এক্সপ্লোর

Suvendu Adhikari: সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ, শহরে 'প্রতিবাদ' সমাবেশ শুভেন্দুদের

Suvendu Dilip in BJP s protest Rally: রাজ্য জুড়ে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলেই আজ রে রোডে প্রতিবাদ সমাবেশ শুভেন্দু-দিলীপদের

কলকাতা: আজ রেড রোডে বিজেপির (BJP) সংখ্যালঘু মোর্চার প্রতিবাদ সমাবেশ। এই সমাবেশে বক্তব্য রাখবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রাজ্য জুড়ে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলেই আজ রেড রোডে বি আর আম্বেদকর মূর্তির (BR Ambedkar) সামনে বিজেপির এই প্রতিবাদ সভা। সকাল ১০টায় সভা শুরু হওয়ার কথা।

 রিষড়াকাণ্ডের পর শুভেন্দু বলেছিলেন, 'একটা বিশেষ সম্প্রদায়কে তৃণমূল কংগ্রেস, ভোটব্যাঙ্ক হিসাবে ব্যবহার করে। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ভাল করে জানেন, এই সম্প্রদায়ের জন্য শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন তিনি করতে পারেননি। তাই ২০২১ সালে এনআরসি-র (NRC) মিথ্যে ভয় দেখিয়ে তাঁদের ব্যাপক ভোট নিয়ে ক্ষমতায় এসেছেন।'

শুভেন্দুর সংযোজন, ' সাগরদিঘি নির্বাচন-উপনির্বাচনের পরে তিনি বুঝেছেন, যে পশ্চিম বাংলায়, সংখ্যাগুরু- সংখ্যালঘু শুধু নয়, প্রত্যেকটা সচেতন নাগরিক মমতা বন্দ্য়োপাধ্যায়কে হারাতে চান। স্বাভাবিকভাবে এই আতঙ্ক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে লোকাল নেতা কিছু আছে, তাঁদেরকে দিয়ে, এই জিনিসটা করাচ্ছেন।'

মূলত লোকসভা ভোটের আগে চলতি বছরে পাখির চোখ পঞ্চায়েত ভোট। আর সেই ভোটের আগে একাধিক ইস্যুকে ঢাল করে প্রস্তুতি নিয়েছে রাজ্যের  বিরোধী দল। তার মধ্যে ডিএ ইস্য়ু থেকে নিয়োগ দুর্নীতি , আবাস দুর্নীতি কী নেই ? কেন্দ্রীয় প্রকল্প তো বটেই, পাশাপাশি বঙ্গে ঘটে চলা গরুপাচার, কয়লাপাচার-সহ একাধিক মামলায় চাপের মুখে শাসকদল। আর এমনই এক পরিস্থিতিতে ইতিমধ্যেই 'নো ভোট টু বিজেপি' বলে স্লোগানে সরব শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, কুড়ি সালে বিশ্বে ধর্মীয় স্বাধীনতার ওপর নজর রাখার দায়িত্বপ্রাপ্ত এই মার্কিন সংস্থা তাদের রিপোর্টে দিল্লি হিংসা ও সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। ওই রিপোর্টে ভারতকে তারা একটি বিশেষ সমস্যার দেশ হিসেবে বর্ণনা করে। পাশাপাশি, আরও ১৩টি দেশকেও একই তকমা দেওয়া হয়েছিল রিপোর্টে।

ইউএসসিআইআরএফ-এর সর্বশেষ রিপোর্টে বলা হয়, ২০১৯ সালে ভারতে ধর্মীয় স্বাধীনতার পরিবেশের অত্যন্ত দ্রুততার সঙ্গে অবনতি হয়েছে, যেখানে সংখ্যালঘুদের ওপর হামলা বেড়ে গিয়েছে। গত বছর এই সংস্থা অভিযোগ করেছিল, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতাকে কাজে লাগিয়ে দেশে ধর্মীয় স্বাধীনতাকে খর্ব করার জন্য বিভিন্ন নীতি প্রণয়ন করছে ভারত সরকার।

আরও পড়ুন, গুণের 'খনি', কিন্তু কখন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কমলা লেবু ?

আরও পড়ুন, তাজা নাকি ফ্রিজের সবজি ? কোনটা উপকারী ?

তবে সেবার ভারতের তরফেও জানিয়ে দেওয়া হয়েছিল, 'আমরা ইউএসসিআইআরএফ-এর বার্ষিক রিপোর্টে পেশ করা পর্যবেক্ষণকে খারিজ করছি। ওই রিপোর্ট পক্ষপাতদুষ্ট।' বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছিলেন, 'ভারতের বিরুদ্ধে প্রবণতাযুক্ত মন্তব্য নতুন নয়। তবে, এক্ষেত্রে মিথ্যে বিবরণের মাত্রা নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : সিন্ডিকেট থেকে কাটমানি, নিজের এলাকার দুর্নীতি রুখতে ফোন করুন এই সব নম্বরে, ঘোষণা মুখ্যমন্ত্রীর
সিন্ডিকেট থেকে কাটমানি, নিজের এলাকার দুর্নীতি রুখতে ফোন করুন এই সব নম্বরে, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : পুজোর উপহার ঘোষণা মুখ্যমন্ত্রীর, রেশনে অনুদান বাড়ল এদের...
Suvendu Adhikari : পুজোর উপহার ঘোষণা মুখ্যমন্ত্রীর, রেশনে অনুদান বাড়ল এদের...
Cough Syrups: নিষিদ্ধ কাশির সিরাপ পাচার করতে গিয়ে আগেই গ্রেফতার হয়েছিল ৩ জন, এবার গ্রেফতার আরও ২
নিষিদ্ধ কাশির সিরাপ পাচার করতে গিয়ে আগেই গ্রেফতার হয়েছিল ৩ জন, এবার গ্রেফতার আরও ২
BJP News: একযোগে পদত্যাগ করেছিলেন TMC সদস্যরা সেই পূর্ব মেদিনীপুরের পটাশপুরেই বিজেপির নতুন বোর্ড গঠন
একযোগে পদত্যাগ করেছিলেন TMC সদস্যরা সেই পূর্ব মেদিনীপুরের পটাশপুরেই বিজেপির নতুন বোর্ড গঠন

ভিডিও

Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget