এক্সপ্লোর

South 24 Parganas: ট্রেন দুর্ঘটনায় দক্ষিণ ২৪ পরগনায় মৃতের সংখ্যা সবথেকে বেশি, নিখোঁজ ৪১ জন

দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের সুবিধার জন্য হাওড়া স্টেশন থেকে অ্যাম্বুল্যান্স, বাস বা ছোট গাড়ির ব্যবস্থা করছে জেলা প্রশাসন। 

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: বালেশ্বরে (Balasore) ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় (Coromondel Train Accident) দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Pargana) মৃতের সংখ্যা সবথেকে বেশি। জেলায় ১৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ৪১ জন। ১০৬ জন জখম হয়েছেন। ৩০ জন নিরাপদে বাড়ি পৌঁছেছেন। মৃত ও আহতরা অধিকাংশই সুন্দরবনের বাসিন্দা। দর্জি বা পরিযায়ী শ্রমিক হিসেবে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে কাজ করতেন। অন্যদিকে, জেলা প্রশাসনের তরফে আলিপুরে খোলা হয়েছে কন্ট্রোল রুম। এ ছাড়া, মহকুমা ও ব্লকস্তরেও কন্ট্রোলরুম খোলা হয়েছে। বালেশ্বরে পৌঁছেছেন অতিরিক্ত জেলাশাসক। দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের সুবিধার জন্য হাওড়া স্টেশন থেকে অ্যাম্বুল্যান্স, বাস বা ছোট গাড়ির ব্যবস্থা করছে জেলা 
প্রশাসন। 

এসে পৌঁছল ৫ জনের মৃতদেহ: বাসন্তীর ছড়ানেখালি গ্রামে এসে পৌঁছল ৫ জনের মৃতদেহ। এঁদের মধ্যে তিন ভাই হারান গায়েন, নিশিকান্ত গায়েন ও দিবাকর গায়েনের দেহ রয়েছে। রয়েছে বিকাশ হালদার ও সঞ্জয় হালদারের মৃতদেহও। বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস বিপর্যয়ে একই গ্রামের এই ৫ জনের মৃত্যু হয়। ধান রোয়ার কাজে অন্ধ্রপ্রদেশে যাচ্ছিলেন এই পরিযায়ী শ্রমিকরা। ছড়ানেখালি গ্রামে স্বজনহারাদের হাহাকার।

২ জনের খোঁজ করতে বালেশ্বরে আত্মীয়রা: বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ক্যানিংয়ের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের সুখসাগর গ্রামের সামসুদ্দিন সর্দারের। নিখোঁজ তাঁর পরিবারের আরও দুই সদস্য। একই পরিবারের ৩ জন ধান রোয়ার কাজে করমণ্ডলে চেপে অন্ধ্রপ্রদেশে যাচ্ছিলেন। বাকি ২ জনের খোঁজ করতে বালেশ্বরে গিয়েছেন আত্মীয়রা। 

স্বজনহারা: করমণ্ডল বিপর্যয়ে মৃত্যু হয়েছে গোসাবার সাতজেলিয়ার আনন্দপুর গ্রামের সনৎ কর্মকারের। ধান রোয়ার কাজে দুই স্ত্রী ও মামাকে নিয়ে অন্ধ্রে যাচ্ছিলেন সনৎ। বাকিরা প্রাণে বাঁচলেও, ট্রেন দুর্ঘটনায় বছর বত্রিশের সনতের মৃত্যু হয়। 

দুই ভাইয়েরই মৃত্যু: কুলতলির ভুবনেশ্বরী চর গ্রামের বিশু দাসের দুই ছেলে প্রদীপ ও তপন দাস কেরলে দিনমজুরি করতে যাচ্ছিলেন। করমণ্ডল বিপর্যয়ে ২৮ ও ২২ বছরের দুই ভাইয়েরই মৃত্যু হয়েছে। ছেলেদের মৃত্যু সংবাদ এখনও দেওয়া হয়নি মাকে। 

শেষ ভিডিও কল: দুর্ঘটনার দিন দুপুর ৩টে নাগাদ শেষবার স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা হয়েছিল সফিক কাজির। পূর্ব বর্ধমানের বড়শুলের কুমিরকোলা গ্রামের বাসিন্দা সফিক রাজমিস্ত্রির কাজ করতে চেন্নাই যাচ্ছিলেন। করমণ্ডল এক্সপ্রেসের জেনারেল কামরায় ছিলেন বছর ২৫-এর যুবক। রবিবার কফিনবন্দি দেহ ফিরল বাড়িতে। 

আরও পড়ুন: Coromandel Train Accident: ভয়াবহ ট্রেন দুর্ঘটনার রেস কাটছে না, তার মধ্যেই অস্বস্তি বাড়াচ্ছে স্যোশাল মিডিয়ার একাধিক ভুয়ো খবর

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget