এক্সপ্লোর

Panchayat Election 2023: ‘মমতা অন্যায় বরদাস্ত করেন না’, বললেন শোভনদেব, ‘তৃণমূলে সৎ লোক নেই একটিও’ পাল্টা রাহুল

Sovandeb Chattopadhyay: টাকার বিনিময়ে টিকিট বিলির অভিযোগ রয়েছে বলে সম্প্রতি জানান উদয়ন।

শুভেন্দু ভট্টাচার্য, সমীরণ পাল, শিবাশিস মৌলিক, কলকাতা: দাদা-দিদি ধরে নয়, দলের কাজ করলে তবেই টিকিট মিলবে বলে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের (WB Panchayat Election 2023) আগে তৃণমূলের টিকিট বিলি নিয়ে অনিয়মের খবর উঠে আসছে। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা তৃণমূল (TMC) নেতা উদয়ন গুহ (Udayan Guha) খোদ জানিয়েছেন, টাকা নিয়ে টিকিট বিলির খবর পৌঁছেছে তাঁর কাছেও। সেই নিয়ে বিতর্কের মধ্যে এ বার কার্যতই সাফাই দিলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী তথা বর্ষীয়ান তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay)। দলে দু’এক জন খারাপ লোক থাকলেও থাকতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অন্যায় বরদাস্ত করেন না বলে জানিয়ে দিলেন তিনি। 

মমতা অন্যায় বরদাস্ত করেন না, বললেন শোভনদেব

টাকার বিনিময়ে টিকিট বিলির অভিযোগ নিয়ে একটি সভায় মুখ খোলেন শোভনদেব। তিনি বলেন, ‘‘সব দলেই ভাল-খারাপ লোক থাকতে পারে। খারাপ লোক ধরা পড়লে শাস্তি পাবে। কিন্তু, তার মানে একটা দল পুরো খারাপ হয়ে যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় করেন না।’’

দলীয় কর্মীদের আশ্বাস জোগাতে শোভনদেব আরও বলেন, ‘‘ডিমরালাইজড হওয়ার কোনও কারণ নেই। সেদিন আমি বলেছি, শুনেছেন আপনারা। ডিমরালাইজড হব কেন? দু’-তিন জন খারাপ লোক হতেই পারে। এই সোসাইটিতে সবাই ভাল লোক নাকি? এই সমাজে সবাই ভাল লোক নাকি?’’

আরও পড়ুন: Debangshu on Nishith : "যে সিবিআই গরুচুরির তদন্ত করছে, তার মন্ত্রী নিজে গরুচোর", বিস্ফোরক দেবাংশু !

পঞ্চায়েত নির্বাচনের আগে শনিবার দিনহাটার চৌধুরীহাটে এক কর্মিসভায় টাকার বিনিময়ে টিকিট বিলির অভিযোগ রয়েছে বলে জানান উদয়ন। তাঁকে বলতে শোনা যায়, ‘‘আমার কাছে খবর আছে, ইতিমধ্যে কোনও কোনও জায়গায় টাকা সংগ্রহ করা হচ্ছে, টিকিট দেওয়া হবে বলে।’’ উদয়ন আরও বলেন, ‘‘যারা টাকা সংগ্রহ করছে, তারা যেমন অপরাধী, যে লোকটা টাকা দিচ্ছে টিকিটের জন্য, সে তার থেকেও বেশি অপরাধী। আমরা জানতে পারলে তার নাম, কলকাতায় জানিয়ে দেব যে, ইনি টাকা দিয়ে রেখেছেন।’’

দুর্নীতির অভিযোগ নিয়ে তৃণমূলকে পাল্টা রাহুলের

উদয়নের সেই মন্তব্য নিয়ে আক্রমণে নেমে পড়েন বিরোধীরা। সেই পরিস্থিতিতেই শোভনদেবকে সাফাই দিতে হল বলে অভিযোগ বিরোধীদের। তাই তাঁক‌ে কটাক্ষ করেন বিজেপি (BJP) নেতা রাহুল সিন্‌হা (Rahul Sinha)। তিনি বলেন, ‘‘ভাল-মন্দ মিশিয়ে সব, এটা সবাই জানে, কিন্তু দূরবিন দিয়ে খুঁজলে এক-আধটা সৎ বা ভাল মানুষ তৃণমূলে পাওয়া যাবে না। কারণ একটা কথা আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তৃণমূলের অসৎ সঙ্গে যারা যাবে, তাদের সর্বনাশ কেউ আটকাতে পারবে না। যেটা দেখা যাচ্ছে। প্রবাদ পাল্টে গেছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে জেলবাস।’’

সেরা শিরোনাম

West Bengal News Live : আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget