এক্সপ্লোর

Weather Update: একনাগাড়ে ভারী বৃষ্টি, নদী বাঁধে ধস, উপকূলবর্তী জেলায় বিপুল ক্ষতি

South 24 Parganas: পরিস্থিতি খতিয়ে দেখে বাতিল করা হয়েছে সেচ, বিদ্যুৎ ও জনস্বাস্থ্য কারিগরী দফতরের কর্মীদের ছুটি। 

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনা। নাগাড়ে ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ায় উপকূলবর্তী এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছে কাঁচা বাড়ি, উপড়ে পড়েছে গাছ, বিদ্যুতের খুঁটি। 

জোড়া ফলায় বিপর্যস্ত উপকূলবর্তী জেলা: গতকাল সারাদিন নাগাড়ে ভারী বৃষ্টি হয়েছে। সঙ্গে ঘণ্টায় ৫০ কিমি বেগে দমকা বাতাস। যার ফলে জনজীবন বিপর্যস্ত। রাস্তাঘাট ছিল শুনশান। রাতভরও বৃষ্টি হয়েছে। সকালেও আকাশ মেঘলা। তার সঙ্গে চলছে বৃষ্টি। আজও দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস আছে জেলাজুড়ে। সুন্দরবন এলাকায় বৃষ্টি ও ঝড়ের তীব্রতা বেশি। নামখানার নারায়ণগঞ্জ এলাকায় হাতানিয়া-দোয়ানিয়া নদীর বাঁধের একাধিক জায়গায় ধস নেমেছে। নদী তীরবর্তী এলাকায় প্রায় হাজার তিনেক পরিবারের বাস। বাঁধ মেরামতি নিয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন গ্রামবাসীরা। গতকাল থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলার অধিকাংশ জায়গায় ফেরি চলাচল বন্ধ আছে। ফ্রেজারগঞ্জ ও সাগর থানার তরফে চলছে মাইকে প্রচার।  বকখালিতে সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নদী ও সমুদ্র কোন নৌকা, ট্রলার নিয়ে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি আছে। প্রয়োজনে বাসিন্দাদের পাকা বাড়িতে আশ্রয় নিতে বলা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি  ব্লকে পর্যাপ্ত ত্রাণ মজুতের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। পরিস্থিতি খতিয়ে দেখে বাতিল করা হয়েছে সেচ, বিদ্যুৎ ও জনস্বাস্থ্য কারিগরী দফতরের কর্মীদের ছুটি। 

আবহাওয়ার আপডেট: ভাদ্রের শেষে আকাশের মুখভার। রবিবার সকালেও হচ্ছে বৃষ্টি। আবহাওয়া দফতর সূত্রে খবর, এখনও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর গভীর নিম্নচাপের অবস্থান। তবে ধীরে ধীরে তা এগোচ্ছে ঝাড়খণ্ডের দিকে। সমুদ্র উত্তাল থাকায় আজও মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতেও ভারী বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। অন্যদিকে, আজ বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে।                           

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Durga Puja 2024: চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদ, ন্যায়বিচারের দাবিতে পুজো অনুদান প্রত্যাখ্যান আরও এক ক্লাবের

সেরা শিরোনাম

Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের

ভিডিও

Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget