এক্সপ্লোর

Tiger Fear: ফের বাঘের পায়ের ছাপ! ভয়ে কাঁটা মৈপীঠ, আতঙ্ক পুরুলিয়া ও ঝাড়গ্রামেও

এরপর ফের গুড়গুড়িয়া ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের গৌড়েরচক গ্রামে বাঘের পায়ের ছাপ দেখতে পান গ্রামবাসীরা।

সুকান্ত দাস, হংসরাজ সিংহ ও অমিতাভ রথ, কলকাতা: মৈপীঠে পাকড়াও বাঘ ফিরল ধূলিবাসানির জঙ্গলে। এক বাঘ জঙ্গলে ফিরতেই আরেক বাঘের পায়ের ছাপে আতঙ্ক। গ্রাম সংলগ্ন নদী বাঁধ এলাকার জঙ্গল জাল দিয়ে ঘিরে ফেলেছেন দফতরের কর্মীরা। বাঘের খোঁজে চলছে তল্লাশি। অন্যদিকে, পায়ের ছাপ ঘিকে বাঘের আতঙ্ক দেখা দিয়েছে পুরুলিয়া ও ঝাড়গ্রামে।

ফের বাঘের আতঙ্ক:  দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠে ফের দেখা দিল রয়াল বেঙ্গল আতঙ্ক। গত কয়েকদিন ধরেই মৈপীঠের বিভিন্ন জায়গায় বাঘের আতঙ্ক ছড়িয়েছে। রবিবার রাতে কিশোরীমোহনপুরে একটি পূর্ণবয়স্ক বাঘ বন দফতরের খাঁচাবন্দি হয়। সোমবার সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয় ধুলিবাসানির জঙ্গলে। এরপর ফের গুড়গুড়িয়া ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের গৌড়েরচক গ্রামে বাঘের পায়ের ছাপ দেখতে পান গ্রামবাসীরা। তাঁদের দাবি মেনে বন দফতরের কর্মীরা এসে গ্রাম সংলগ্ন নদী বাঁধ এলাকার জঙ্গল জাল দিয়ে ঘিরে ফেলেন। মঙ্গলবার সকাল থেকে বনকর্মীদের ৪০-৪৫ জনের দল বাঘের খোঁজে তল্লাশি শুরু করে।

অন্যদিকে, পুরুলিয়ার বান্দোয়ানের পর এবার বাঘের আতঙ্ক দেখা দিয়েছে বোরো এলাকায়। মেঠো রাস্তায় এ কার পায়ের ছাপ? বাঘ নাকি বাঘিনী? চাঞ্চল্য ছড়িয়েছে বেলডুংরির বোরো এলাকায়। মঙ্গলবার সকালে এই রকম ছাপ দেখতে পান এলাকার বাসিন্দারা। এরপরে আতঙ্ক ছড়ায় এলাকায়। ঘটনার পরেই বাঘের খোঁজে তল্লাশি শুরু করেছেন বনদফতরের কর্মীরা। বাঘের আতঙ্ক দেখা দিয়েছে, ঝাড়গ্রামেও। বন দফতর সূত্রে খবর, গত ৩ দিন ধরে পায়েপ ছাপ দেখা যাচ্ছে বাঁশপাহাড়ি এলাকায়। কিন্তু বাঘের দেখা মেলেনি। এদিন সকালে বন দফতর ট্র্যাপ কেমেরা বসায়। পরিস্থিতির ওপর নজর রাখছেন, বনকর্মীরা। বুধবার সুন্দরবন থেকে আসছেন বিশেষজ্ঞরা।

এর আগে ওড়িশার সিমলিপাল থেকে পালানো বাঘিনীকে গত ২৯ ডিসেম্বর বাঁকুড়ায় বন্দি বানাতে সক্ষম হয় বন দফতর। ওড়িশার সিমলিপাল জাতীয় উদ্যান থেকে পালিয়ে এ রাজ্যের বেলপাহাড়ির কটাচুয়ার জঙ্গলে চলে আসে বাঘিনী জিনত। কাঁকড়াঝোড়ের ময়ূরঝর্নার জঙ্গল থেকে পুরুলিয়ার বান্দোয়ানের রাইকা, তারপর পার্শ্ববর্তী কুইলাপাল বিটে কেশরার জঙ্গল হয়ে মানবাজারের ডাঙ্গরডির জঙ্গলে টের পাওয়া যায় তাঁর অস্তিত্ব। ড্রোনের সাহায্য়ে শুরু হয় নজরদারি। গোঁসাইডিহির জঙ্গলে বাঘিনীকে লক্ষ্য় করে ঘুম পাড়ানি গুলি ছোড়া হয়। তাতেই বাগে আসে বাঘিনী। তারপর ফের তিন জেলায় বাঘের আতঙ্ক।

আরও পড়ুন: Makar Sankranti 2025: ভোর থেকে পুণ্যার্থীদের লাইন, বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণে মকর সংক্রান্তির পুণ্যস্নান

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
West Bengal News Live : দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২
দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২
District News: এই নিয়ে দ্বিতীয়বার, বক্সার জঙ্গল থেকে পালিয়ে গেল বাঘিনী! অস্বস্তিতে বনদফতর
এই নিয়ে দ্বিতীয়বার, বক্সার জঙ্গল থেকে পালিয়ে গেল বাঘিনী! অস্বস্তিতে বনদফতর
Eastern Railway: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের

ভিডিও

Raiganj News:
Dilip Ghosh |
Chorbagan Incident: চোরবাগানকাণ্ডের রেশ কাটার আগেই ছড়াল আগুন আতঙ্ক | ABP Ananda
Kalyan Banerjee | বাঁকুড়ায় নিজের বাড়িতে শ্যামা-আরাধনায় মাতলেন কল্যাণ
Kali Puja 2026: হালিশহরে সাধক রামপ্রসাদের বাড়ির পুজো, নিষ্ঠা ভরে রীতি মেনে মাতৃ আরাধনা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget