এক্সপ্লোর

Dev On Doctor Strike: জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে কী বললেন দেব?

Dev: জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে বৃহস্পতিবার মুখ খুললেন ঘাটালের তৃণমূল কংগ্রেস সাংসদ দেব। এক ভগবানের উৎসবে আরেক ভগবান যেন আন্দোলন না করেন সেটাই তিনি চান বলেও মন্তব্য করেন।

কলকাতা: ১০ দফা দাবি পূরণের জন্য পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের ফের কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বৃহস্পতিবার নিজের মতামত জানালেন ঘাটালের তৃণমূল সাংসদ অভিনেতা দেব।

এপ্রসঙ্গে তিনি বলেন, "আমি চাই মানুষ যেন চিকিৎসা পরিষেবা ঠিকঠাক পায়। তাঁরা যেন শান্তিতে থাকেন একটা ন্যায় পাওয়ার জন্য আরেকজনের সঙ্গে যেন অন্যায় না হয়। এটা ভাবা উচিত। আমরা সবাই চাই যে যুক্ত আছে, সে বা তারা যেন শাস্তি পায়। আসলে গরিব মানুষরাই তো হসপিটালে যায়। আমি চাই তাঁরা যেন চিকিৎসা পায়। আমি এটা বলছি না যে জুনিয়র চিকিৎসকরা প্রতিবাদ করবেন না। কিন্তু, তার পাশাপাশি চাই যে মানুষ যেন শান্তিতে থাকে। তাঁরা যেন ভালো থাকে। ডাক্তার যাঁরা হন, তাঁদের চিন্তাভাবনা, তোমার আমার থেকে অনেক বড়। মানুষকে বাঁচানোর তাগিদ অনেক বেশি তাদের মধ্যে থাকে। মানুষের কাছে ডাক্তারই আসল ভগবান। আমি মনে করি তাঁরাও সাধারণ মানুষের অসুবিধার কথা বুঝছেন। একটা ভগবানের উৎসবে আরেকটা ভগবান যদি আন্দোলন করে তাহলে সেটা ভালো দেখায় না। এটা ডাক্তারদের ভাবা উচিত। আমি মনে করি ওনারাও বিষয়টি নিয়ে ভাবছেন। কারণ গরিব মানুষদের কাছে ডাক্তাররাই হল আসল ভগবান। সাধারণ মানুষ জীবন বাঁচানোর জন্য তাঁদের কাছেই যায়।"

আরও পড়ুন: Roopa Ganguly: জামিন পেলেন রূপা গঙ্গোপাধ্যায়, রাতভর ধর্নার পর গ্রেফতার হয়েছিলেন সকালেই

সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। এই বিষয়ে দেবের মতামত জানতে চান সাংবাদিকরা। এর উত্তরে দেব বলেন, "এই বিষয়ে আমি কিছু বলতে চাই না। আশাকরি জুনিয়র চিকিৎসকরাও বিষয়টি নিয়ে ভাবছেন। আমি শুধু চাই, যে গরিব মানুষরা চিকিৎসার জন্য হাসপাতালে যান তাঁদের যেন কোনও অসুবিধা না হয়।"

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রশ্ন করা হলে দেব বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে অত্যন্ত সিরিয়াস। আমরা সবাই মিলে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। পরিকল্পনা বাস্তবায়িত করতে যাঁদের জমি লাগবে তাঁদের সঙ্গেও আলোচনা শুরু হয়েছে।"

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Durga Puja : বাজল বাদ্যি, কৃষ্ণসায়রে ডুবল ঘট, দেবী সর্বমঙ্গলা পুজোর মাধ্যমে শারদ উৎসব শুরু বর্ধমানে

সেরা শিরোনাম

Kolkata Fire: প্রায় মধ্যরাতে কলকাতার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাস্তায় নামলেন বাসিন্দারা
প্রায় মধ্যরাতে কলকাতার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাস্তায় নামলেন বাসিন্দারা
Alipurduar News: নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন
নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন
West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Madan Mitra: মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget