ষণ-খুনের প্রমাণ, কুলতলিকাণ্ডে জানাল পুলিশ

Kultali News: কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট দেখে এবার জানাল পুলিশ। গ

সৌভিক মজুমদার ও হিন্দোল দে, দক্ষিণ ২৪ পরগনা: পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ ও ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণ-খুনের প্রমাণ মিলেছে। কুলতলিকাণ্ডে (South 24 Parganas) এমনটাই জানাল পুলিশ। শীঘ্রই রিপোর্ট দেবে রাজ্য সরকারের গঠন করা সিট, জানালেন পুলিশ সুপার। অন্যদিকে, শনিবার দুপুরে জয়নগরে অরাজনৈতিক প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে সিপিএম। 

রিপোর্টে ধর্ষণ-খুনের প্রমাণ: কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট দেখে এবার জানাল পুলিশ। গত ৪ অক্টোবর দুপুরে টিউশন পড়তে গিয়ে, আর বাড়ি ফেরেনি চতুর্থ শ্রেণির ছাত্রী। রাতে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে ধানক্ষেতের আল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। কুলতলির মহিষমারি ফাঁড়িতে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। নাবালিকার পরিবার প্রথম থেকেই ধর্ষণ করে খুনের অভিযোগ তুললেও পুলিশ শুরুতে শুধুমাত্র খুনের মামলা রুজু করে। পরে হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ে যোগ করা হয় পকসো ধারা। এবার ময়নাতদন্তের রিপোর্টেও মিলল ধর্ষণের প্রমাণ। সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায় বলেন, "আমাদের হাতে রিপোর্ট এসেছে। ধর্ষণের প্রমাণ রয়েছে। ধর্ষণ হয়নি বলা হচ্ছিল সেটা ঠিক নয়।''

পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ ও ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণ-খুনের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন বারুইপুরের পুলিশ সুপার। রাজ্য সরকারের গঠন করা সিট কুলতলিকাণ্ডে দ্রুত রিপোর্ট দেবে বলেও জানিয়েছেন তিনি। সূত্রের খবর, শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে উল্লেখ রয়েছে ময়নাতদন্ত রিপোর্টে। শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। শনিবার দুপুরে জয়নগরে অরাজনৈতিক প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে সিপিএম।

এদিকে কৃষ্ণনগরে পুজো মণ্ডপের সামনে, পুলিশ সুপারের অফিসের মাত্র ৫০০ মিটার দূরে তরুণীর অর্ধদগ্ধ, বিবস্ত্র দেহ উদ্ধার হয়েছে। প্রেমিক-সহ কয়েকজনের বিরুদ্ধে ধর্ষণ করে অ্যাসিড ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ তুলেছে নিহত দ্বাদশ শ্রেণির ছাত্রীর পরিবার। অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। নিহতের পরিবারের দাবি, ২৪ বছরের তরুণের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল তরুণীর। গতকাল দু’জনে ঘুরতে বেরোনোর পর থেকেই তরুণী নিখোঁজ ছিলেন। আজ সকালে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে পুজো মণ্ডপের সামনে রাস্তায় পড়েছিল তাঁর অর্ধদগ্ধ, বিবস্ত্র দেহ। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Krishnanagar News: 'ফুল বিক্রি করে মেয়েকে বড় করেছি, ফাঁসি চাই' দাবি কৃষ্ণনগরের নির্যাতিতার মায়ের

সেরা শিরোনাম

Ayushman and Swasthya Sathi: আয়ুষ্মান কার্ড না থাকলে তবেই চিকিৎসা মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে, নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
Ayushman and Swasthya Sathi: আয়ুষ্মান কার্ড না থাকলে তবেই চিকিৎসা মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে, নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Annapurna Yojona : 'তৃণমূলের সব বসে রয়েছে', অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন যা বললেন অগ্নিমিত্রা
'তৃণমূলের সব বসে রয়েছে', অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন যা বললেন অগ্নিমিত্রা
Kolkata Housing Project: আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, জমি লেনদেনে মানি লন্ডারিং? তদন্তে ED
আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, জমি লেনদেনে মানি লন্ডারিং? তদন্তে ED

ভিডিও

Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Jadavpur University: বুধবার মধ্যরাতে কারা ঢুকেছিল ক্যাম্পাসে? মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম
যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget