এক্সপ্লোর

SSC Scam Case:'ওয়েটিং লিস্ট থাকা সত্ত্বেও কেন অতিরিক্ত শূন্য পদ?', রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

Supreme Court Of India:'ওয়েটিং লিস্ট থাকা সত্ত্বেও কেন অতিরিক্ত শূন্য পদ তৈরি করা হয়েছিল?', রাজ্য সরকারের সওয়াল শুনে এদিন প্রশ্ন করল সুপ্রিম কোর্ট। 

সৌভিক মজুমদার ও বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: 'ওয়েটিং লিস্ট থাকা সত্ত্বেও কেন অতিরিক্ত শূন্য পদ তৈরি করা হয়েছিল?', রাজ্য সরকারের সওয়াল শুনে এদিন প্রশ্ন করল সুপ্রিম কোর্ট (Supreme Court On SSC Scam Case)। 

শুনানিতে যা হল... 
এদিনের শুনানিতে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি রাজ্য সরকারকে প্রশ্ন করেন, '২০১৬-র নিয়োগ প্রক্রিয়ায় কেন ২০২২ সালে অতিরিক্ত শূন্য পদ তৈরি করা হয়? ৬ বছর পরে তো প্যানেলেরই মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল।' রাজ্যের সওয়াল ছিল, '২০২১-এ হাইকোর্টে মামলা হয়। অভিযোগ উঠতেই শূন্য পদ তৈরি হয়েছিল।' সঙ্গে এও জানানো হয়, '৬ হাজার ৮৬১ অতিরিক্ত শূন্য পদ তৈরি হলেও ইকোর্টের নির্দেশে তা কার্যকর হয়নি।' কিন্তু এর পর রাজ্যকে শীর্ষ আদালতে প্রশ্ন ছিল, 'ওয়েটিং লিস্ট থাকা সত্ত্বেও কেন অতিরিক্ত শূন্য পদ তৈরি হল?' সঙ্গে আরও বলা হয়, 'নিয়োগ প্রক্রিয়া বাতিল হলে ওয়েটিং লিস্টও তো বাতিল হয়ে যায়।' পরে এসএসসি দাবি করে, 'অতিরিক্ত শূন্য পদ মামলার ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অংশ। সেটা নিয়ে রাজ্য সরকার সওয়াল করছে।'

আর যা...
এদিন, শুনানি শুরু হতেই স্কুল সার্ভিস কমিশন মেনে নেয়, ১৯ হাজার চাকরিপ্রাপক যোগ্য। তা হলে তারা এই নিয়ে এত দিন কেন চুপ ছিল? আর এখনই বা জল-অচল বিভাজন হল কী ভাবে? তৃতীয় দফা ভোট নিয়ে আলোড়নের মাঝেই এই প্রশ্ন নতুন করে সাড়া ফেলে দেয়। সুপ্রিম কোর্টে এসএসসি জানায়, ১৯ হাজার বৈধ নিয়োগের তালিকাও রয়েছে। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, 'টেন্ডার ছাড়াই বরাত, দেখে মনে হচ্ছে পরিকল্পিত জালিয়াতি।' কিন্তু হাজার হাজার অবৈধ নিয়োগের আসল দায় কার? কাকে আড়ালের চেষ্টা চলছে? এদিনের শুনানিতে কড়া নজর সংশ্লিষ্ট সব মহলের।
এখনও পর্যন্ত যা শুনানি হয়েছে, তাতে ওএমআর শিট সংক্রান্ত বিষয় নিয়েও সওয়াল-জবাব হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএসসি-কে প্রশ্ন করেন, ওএমআর শিট কবে নষ্ট করা হয়েছিল? 
'নাইসাকে স্ক্যানের বরাত, আবার তারা বরাত দিয়েছিল ডেটা স্ক্যানটেককে! এটা জানতেন না, বলেছেন আদালতে।' এখানেই শেষ নয়। নাইসাকে যে টেন্ডার ডেকে বরাত দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে, সে প্রসঙ্গও শুনানিতে উঠে আসে এদিন। সব মিলিয়ে গুরুত্বপূর্ণ মোড়ে মামলার শুনানি।

 

আরও পড়ুন:বৈধ নিযুক্তি কত, অবৈধ ভাবে চাকরি পেয়েছেন কতজন, সুপ্রিম কোর্টে হিসেব দিল SSC

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

West Bengal Live Blog: চোরবাগান বিপর্যয়ে শিল্পী সুশান্ত শিবানী পালকে তলব লালবাজারের, বুধবারের মধ্যে হাজিরা দিতে নির্দেশ
চোরবাগান বিপর্যয়ে শিল্পী সুশান্ত শিবানী পালকে তলব লালবাজারের, বুধবারের মধ্যে হাজিরা দিতে নির্দেশ
Dengue Update: রাজ্যে নতুন করে ডেঙ্গি আতঙ্ক! কোথায় গাফিলতি, খতিয়ে দেখতে আজ বৈঠক স্বাস্থ্যভবনে
রাজ্যে নতুন করে ডেঙ্গি আতঙ্ক! কোথায় গাফিলতি, খতিয়ে দেখতে আজ বৈঠক স্বাস্থ্যভবনে
Chorbagan Sarbojanin Stampede : চোরবাগানে সিসিটিভিতেও বিশাল গোলমাল, কাজই করেনি অর্ধেক ক্যামেরা? পুলিশ ফুটেজ চাইতেই ...
চোরবাগানে সিসিটিভিতেও বিশাল গোলমাল, কাজই করেনি অর্ধেক ক্যামেরা? পুলিশ ফুটেজ চাইতেই ...
Chorbagan Sarbojanin : চোরবাগান বিপর্যয়ে এবার শিল্পীকে তলব লালবাজারের, কেন ডাক? কী জানতে চায় পুলিশ ?
চোরবাগান বিপর্যয়ে এবার শিল্পীকে তলব লালবাজারের, কেন ডাক? কী জানতে চায় পুলিশ ?

ভিডিও

Coochbehar News | কোচবিহারে ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা | ABP Ananda LIVE
Kunal Ghosh:
WB Dengue Update: দুশ্চিন্তা বাড়িয়েছে ডেঙ্গি, আজ স্বাস্থ্য ভবনে উচ্চপর্যায়ের বৈঠক | ABP Ananda
BJP News: রবিবার Delhi-তে বিজেপির স্ট্র্যাটেজি-বৈঠক, উপস্থিত Amit Shah, নিতিন নবীনেরা| Gyanesh Kumar
INDI Alliance: ভোটচুরির অভিযোগে পয়লা নভেম্বর Delhi-র রামলীলা ময়দানে জনসভার ডাক দিয়েছে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Amit Shah: 'কখনও চা-ওয়ালা বলে, কখনও তাঁর মাকে অপমান করেছে কংগ্রেস', খাড়গের মন্তব্যে নিন্দা জানিয়ে কী বার্তা অমিত শাহের ?
'কখনও চা-ওয়ালা বলে, কখনও তাঁর মাকে অপমান করেছে কংগ্রেস', খাড়গের মন্তব্যে নিন্দা জানিয়ে কী বার্তা অমিত শাহের ?
Chorbagan Stampede: চোরবাগান কাণ্ডে চিকিৎসকদের 'ডিউটি' নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্নে পাল্টা দেবাশীষ হালদার, “আগে দেখুন RG Kar এর রাতে কারা ডিউটিতে ছিল ?..”
চোরবাগান কাণ্ডে চিকিৎসকদের 'ডিউটি' নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্নে পাল্টা দেবাশীষ হালদার, “আগে দেখুন RG Kar এর রাতে কারা ডিউটিতে ছিল ?..”
Earthquake Hits Afghanistan : কেঁপে উঠল ঘর বাড়ি, ফের ভূমিকম্পের আতঙ্ক গ্রাস করল এই এলাকা
কেঁপে উঠল ঘর বাড়ি, ফের ভূমিকম্পের আতঙ্ক গ্রাস করল এই এলাকা
Rohit Sharma: নিজের অবসর নিয়ে ফের একবার মুখ খুললেন রোহিত শর্মা, দিলেন স্পষ্ট বার্তা
নিজের অবসর নিয়ে ফের একবার মুখ খুললেন রোহিত শর্মা, দিলেন স্পষ্ট বার্তা
Mallikarjun Kharge: 'মোদির বাবাও যাবেন', প্রধানমন্ত্রীকে নিয়ে খাড়গের বিতর্কিত মন্তব্যে তোলপাড়, কেন এই ধরণের বার্তা ?
'মোদির বাবাও যাবেন', প্রধানমন্ত্রীকে নিয়ে খাড়গের বিতর্কিত মন্তব্যে তোলপাড়, কেন এই ধরণের বার্তা ?
Diwali Car Discounts : দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি
দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি
Weather Update: আশঙ্কাই সত্য়ি হচ্ছে ? ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়, ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিমি পর্যন্ত গতিবেগ নিতে পারে বলে আশঙ্কা, প্রবল বর্ষণের পূর্বাভাস, বড় আপডেট IMD-র
আশঙ্কাই সত্য়ি হচ্ছে ? ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়, ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিমি পর্যন্ত গতিবেগ নিতে পারে বলে আশঙ্কা, প্রবল বর্ষণের পূর্বাভাস, বড় আপডেট IMD-র
Gitanjali Express: ট্রেনে মৃত্যু ক্যান্সার রোগীর, ১২ ঘণ্টা লাগল দেহ সরাতে? শবদেহের পাশে বসেই আসতে হয়েছে বলে অভিযোগ যাত্রীদের
ট্রেনে মৃত্যু ক্যান্সার রোগীর, ১২ ঘণ্টা লাগল দেহ সরাতে? শবদেহের পাশে বসেই আসতে হয়েছে বলে অভিযোগ যাত্রীদের
Embed widget