এক্সপ্লোর

Dilip Ghosh: 'যেখানে গণ্ডগোল সেখানেই তৃণমূল জড়িয়ে যাচ্ছে,' সিউড়ির ঘটনায় মন্তব্য দিলীপের

Birbhum Update: সিউড়ির বাঁশঝোড় গ্রামে বালিঘাটের দখলকে কেন্দ্র করে খুনের ঘটনায় তৃণমূল (TMC) নেতা-সহ ১৫ জনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনার পর বাঁশঝোড় গ্রামে উত্তেজনা রয়েছে। মোতায়েন করা হয়েছে পুলিশ।

কলকাতা: সিউড়ির বাঁশঝোড় গ্রামে বালিঘাটের দখল নিয়ে ২ গোষ্ঠীর বিবাদে সিউড়িতে কুপিয়ে খুন করা হল বছর ২০-র এক যুবককে। তৃণমূল নেতার ঘনিষ্ঠদের বিরুদ্ধে হামলার অভিযোগ। ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ১৫ জনকে। এবিষয়ে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “রাজ্যে যেখানেই গণ্ডগোল হচ্ছে। সেখানেই তৃণমূল জড়িয়ে যাচ্ছে। সমস্ত সমাজ বিরোধীরা তৃণমূলের ঝান্ডা ধরে নেতা হয়ে গেছে।’’

সিউড়িতে কুপিয়ে খুন যুবক: বালিঘাটের দখল নিয়ে ফের রক্তাক্ত হল বীরভূম। অকালে ঝরে গেল এক যুবকের প্রাণ।ঘটনায় অভিযোগের আঙুল উঠল তৃণমূল নেতার ঘনিষ্ঠদের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ির ১ নম্বর পঞ্চায়েতের বাঁশজোড় গ্রামে। স্থানীয় সূত্রে খবর, বাঁশজোড় বালিঘাট কার দখলে থাকবে, তা নিয়ে বিবাদ চলছিল দুই গোষ্ঠীর। শনিবার সন্ধেয় সেই বিবাদ চরমে ওঠে। শেখ ফাইজুলকে ভোজালি দিয়ে কুপিয়ে খুন করা হয়। 

ঘটনায় ধৃতদের মধ্যে কাজল শা সিউড়ি ১ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন খাদ্য কর্মাধ্যক্ষ। ওই তৃণমূল নেতাই মূল অভিযুক্ত বলে দাবি মৃত শেখ ফাইজুলের পরিবারের। সকালে গ্রাম থেকে প্রচুর কৌটো বোমা উদ্ধার করেছে সিউড়ি থানার পুলিশ। এই ঘটনাকে বেআইনি বালি খাদানের দখল নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে বিজেপি দাবি করলেও, গ্রাম্য বিবাদ বলে অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসকদল। এদিকে, গতকালের ঘটনার পর বাঁশঝোড় গ্রামে উত্তেজনা রয়েছে। মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। আর এই ঘটনায় এবার তৃণমূলের কড়া সমালোচনা করলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি। 

সিউড়ির বাঁশঝোড় গ্রামে বালিঘাটের দখল নিয়ে খুনের ঘটনায় ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ গ্রামবাসীদের। স্থানীয়দের অভিযোগ, বালিঘাটের দখল নিয়ে তৃণমূল নেতা কাজল শা-র নেতৃত্বে গ্রামে এর আগেও বোমাবাজি হয়েছে। বালি পাচারের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেওয়ায় জেলাশাসকের বাংলোর সামনেও বোমাবাজি করা হয় বলে অভিযোগ। সেই ঘটনায় দীর্ঘদিন জেল খাটেন তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত কর্মাধ্যক্ষ। মাসকয়েক আগে ছাড়া পেয়ে ফের বালি পাচারে জড়িয়ে পড়েন বলে অভিযোগ গ্রামবাসীদের। স্থানীয়দের দাবি, বর্ষার মরশুমে ময়ূরাক্ষীর একাধিক বালি খাদান বন্ধ ছিল। কিন্তু ১ নভেম্বর থেকে বেশ কিছু বেআইনি খাদানে বালি তোলা শুরু হয়। এই বালি খাদানগুলো কার দখলে থাকবে তা নিয়ে তৃণমূল নেতা কাজল শা ও তৃণমূল সমর্থক আতাই শেখের মধ্যে বিবাদ চরমে ওঠে। অভিযোগ, তার জেরেই গতকাল বোমাবাজির ঘটনা ঘটে। আতাই শেখের অনুগামী শেখ ফাইজুলকে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। 

আরও পড়ুন: Murshidabad:নদীগর্ভে তলিয়ে যাচ্ছে বাড়ি থেকে কৃষি জমি, গঙ্গা ভাঙন নিয়ে রাজ্য সরকারের সমালোচনা অধীরের

সেরা শিরোনাম

News Live Update : নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে নোটিস সুপ্রিম কোর্টের
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে নোটিস সুপ্রিম কোর্টের
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget