এক্সপ্লোর

Justice Abhijit Ganguly: 'দুর্গা' বানান জিজ্ঞাসা করতেই দুর্গতি, বিচারপতির 'ইন্টারভিউয়ে' ফেল ২০১৪-র টেট উত্তীর্ণ

TET Recruitment:বিচারপতির 'ইন্টারভিউয়ে' ফেল, চাকরি পাওয়া হল না ২০১৪-র টেট উত্তীর্ণের। 'দুর্গা বানান কী?' প্রাথমিকের চাকরিপ্রার্থীকে প্রশ্ন করেছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

সৌভিক মজুমদার, কলকাতা: বিচারপতির 'ইন্টারভিউয়ে' ফেল, চাকরি পাওয়া হল না ২০১৪-র টেট উত্তীর্ণের (TET 2014 Qualfied Candidate)। 'দুর্গা বানান কী?' প্রাথমিকের চাকরিপ্রার্থীকে প্রশ্ন করেছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly)। বানান করে চাকরিপ্রার্থী উত্তর দেন 'দূর্গা'। তার পর বিচারপতির মন্তব্য, 'এই বানান নিয়ে আপনি শিক্ষক হবেন!'

আর যা...
বিচারপতি গঙ্গোপাধ্যায় আরও বলেন, 'অ্যাপটিটিউড টেস্টের সময় বোর্ডে 'আমরা চাষ করী আনন্দে' লিখেছেন?' এই বানান নিয়ে শিক্ষকতা করার যোগ্যতা আছে বলে আমি মনে করি না।' এর পরেই সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে ভিডিওগ্রাফি করে ইন্টারভিউ নেওয়ার নির্দেশ দেন তিনি। আজ আজ সেই ভিডিও এজলাসে চালিয়েও দেখেন।

প্রেক্ষাপট...
রাজ্যে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিক মামলা চলছে। একই সঙ্গে চলছে চাকরিপ্রার্থীদের আন্দোলনও। গত মে মাসেই যেমন নিয়োগ দুর্নাীতির প্রতিবাদে ও অবিলম্বে নিয়োগের দাবিতে লং মার্চ শুরু করেন ২০১৪ সালের প্রাথমিক টেট পাস প্রশিক্ষণ প্রাপ্ত চাকরিপ্রার্থীরা। হুগলির ফুরফুরা শরিফ থেকে শুরু হয় যাত্রা। ধর্মতলার শহিদ মিনার ময়দানে পৌঁছনোই লক্ষ্য ছিল তাঁদের। কারও হাতে নকল মাকড়সার জাল। তাতে নিয়োগ দুর্নীতিতে ধৃতদের ছবি। করও হাতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছবি ও পাশে থাকার বার্তা-সহ ব্যানার। তীব্র দহন উপেক্ষা করেই এগিয়ে চলেন চাকরিপ্রার্থীরা। চাকরিপ্রার্থী অচিন্ত্যপ্রসাদ সামন্তের কথায়, 'আমরা ২০ হাজার ২০১৪ সালের টেট পাস ট্রেন্ড ক্যান্ডিডেট রয়েছি। মাননীয়া মুখ্যমন্ত্রী নবান্নে প্রেস কন্ফারেন্স করে ঘোষণা করেছিলেন, প্রথমে ১২ হাজার নেওয়া হবে। ধাপে ধাপে বাকিদের নিয়োগ করা হবে। সেই নিয়োগ করা হোক।' আরেক চাকরিপ্রার্থী পলাশ বিশ্বাসের কথায়, 'আমরা পথে নেমেছি তার মূল কারণ, আজ আমরা যে যোগ্য প্রার্থীরা রয়েছি, তাঁরা প্রত্যেকেই ব়ঞ্চিত । কিন্তু, অযোগ্যরা এখনও চাকরিতে বহাল রয়েছে। এ জন্য আমরা পথে নেমেছি।' কয়েক জন চাকরিপ্রার্থী সে সময় ফুরফুরা শরিফের পিরজাদা তহ্বা সিদ্দিকির সঙ্গেও দেখা করেন। নৌশাদ সিদ্দিকি বলেছিলেন, 'তাঁদের একটাই দাবি। যাঁরা স্বচ্ছ, তাঁদের নিয়োগ দেওয়া হোক। এই নিয়ে মামলাও হয়েছে । জনগণকে সতর্ক করার জন্য এবং সরকারে দৃষ্টি আকর্ষণ করার জন্য এই গরমে তারা পদযাত্রা করছেন। তাদের দাবিকে সংহতি জানাচ্ছি।'

প্রসঙ্গত, ২০১৪-র টেটের ৬টি প্রশ্ন ভুল রয়েছে এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে যে মামলা দায়ের হয়েছিল, তাতে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ গত এপ্রিলেই নির্দেশ দেয়, '২০১৪ র প্রশ্ন ভুল মামলা, ৬টি ভুল প্রশ্নের উত্তরদাতাদের নম্বর দিতে হবে'। সব মিলিয়ে জটিলতা কিছু কম নয়। 
তার মধ্যে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এদিনের মন্তব্য।

আরও পড়ুন:ব্রাত্যর ক্রীতদাস শব্দের প্রয়োগে তপ্ত রাজনীতি, পাল্টা আক্রমণ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর

 

 

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
Birbhum Tulu Mondal: বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
Anubrata Mondal: 'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল
'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল
Birbhum Tulu Mondal: পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের

ভিডিও

Anubrata Mondal:
BJP Government: সবং-এ সমবায় সমিতির টাকা তছরুপ, কারাদণ্ডপ্রাপ্ত তৃণমূল নেতা | TMC News
Burdwa News: বর্ধমানে অবাধে চলছে বালি পাচার,অভিযুক্তদের পুলিশের হাতে তুলে গ্রামবাসীরা।
Fraud Case : খাবারের হোম ডেলিভারির ব্যবসা, আচমকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪৮ কোটি টাকা! ABP Ananda
Kolkata News: 'ব্যাঙ্কে ব্যালেন্স চেক করতে গিয়ে দেখি বিশাল বড় ব্যালেন্স', বললেন অভিযোগকারী।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget