এক্সপ্লোর

Humayun Kabir: 'সেই মন্ত্রীদের জিজ্ঞাসা করুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন সঠিক ছিল না ?', কসবকাণ্ডে প্রশ্ন খোদ TMC বিধায়কের

TMC News: বিভিন্ন ইস্য়ুতে দলের উল্টোপথে হেঁটে হুমায়ন কবীরের এই অবস্থান কি রাজনৈতিকভাবেও বিশেষ তাৎপর্যপূর্ণ? 

উজ্জ্বল মুখোপাধ্যায়, পূর্ণেন্দু সিংহ ও সুদীপ্ত আচার্য, কলকাতা : একজন শিক্ষকের ওপর যেভাবে লাথি চালিয়েছে সেটা কখনই সমর্থনযোগ্য নয়। কসবায় DI অফিসের ঘটনায় পুলিশের বিরুদ্ধে মুখ খুললেন হুমায়ুন কবীর। যেখানে শিক্ষামন্ত্রী থেকে পুরমন্ত্রী শিক্ষকদের DI অফিসে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন, সেখানে অভিযুক্ত পুলিশ কর্মীর বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার দাবি তুললেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। এদিন বিরোধী থাকাকাকালীন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের আন্দোলনের প্রসঙ্গ টেনেও, চাকরিহারাদের পাশে দাঁড়ান তৃণমূল বিধায়ক।

কসবায় DI অফিসে চাকরি চাইতে গিয়ে পুলিশের লাথি জুটেছে চাকরিহারাদের কপালে ! সেইসঙ্গে লাঠির বাড়ি-ধাক্কা! কিন্তু এমন ঘটনা ঘটার পরও শিক্ষামন্ত্রী থেকে শাসকদলের সাংসদ-বিধায়ক পাল্টা চাকরিহারাদের প্রশ্ন করছেন, তাঁরা DI অফিস গেছিলেন কেন। 

শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু বলেন, "ডিআই অফিসে গেছিলেন কেন?"

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষেরও প্রশ্ন, "DI অফিসে গেছেন কেন?"

পুরমন্ত্রী ফিরহাদ হাকিম আবার বলেন, "শিক্ষা দফতরের DI অফিস দখল করতে যাবেন কেন?"

কিন্তু এই ইস্যুতে দলের উল্টোপথেই হাঁটলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। বিরোধী থাকাকাকালীন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের আন্দোলনের প্রসঙ্গ টেনে, চাকরিহারাদের ডিআই অফিস অভিযানের পাশে দাঁড়ালেন তিনি। হুমায়ুন কবীর বলেন, "এই যে মন্ত্রীরা বলছেন, সেই মন্ত্রীদের জিজ্ঞাসা করুন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই আন্দোলন সঠিক ছিল না ? যখন কেউ ভিক্টিম হন বা অত্যাচারিত হন, যখন কেউ বঞ্চিত হন, বঞ্চিত মানুষ সবসময় সরকারের নিয়ম মেনে আন্দোলন করবেন...এমন ব্যাপার নয়।"   

শিক্ষক পেটানোয় পুলিশের সমালোচনা তো করলেনই, দাবি তুললেন অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও। হুমায়ুন কবীর বলেন, "একজন শিক্ষককে যে আচরণ করেছেন, আমি কলকাতা পুলিশের কমিশনারকে বলব আরও উনি আরও বেশি এই ব্যাপারটাকে দেখা উচিত। যে অফিসার এটা করেছেন তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি।" 

তবে এই ইস্য়ুতে হুমায়ুন কবীর যে তৃণমূলের মধ্য়ে সংখ্য়ালঘু, তা ফের স্পষ্ট হয়ে গেছে বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর কথা থেকে। চাকরিহারাদের একাংশকে সিপিএম বলে দাগিয়ে দিয়েছেন তিনি! 

বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, "বিজেপি ভাবছিল, কিছু সিপিএমের শিক্ষকরা DI অফিসে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা বাংলায় অশান্তি ছড়াবার চেষ্টা করবেন। কান খুলে শুনে রাখুন, তৃণমূল কংগ্রেসের ধৈর্য আছে। এক দিনে আপনাদের বাংলা ছাড়া করে দেবে। বেশি বাড়াবাড়ি করবেন না। সিপিএম-বিজেপির কথায় আপনারা নাচবেন না। ওরা আপনাদের মাথায় কাঁঠাল ভেঙে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন।"

একধাপ এগিয়ে চাকরিহারাদের আন্দোলনের নেপথ্য়ে সিপিএম-বিজেপির সঙ্গে মাওবাদীদেরও জুড়ে দিয়েছেন নারায়ণগড়ের তৃণমূল বিধায়ক সূর্যকান্ত অট্ট। তিনি বলেন, "বাংলার সামগ্রিক আইনশৃঙ্খলাকে ভেঙে দেওয়া, তাঁদেরই চক্রান্ত। তাঁদের পিছনে বিজেপি ও মাও, সিপিএম।"

যদিও চাকরিহারাদের আন্দোলন প্রসঙ্গে দলের থেকে সম্পূর্ণভিন্ন অবস্থানেই অনড় থাকছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। তিনি বলেন, "যদি সর্ষের ভিতরে ভূত না থাকত, যদি এই ধরনের অযোগ্যদের যোগ্য হিসেবে মাপকাঠিতে প্যানেলে না নিয়ে আসত তাহলে তো এই ধরনের ঘটনার কোনও সম্ভাবনাই ছিল না। আর কে দাস নামে এক ভদ্রলোক অনডিউটি একজন শিক্ষককে যেভাবে তার বুট পরা অবস্থায় সজোরে লাথি চালিয়েছে, এটা মোটেই সমর্থনযোগ্য নয়।"

বিভিন্ন ইস্যুতে দলের উল্টোপথে হেঁটে হুমায়ন কবীরের এই অবস্থান কি রাজনৈতিকভাবেও বিশেষ তাৎপর্যপূর্ণ? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget