এক্সপ্লোর

South 24 Paraganas Tiger Scare: কেল্লার জঙ্গলের পর ডোঙ্গাজোড়া গ্রাম! মিলল পায়ের ছাপ, চারদিন ধরে লুকোচুরি  রয়্যাল বেঙ্গলের

Kultali Tiger Scare:সকাল পর্যন্ত বন দফতরের অনুমান ছিল, কেল্লার জঙ্গলেই লুকিয়ে রয়েছে রয়্যাল বেঙ্গল। তাই  গরানকাঠির ডোঙ্গাজোড়া গ্রাম লাগোয়া ওই জঙ্গলে তার ছাপ খুঁজতে শুরু করেন বন দফতরের কর্মীরা।

পার্থপ্রতিম ঘোষ,  দক্ষিণ ২৪ পরগনা:  পায়ের ছাপ, গর্জন, জানান দিচ্ছে কুলতলিতে (Kultali) লোকালয়ের আশেপাশেই রয়েছে বাঘ (Tiger)। কিন্তু চারদিন পরেও খাঁচাবন্দি হয়নি। বন দফতরের তরফে দুটি খাঁচা পাতা হয়েছে। সকাল পর্যন্ত বন দফতরের অনুমান ছিল, কেল্লার জঙ্গলেই লুকিয়ে রয়েছে রয়্যাল বেঙ্গল। তাই  গরানকাঠির ডোঙ্গাজোড়া গ্রাম লাগোয়া ওই জঙ্গলে তার ছাপ খুঁজতে শুরু করেন বন দফতরের কর্মীরা। জঙ্গলের অন্যপাশে মিলেছে বাঘের পায়ের নতুন ছাপ। আশেপাশের গ্রামের বাসিন্দাদের সতর্ক করা হয়। দেওয়া হয়েছিল ছাগলের টোপ। কিন্তু খাঁচা শূন্যই থেকে গিয়েছে।  এরপরই দেখা যায়, পার্শ্ববর্তী ডোঙ্গাজোড়ে শেখপাড়া গ্রামে দেখা মেলে বাঘের পায়ের ছাপের। অর্থাৎ, গত চারদিন ধরে একের পর এক জায়গা পরিবর্তন করছে বাঘটি। ডোঙ্গাজোড়ায় পায়ের ছাপ মেলায় সেখানকার বাসিন্দাদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক।প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক করে দিতে চলছে মাইকে প্রচার। গ্রামবাসীরা যাতে বাড়ি থেকে না বেরোন, বাড়ির দরজা বন্ধ রাখেন, সেই প্রচার চালানো হচ্ছে। খুবই শীঘ্রই ওই এলাকাও জাল দিয়ে ঘিরে ফেলা হবে বলে জানা গেছে।

এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না পর্যটকদের (Tourist)। বন দফতর (Forest Department) ও কুলতলি থানার তরফে পিয়ালি নদীতে নৌকায় চড়ে চলে মাইকে প্রচার।

উল্লেখ্য, কিছুদিন আগেই বাঘ ঢুকে পড়েছিল  মৈপীঠের গ্রামে।  দিনভর উৎকণ্ঠার পর  অবশেষে খাঁচাবন্দি করা হয় রয়্যাল বেঙ্গলকে। বাঘকে খাঁচাবন্দি দেখে হাঁফ ছেড়ে বাঁচেন ভুবনেশ্বরীর গ্রামের বাসিন্দারা। বাঘের দেখা পাওযার খবর ছড়িয়ে পড়ার পর দক্ষিণ রায়ের বাহনকে দেখতে দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠের ভুবনেশ্বরী গ্রামে লোকে লোকারণ্য হয়ে যায়। ঘটনার দিন ভোরে একঝলক দেখা দিয়েই পাক ধান খেতের মধ্যে মিশে গিয়েছিল হলুদ-ডোরাকাটা শরীরটা।কয়েকজন গ্রামবাসীর কাছ থেকে বাঘের খবর পেয়েই আতঙ্কিত হয়ে পড়ে গোটা গ্রাম। জল আর জঙ্গলে ঘেরা সুন্দরবনের এই লোকালয়ে রয়্যাল বেঙ্গলের উপস্থিতির কথা জানতে পেরেই তড়িঘড়ি চলে আসে বন দফতর ও পুলিশ।শুরু হয় বাঘকে বাগে আনার তোড়জোড়।পাতা হয় ফাঁদ। জাল দিয়ে ঘিরে ফেলা হয় ধানের খেত। অবশেষে খাঁচাবন্দি করা হয় বাঘটিকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Train Accident: দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
Abhishek Banerjee: অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
Shrabani Mela: শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
TMC 21 July: শহিদ দিবস ঘিরে কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, কংগ্রেস, এসিপিআই, চার পক্ষেরই প্রস্তুতি তুঙ্গে
শহিদ দিবস ঘিরে কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, কংগ্রেস, এসিপিআই, চার পক্ষেরই প্রস্তুতি তুঙ্গে

ভিডিও

Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর
Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget