এক্সপ্লোর

Deadbody Recover: তর্পণ করতে গিয়ে তলিয়ে মৃত্যু, রাতভর তল্লাশির পর উদ্ধার তিন জনের মৃতদেহ

ভোররাতে বালি ব্রিজের কাছে গঙ্গায় ৩টি দেহ মেলে। দুই জেলা মিলিয়ে এখনও ২ জন নিখোঁজ। সিভিল ডিফেন্স, বিপর্যয় মোকাবিলা দফতর ও পুলিশ-সহ ৫টি দল তল্লাশি চালাচ্ছে।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: রাতভর তল্লাশির পর, বালি ব্রিজের কাছে গঙ্গায় উদ্ধার হল ৩ জনের মৃতদেহ (Deadbody Recover)। গতকাল হিন্দমোটরের বিবি স্ট্রিট ঘাটে তর্পণ করতে গিয়ে চারজন তলিয়ে যান। উদ্ধারকাজে দেরির অভিযোগে রাতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। রাস্তাও অবরোধ করা হয়। 

রাতভর তল্লাশির পর উদ্ধার মৃতদেহ: পিতৃপুরুষের নামে তর্পণ করতে গিয়ে মর্মান্তিক পরিণতি। মহালয়ার দিন সকালে তিন জেলায় তলিয়ে যান ৬ জন। নিখোঁজদের সন্ধানে নামানো হয় ডিজাস্টার ম্যানেজমেন্ট ও সিভিল ডিফেন্সকে। চন্দননগর পুলিশ কমিশনার নিজে স্পিড বোটে চড়ে তল্লাশি চালান। চন্দননগর পুলিশের আধিকারীকরা তল্লাশি অভিযানে থাকেন। ডিসি শ্রীরামপুর অরবিন্দ আনন্দ জানিয়েছেন, আজ ভোরে তল্লাশি চালানোর সময় বালি ব্রিজের কাছ থেকে তিনটি মৃতদেহ উদ্ধার হয়। দেহ উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তে। দুই জেলা মিলিয়ে এখনও ২ জন নিখোঁজ। সিভিল ডিফেন্স, বিপর্যয় মোকাবিলা দফতর ও পুলিশ-সহ ৫টি দল তল্লাশি চালাচ্ছে। গঙ্গার দু’পাড়ের সমস্ত থানাকে সতর্ক করা হয়েছে। গতকাল, উত্তর ২৪ পরগনার পানিহাটির গিরিবালা ঘাটেও একই ঘটনা ঘটে। স্ত্রীকে নিয়ে গঙ্গায় তর্পণ করতে এসেছিলেন মধ্যমগ্রামের বাসিন্দা শেখর মণ্ডল। জলে নামার সময় পা পিছলে তলিয়ে যান বছর ষাটের ওই ব্যক্তি। ডুবুরি নামিয়ে শুরু হয় তল্লাশি। খড়দা থানার পুলিশও ঘটনাস্থলে যায়।            

গতকাল হিন্দমোটর ঘাটে তর্পণ করতে গিয়ে বানের তোরে ভেসে যান কয়েকজন। তাঁদের মধ্যে চার জনকে পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের পরিবার উত্তরপাড়া থানায় অভিযোগ জানায়। উদ্ধার কাজে দেরি হওয়ার অভিযোগে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। পুলিশ ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা। এরপরই রাতেই আলো জ্বেলে স্পিড বোট নামিয়ে তল্লাশি শুরু করা হয়। রাতভর তল্লাশির পর উদ্ধার হয় তিন জনের মৃতদেহ। 

পশ্চিম বর্ধমানের কাঁকসার শিবপুরে শনিবার প্রতিবেশীদের সঙ্গে অজয়ে তর্পণ করতে যান বামুনাড়ার বাসিন্দা শ্রীধর চট্টোপাধ্যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জলের গভীরতা বুঝতে না পেরে তলিয়ে যান ৬৫ বছরের ওই প্রৌঢ়। একঘণ্টা পর তাঁকে উদ্ধার করেন স্থানীয়রাই। দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে প্রৌঢ়কে মৃত বলে ঘোষণা করা হয়।                       

আরও পড়ুন: Birbhum News: সিউড়িতে স্কুলের সামনে বোমাবাজির অভিযোগ, আটক তিন

সেরা শিরোনাম

West Bengal News Live : মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে ধোঁয়াশা
মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে ধোঁয়াশা
Suvendu Adhikari : 'সবুজ সাথী' প্রকল্প নাম বদলে হল 'সারথি', অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল
'সবুজ সাথী' প্রকল্প নাম বদলে হল 'সারথি', অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল
Koustav Bagchi: রাস্তা দখল করে ইমারতি দ্রব্য, বেজায় চটলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী, তারপর কী হল?
রাস্তা দখল করে ইমারতি দ্রব্য, বেজায় চটলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী, তারপর কী হল?
Suvendu Adhikari: বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী
বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget