এক্সপ্লোর

South 24 Parganas News: মগরাহাটে জোড়া খুনে ফেরার মূল অভিযুক্ত, কে এই জানে আলম মোল্লা?

মগরাহাটে জোড়া খুন। সিভিক ভলান্টিয়ার ও তাঁর বন্ধুর নৃশংস হত্যাকাণ্ড। অভিযোগের তির স্থানীয় এক ব্যবসায়ীর দিকে। যার নাম জানে আলম মোল্লা।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, জয়দীপ হালদার ও সুদীপ্ত আচার্য, মগরাহাট: মগরাহাটে জোড়া খুনে মূল অভিযুক্ত জানে আলম মোল্লা ফেরার। কে এই জানে আলম মোল্লা? সূত্রের খবর, চাকরির নামে প্রতারণার অভিযোগে এর আগেও গ্রেফতার হয়েছিল মূল অভিযুক্ত। অন্যদিকে, মগরাহাটের ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

মগরাহাটে জোড়া খুন: মগরাহাটে জোড়া খুন। সিভিক ভলান্টিয়ার ও তাঁর বন্ধুর নৃশংস হত্যাকাণ্ড। অভিযোগের তির স্থানীয় এক ব্যবসায়ীর দিকে। যার নাম জানে আলম মোল্লা। পুলিশ আর স্থানীয় সূত্রে জানা গেল, মগরাহাটের মোহনপুরে সার-সহ একাধিক জিনিসপত্রের ব্যবসা আছে জানে আলম মোল্লার। অতীতে বিপুল প্রতারণার অভিযোগে তিনি গ্রেফতারও হন। এহেন জানে আলম মোল্লা প্রভাবশালী ও ব্যবসায়ী পরিবারের সদস্য। মগরাহাটের মোহনপুরে বিরাট ব্যবসা।

কে এই জানে আলম মোল্লা? খুনে অভিযুক্ত ব্যবসায়ীর আত্মীয় বলেন, “জানে আলম এখানে থাকত না, কারখানাতেই পরিবার নিয়ে থাকে’’ এলাকায় খোঁজ নিয়ে জানা গেল জানে আলম মোল্লার পরিবার কতটা প্রভাবশালী।  তাঁর এক ভাই জাহাঙ্গির আলম মোল্লার মোহনপুরেরই বড় ইমারতি দ্রব্যের ব্যবসা। ২ ভাই আজিজুর ও আতিকুর রহমান মোল্লা পৈতৃক মাছের ভেড়ির কাজকর্ম সামলান। আর জানে আলমের সেজ ভাই আলমগীর আলি মোল্লা মোহনপুর পঞ্চায়েতের তৃণমূলের প্রধান। ভাইয়ের বিরুদ্ধে জোড়া খুনের অভিযোগ উঠলেও, এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি আলমগীর।

এই প্রেক্ষাপটেই, খুন হওয়া সিভিক ভলান্টিয়ার বরুণ চক্রবর্তী তাঁর বন্ধু ও বস্ত্র ব্যবসায়ী মলয় মাখাল এবং জোড়া খুনে অভিযুক্ত ব্যবসায়ী জানে আলম মোল্লার রাজনৈতিক যোগসূত্র নিয়ে চাঞ্চল্যকর দাবি শোনা গেছে স্থানীয় সূত্রে। এই সূত্র ধরেই ফের একবার রাজ্যের শাসকদলকে নিশানা করেছে বিরোধীরা। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, “মগরাহাটে জলজ্যান্ত ২ যুবক খুন, একজন সিভিক, তৃণমূল কর্মীও, অভিযুক্ত তৃণমূলের, ভাগ বাঁটোয়ারার লড়াই, সর্বনাশ হয়ে যাচ্ছে, পশ্চিমবাংলাটাকে বারুদের স্তুপের ওপর নিয়ে গেছে।’’ রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “রাজ্যে আইনশৃঙ্খলা নেই, সমাজবিরোধীরা ভয়মুক্ত, তদন্তকে প্রভিবিত হওয়ার চেষ্টা হয়েছিল, মুখ্যমন্ত্রী বা তার দল সমাজ বিরোধীদের নিয়ন্ত্রণ করার অবস্থায় নেই।’’

আরও পড়ুন: Pashchim Bardhaman: ভোটযুদ্ধে সরগরম আসানসোল! অগ্নিমিত্রা পালের প্রচারে আসা নাট্যকর্মীদের পুলিশি হেনস্থার অভিযোগ

সেরা শিরোনাম

SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
Gangasagar Waterspout: গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
Durga Puja Weather: পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর
পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর
Durgapuja 2026: চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক
চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget