এক্সপ্লোর

Jalpaiguri Accident: বিয়েবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা কালিম্পঙে, মৃত ৪

Road Accident: ভোর পাঁচটা নাগাদ ওদলাবাড়ি থেকে কিছু দূরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের গার্ডওয়ালে ধাক্কা মেরে নীচে পড়ে যায়। ঘটনাস্থলেই গাড়ির মধ্যে থাকা যাত্রীদের মধ্যে দু'জনের মৃত্যু হয়।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল দুঃখে। বিয়েবাড়ি (wedding hall) থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা (fatal accident)। মৃত্যু হল ৪ জনের। কালিম্পঙের (Kalimpong) ঘটনা।

কালিম্পঙে মর্মান্তিক দুর্ঘটনা

কালিম্পঙের মংপঙে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হল। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বানারহাট থেকে শিলিগুড়ি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের গার্ডওয়ালে ধাক্কা মেরে শুকনো নদীখাতে পড়ে যায় গাড়িটি। আহত গাড়িচালককে আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ি একটি বেসরকারি হাসপাতালে (Private Hospital) ভর্তি করা হয়েছে। কীভাবে দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে বানারহাটে বিয়েবাড়ি থেকে ফেরার পথে একটি গাড়ি শিলিগুড়ির উদ্দেশে রওনা হয়। ভোর পাঁচটা নাগাদ ওদলাবাড়ি থেকে কিছু দূরে রংডং এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের গার্ডওয়ালে ধাক্কা মেরে নীচে পড়ে যায়। ঘটনাস্থলেই গাড়ির মধ্যে থাকা যাত্রীদের মধ্যে দু'জনের মৃত্যু হয়। পরে আরও দু'জনের মৃত্যু হয় বলে খবর। গুরুতর আহত হয় গাড়িচালক সহ অন্যান্যরা।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশকর্মীরা। ওই গাড়ি থেকে যাত্রীদেরকে উদ্ধার করে পাঠানো হয় প্রথমে ওদলাবাড়ি হাসপাতালে। সেখানে নিয়ে যাওয়ার পরই পরের দু'জনের মৃত্যু ঘটেছে বলে জানানো হয় চিকিৎসকদের তরফে। আহত গাড়িচালককে আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।

আর পড়ুন: Mimi Chakraborty: পুরুষ ও মহিলা রোগীদের মাঝে শুধুই দরমার বেড়া, হাসপাতালে গিয়ে চক্ষু চড়কগাছ মিমির

অন্যদিকে দিন কয়েক আগে বেহালায় (Behala) মর্মান্তিক পথ দুর্ঘটনার খবর মেলে। মহিলা সিভিক ভলান্টিয়ারের (Civic Volunteer) মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, স্কুটারের সামনে আচমকা কুকুর চলে আসায় ভারসাম্য না রাখতে পেরে, উল্টে যায় স্কুটার। তখনই পিছন থেকে আসা একটি পণ্যবাহী গাড়ি পিষে দেয় মহিলা সিভিক ভলান্টিয়ারকে। এদিন সকালে স্বামীর স্কুটারে চেপে কাজে যাচ্ছিলেন, সিভিক ভলান্টিয়ার, বছর ৪৪-এর সীমা দাস। মৃতার স্বামী জানিয়েছেন, শকুন্তলা পার্কের কাছে, হোচিমিন সরণীর ওপর, তাঁদের স্কুটারের সামনে আচমকা একটি কুকুর চলে আসে। তিনি ভার রাখতে না পেরে, রাস্তার বাঁদিকে পড়ে যান। আর ডান দিকে ছিটকে পড়েন সীমা। তখনই পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি পণ্যবাহী গাড়ির চাকা মহিলার মাথার ওপর দিয়ে চলে যায়। হেলমেট পরা থাকলেও, থেঁতলে যায় মাথা। হাসপাতালে নিয়ে গেলে, সিভিক ভলান্টিয়ারকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Howrah Municipal Corporation: পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
News Live Updates: আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda
Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget