এক্সপ্লোর

Coochbehar News: পরিবার নিয়ে আশ্রয় ভিন রাজ্যে, ঘরে ফিরতে চেয়ে ভিডিও বার্তা শীতলকুচির বিজেপি নেতার

Coochbehar BJP: ২০২১-এর বিধানসভা নির্বাচনে কোচবিহারের শীতলকুচিতে, বিজেপি প্রার্থীর কাউন্টিং এজেন্ট ছিলেন এই বিপিন বর্মন। কিন্তু, আজ তিনিই ঘরছাড়া হয়ে সপরিবারে রয়েছেন ওড়িশায়।

শুভেন্দু ভট্টাচার্য, মাথাভাঙা: বিধানসভা নির্বাচনের (WB Assembly Election 2021) পর থেকে ঘর ছাড়া, পরিবার নিয়ে আশ্রয় নিয়েছেন ভিন রাজ্যে। এবার ঘরে ফিরছে চেয়ে ভিডিও বার্তা মাথাভাঙার নয়ারহাটের বিজেপির (BJP) প্রাক্তন বুথ সভাপতি বিপিন বর্মনের।

ঘরে ফিরতে চেয়ে ভিডিও বার্তা শীতলকুচির ঘরছাড়া বিজেপি নেতা বিপিন বর্মনের অভিযোগ, “আমার বাড়ি তৃণমূলের লোকজন ভাঙচুর করে। তখন থেকে আমি বাড়ি ছাড়া আছি। আজ পর্যন্ত পুলিশের সহযোগিতায় বাড়ি ফিরতে পারিনি এবং পশ্চিমবঙ্গের বাইরে আছি, শ্রমিকের কাজ করছি।’’ ২০২১-এর বিধানসভা নির্বাচনে কোচবিহারের শীতলকুচিতে, বিজেপি প্রার্থীর কাউন্টিং এজেন্ট ছিলেন এই বিপিন বর্মন। কিন্তু, আজ তিনিই ঘরছাড়া হয়ে সপরিবারে রয়েছেন ওড়িশায়। দিনমজুরের কাজ করে সংসার চালাতে হচ্ছে বিজেপির প্রাক্তন বুথ সভাপতিকে। ভিনরাজ্য থেকেই এবার ঘরে ফেরার ইচ্ছা প্রকাশ করে ভিডিও বার্তা দিলেন তিনি।

আদতে শীতলকুচির নয়ারহাটের বাসিন্দা বিপিন বর্মন। কিন্তু, অভিযোগ ভোট পরবর্তী হিংসার শিকার হওয়ায় রাজ্য ছাড়তে বাধ্য হয়েছেন তিনি। তাঁর ঘরবাড়িও তৃণমূল ভেঙে দিয়েছে বলে অভিযোগ। শীতলকুচির ঘরছাড়া বিজেপি নেতা বিপিন বর্মনের কথায়, “পুলিশ-প্রশাসনের তরফে কোনও সাহায্য না পাওয়ায় আমি আজ পর্যন্ত বাড়ি ঢুকতে পারছি না এবং তৃণমূলের হুমকি এবং সন্ত্রাসের কারণে স্ত্রী-সহ বাচ্চাকে নিয়ে বাড়ি ফিরতে পারছি না। আমি চাই, আমার যে কেন্দ্রীয় সংস্থা দ্বারা তদন্ত হোক এবং আমাকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হোক।’’

বিধানসভা নির্বাচনে শীতলকুচিতে জিতেছেন বিজেপি প্রার্থী বরেনচন্দ্র বর্মন। কিন্তু তাঁর কাউন্টিং এজেন্টের অভিযোগ, ভোট পরবর্তী হিংসার শিকার হয়েছেন তিনি। এমনকী তৃণমূলের দায়ের করা মামলায় তাঁকে মাস দুয়েক জেলও খাটতে হয়েছে। কিন্তু জামিন পেয়েও রেহাই মেলেনি। গত মে মাসে, তৃণমূলের লোকজন তাঁর বাড়ি ভেঙে দেয় বলে অভিযোগ। যদিও তা মানতে রাজি নয় রাজ্যের শাসকদল। নয়ারহাটের আরেক বিজেপি নেতা অমল বর্মনের কথায়, “ওর বাড়ি ভাঙচুর করেছে, মিথ্যা মামলায় জেল খেটেছে, এখন বাইরের রাজ্যেই পরিবার নিয়ে আছে, তৃণমূলের ভয়ে আসতে পারছে না। প্রশাসনকে জানাব, বিষয়টি দেখার জন্য।’’ মাথাভাঙা ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি মহেন্দ্র বর্মন বলেন, “তৃণমূল এধরনের রাজনীতি করে না। কারণ নয়ারহাটে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি তৃণমূলের কর্মীদের মারধর করেছে। কিন্তু নির্বাচনের পরে, সেসব বিজেপি কর্মী এলাকাতেই রয়েছে, তৃণমূল হামলা করেনি। বিপীন বর্মন বিজেপি আশ্রিত দুষ্কৃতী হিসেবে পরিচিত। পুলিশের ভয়ে গা ঢাকা দিয়েছে।’’ কলকাতা হাইকোর্টের নির্দেশে, রাজ্যে ভোট পরবর্তী হিংসার তদন্ত করছে CBI ও রাজ্য সরকারের সিট। শীতলকুচির বিজেপি নেতাকে রাজ্যে ফেরাতে প্রশাসন কি কোনও উদ্যোগ নেবে? সেটাই এখন দেখার।

আরও পড়ুন: Mamata Banerjee: ৭ থেকে ৮ বার রেকি করেই মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রবেশ ধৃত হাফিজুলের, তদন্তে নয়া তথ্য

সেরা শিরোনাম

Durga Puja 2026: পুজোর থিম 'বাম-বধ', ফেস্টুন-ব্যানারে হুঁশিয়ারি পুজো কমিটির, শতরূপ বলছেন, 'আমাদের যা করার আমরা করে নেব'
পুজোর থিম 'বাম-বধ', ফেস্টুন-ব্যানারে হুঁশিয়ারি পুজো কমিটির, শতরূপ বলছেন, 'আমাদের যা করার আমরা করে নেব'
West Bengal News Live: ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, একটি আলোচনার পর প্রত্যাহারের সিদ্ধান্ত
৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, একটি আলোচনার পর প্রত্যাহারের সিদ্ধান্ত
SRFTI Incident: 'দাদা মারবেন না', SRFTI-এ সংঘর্ষ ! ABGP-র অনুষ্ঠান চলাকালীন কী এমন ঘটেছিল ? কী জানাচ্ছেন পড়ুয়ারা ?
'দাদা মারবেন না', SRFTI-এ সংঘর্ষ ! ABGP-র অনুষ্ঠান চলাকালীন কী এমন ঘটেছিল ? কী জানাচ্ছেন পড়ুয়ারা ?
Kolkata News: JW ম্যারিয়ট হোটেলের ডিস্কোতে তরুণীকে ধাক্কাধাক্কি, মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১
JW ম্যারিয়ট হোটেলের ডিস্কোতে তরুণীকে ধাক্কাধাক্কি, মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget