এক্সপ্লোর

West Bengal HS Results 2023: প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফল, ১১ জেলায় পাসের হার ৯০ শতাংশের বেশি

West Bengal HS Results 2023: প্রথম বিভাগে উত্তীর্ণ ৩৮ শতাংশের বেশি। পাসের হারের নিরিখে প্রথম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। দশম স্থানে রয়েছে কলকাতা। 

কলকাতা: প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল। ১১ জেলায় পাসের হার ৯০ শতাংশের বেশি। প্রথম বিভাগে উত্তীর্ণ ৩৮ শতাংশের বেশি। পাসের হারের নিরিখে প্রথম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। দশম স্থানে রয়েছে কলকাতা। 

উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ:  এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন প্রায় সাড়ে ৮ লক্ষ পরীক্ষার্থী। গতবারের থেকে সংখ্যাটা ১ লক্ষেরও বেশি। মার্কশিট মিলবে ৩১ মে। পরীক্ষা শেষের ৫৭ দিনের মাথায় এবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হল। পাসের হার ৮৯.২৫ শতাংশ। পাসের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। এই প্রথমবার মার্কশিটে QR কোড ব্যবহার করা হয়েছে। ছাত্রদের তুলনায় ১.২৭ লক্ষ ছাত্রীর সংখ্যা বেশি। এবার মোট পরীক্ষার্থী ৮ লক্ষ ৫২ হাজার ৪৪৪। এবার পাসের হার ৮৯.২৫ শতাংশ। ছেলের পাসের হার ৯১.৮৬ শতাংশ, মেয়েদের পাশের হার ৮৭.২৬ শতাংশ। পাসের হারের নিরিখে প্রথম পূর্ব মেদিনীপুর। ১১ জেলায় পাসের হার ৯০ শতাংশের বেশি। প্রথম বিভাগে উত্তীর্ণ ৩৮ শতাংশের বেশি। ৩১ মে মার্কশিট বিলি করা হবে। ‘পরের বছর উচ্চমাধ্যমিক শুরু ১৬ ফেব্রুয়ারি, শেষ ২৯ ফেব্রুয়ারি। দুপুর ১২ থেকে ৩.২৫ পর্যন্ত পরীক্ষা।উচ্চমাধ্যমিকে প্রথম দশে ৮৭ জন, গতবছর ছিলেন ২৭২ জন। মেধাতালিকায় প্রথম দশে হুগলি থেকে ১৮ জন।

ফল দেখুন এবিপি আনন্দে: অন্যান্য বছরের মতো এবারও পরীক্ষার্থীদের পাশে এবিপি আনন্দ। ফল জানা যাচ্ছে এবিপি আনন্দের ওয়েবসাইটে। এদিন বেলা ১২টায় উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করে সংসদ। এবিপি আনন্দের ওয়েবসাইট, bengali.abplive.com-এ সাড়ে ১২টা থেকে ফল জানা যাচ্ছে। রোল নম্বর দিলেই ফল জানতে পারছেন পরীক্ষার্থীরা।

এবার যাঁরা উচ্চমাধ্যমিক দিয়েছেন, করোনার কারণে তাঁদের মাধ্যমিক পরীক্ষায় বসা হয়নি। জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা তাঁদের কাছে কার্যত প্রথম বড় পরীক্ষায় পরিণত হয়েছে। আর এবার, পরীক্ষার্থীর সংখ্য়ায় বেনজিরভাবে মাধ্যমিককে টপকে গেছে উচ্চমাধ্যমিক। এবার মাধ্যমিকের তুলনায় উচ্চমাধ্যমিকে দেড় লক্ষেরও বেশি পরীক্ষার্থী রয়েছেন। পরীক্ষা নিয়ামক সংস্থা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ আনুষ্ঠানিক দিন ঘোষণার আগেই ট্যুইট করে রেজাল্টের দিন জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবছর, ১৪ থেকে ২৭ মার্চ ৬০টি বিষয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়েছে। তার ৫৭ দিনের মাথায় ফল প্রকাশ করা হল। প্রথম দশ জনের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। ৩১ মে হাতে মার্কশিট হাতে পাবেন পরীক্ষার্থীরা।

আরও পড়ুন: Dream Meaning: আপনার স্বপ্নে কি মাঝেমধ্যে কোনও ব্যক্তি উপস্থিত হয়? এর নেপথ্যে কী কারণ রয়েছে?

 

 

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
West Bengal News Live : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
Suvendu Adhikari : 'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget