এক্সপ্লোর

Dakshin 24 Parganas: বিজেপির সঙ্গে গোপন আঁতাত, গোসাবার বিধায়ককে 'আক্রমণ' তৃণমূলেরই পঞ্চায়েত প্রধানের

TMC Infighting Becomes Prominent:রবিবার দলীয় একটি কর্মী বৈঠকে গোসাবার বিধায়ক সুব্রত মণ্ডলকে বিশ্বাসঘাতক বলেন কুমিরমারি গ্রাম পঞ্চায়েতেরই তৃণমূল প্রধান দেবাশিস মণ্ডল।

শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) যতই এগিয়ে আসছে, ততই কি দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় (Gosaba) তৃণমূলের গোষ্ঠীকোন্দল (TMC Infighting) প্রকট হয়ে উঠছে? হালের একটি ঘটনায় সে রকমই ইঙ্গিত। গত কাল অর্থাৎ রবিবার, দলীয় একটি কর্মী বৈঠকে গোসাবার বিধায়ক সুব্রত মণ্ডলকে বিশ্বাসঘাতক বলেন কুমিরমারি গ্রাম পঞ্চায়েতেরই তৃণমূল প্রধান দেবাশিস মণ্ডল। আর তার পর থেকে ফের অক্সিজেন পায় গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনা।

কী বলেন পঞ্চায়েত প্রধান? 
বিধায়ক নিজের গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিবারতন্ত্র চালাচ্ছেন বলে অভিযোগ ছিল দেবাশিস মণ্ডলের। এতেই শেষ নয়। তাঁর দাবি, বিজেপির সঙ্গে গোপন আঁতাত রেখে দলের ক্ষতি করছেন সুব্রত।  সর্বোপরি বিধায়কের বাবা একজন অযোগ্য সন্তানের জন্ম দিয়েছেন বলেও আক্রমণ শানান কুমিরমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান। শুধু দেবাশিষ নন, রাধানগর তারানগর গ্রাম পঞ্চায়েতের যুব তৃণমূলের সভাপতি হাসান মোল্লাও তির্যক আক্রমণ করেন বিধায়ককে। তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত, ইডি তাঁকেও ডাকবে বলে দাবি করেন এই যুব তৃণমূল নেতা। পাশাপাশি বিধায়ককে ষাঁড় বলেও কটাক্ষ করেন হাসান, এমনই দাবি। রবিবারের বৈঠকে উপস্থিত ছিলেন গোসাবা ব্লক তৃণমূলের নেতৃত্বরাও। তাঁদের সামনেই এভাবে একের পর এক বিধায়ককে কটাক্ষ করেন তৃণমূল নেতারা। যদিও বিধায়কের বক্তব্য, 'আমাকে গালাগালি দিয়ে লাভ নেই। যাঁরা দিচ্ছেন, তাঁরা হয়তো জনমানসে গ্রহণযোগ্যতা হারানোর সিঁদুরে মেঘ দেখছেন। ভয় পাচ্ছেন। দল যে সার্ভে করছে, তাতে হয়তো তাঁরা আতঙ্কিত। হয়তো মনে করছেন, আগামী দিনে টিকিট পাবেন না। তাই এই সব বলছেন।'

আগেও সমালোচনা...
গত মাসের শেষ দিকে তৃণমূলের পার্টি অফিসের কর্মিসভায় দাঁড়িয়ে দলীয় কর্মীদের সামনে গোসাবার তৃণমূল বিধায়ক সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেছিলেন ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি  সুবিদালী ঢালি। সুব্রত মণ্ডলের বিরুদ্ধে বিজেপির সঙ্গে আঁতাঁতের অভিযোগ আনেন তিনিও। বলেন, "বিজেপির লোকগুলিকে দলে স্থান দেওয়ার বিরোধিতা করেছিলাম। চরম বিরোধিতা করেছিলাম। সেই প্রতিহিংসায় উনি আমাদের পাঠানখালি অঞ্চল ও গোসাবা ব্লকে দুটি করে পার্টি অফিস করেছেন। বিজেপির লোকেদের মাথায় তুলেছেন। তাঁদের দলের পতাকা হাতে তুলে, শৃঙ্খলা না মেনে ব্যক্তিগতভাবে উনি চালিয়ে যাচ্ছেন।" যদিও অঞ্চল সভাপতি ও ব্লক কার্যকরী সভাপতির এই অভিযোগকে বিশেষ গুরুত্ব দিতে চাননি তৃণমূল বিধায়ক। সুব্রত মণ্ডল বলেন, "আমাদের দলের লোক কেউ এটা বলবে না। যাঁরা বলছেন, নিন্দুকরা বলছেন। আমাদের দল সুশৃঙ্খলভাবে চলে । আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সুচিন্তিত লোকজন আছেন সমস্ত জায়গায়। এই ধরনের ব্যক্তিগত কে কোথায় মন্তব্য করছেন, তা নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না।" যদিও এই ঘটনার এক মাস পেরোতে না পেরোতেই ফের এক অভিযোগ বিধায়কের বিরুদ্ধে।

আরও পড়ুন:কোন্নগরে ধুন্ধুমার, সুকান্তকে রিষড়ায় ঢুকতে বাধা, ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মীদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
Kunal Ghosh : '৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
'৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget