এক্সপ্লোর

Hooghly Weather Update: বিক্ষিপ্ত ভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা হুগলি জেলার বিভিন্ন অংশে

Weather Update for Hooghly: আজ সারাদিন হুগলি জেলার আবহাওয়া কেমন থাকবে তা দেখে নিন একনজরে।

Hooghly Weather Update: আজ মহাষষ্ঠী। হুগলি জেলায় আজ অর্থাৎ পয়লা অক্টোবর আবহাওয়া কেমন থাকবে দেখে নিন একনজরে। আজ দক্ষিণবঙ্গের এই জেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে প্রায় ৭৮ শতাংশ। গতকালে তুলনায় আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেড়েছে, প্রায় ৮ শতাংশ। আজও বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি রয়েছে। সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সন্ধের দিকে বলা ভাল দুপুরের পর বিকেলের দিক থেকে আকাশ মেঘলা থাকবে। হুগলি জেলার বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। 

তবে বৃষ্টি হলেও অতিরিক্ত আপেক্ষিক আর্দ্রতার কারণে ভ্যাপসা গুমোট গরমের হাত থেকে এখনই রেহাই নেই। অন্যদিকে সপ্তমী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি হতে পারে অষ্টমী এবং নবমীতেও। আজ অর্থাৎ পয়লা অক্টোবর দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এর পাশাপাশি হাওয়া অফিস জানিয়েছেন উষ্ণ-আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কয়েক পশলা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২ তারিখ থেকে মূলত দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ এবং ভারী বৃষ্টি শুরুর সম্ভাবনা রয়েছে। ২, ৩, ৪ এবং ৫ অক্টোবর দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পুজোর মূল চারদিন সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীতে কার্যত ভাসতে চলেছে কলকাতা, তেমনই পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দফতরের। 

সপ্তমীর দিন ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ ঘণ্টা এবং দুই মেদিনীপুরে। অর্থাৎ উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অষ্টমীর দিন পূর্ব ও পশ্চিমে মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। নবমীতে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের রবিবারের পর বৃষ্টি বাড়বে। মঙ্গলবার পর্যন্ত হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দার্জিলিং, জলপাইগুঁড়ি, কোচবিহার, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর-পূর্ব ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে শনিবার তৈরি হবে ঘূর্ণাবর্ত। রবিবার তা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার জেরেই হবে বৃষ্টি।

সূর্যোদয় এবং সূর্যাস্ত: আজ সূর্যোদয় (Sunrise) হয়েছে সকাল ৫টা ২৮ মিনিটে। আর সূর্যাস্ত (Sunset) হবে বিকেল ৫টা ২৪ মিনিটে।

হুগলি জেলার ভৌগলিক অবস্থান (Hooghly Geographical Situation): কলকাতার উত্তর দিক থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এবং বিখ্যাত নদী হুগলির পশ্চিম তীরে অবস্থিত হুগলি জেলা। এই নদীর নাম অনুসারেই জেলার নামকরণ হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ২০০ মিটার উপরে অবস্থিত এই জেলার পূর্বে রয়েছে হুগলি নদী অবস্থিত। হুগলির দক্ষিণে রয়েছে হাওড়া জেলা এবং উত্তরে বর্ধমান। এছাড়াও এর উত্তর-পশ্চিমে বাঁকুড়া জেলা এবং দক্ষিণ-পশ্চিমে মেদিনীপুর জেলার অবস্থান। হুগলি জেলার চারটি উপবিভাগ রয়েছে। সেগুলি হল যথাক্রমে- চুঁচুড়া, শ্রীরামপুর, চন্দননগর এবং আরামবাগ। এই জেলার সফর দফতর অবস্থিত চুঁচুড়ায়।

আরও পড়ুন- সকালে মূলত মেঘলা আকাশ, বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
Fake Certificate : বঙ্গে 'বাংলাদেশি কলোনি'! TMC'র আমলে কে, কীভাবে সুবিধা পেয়েছে ? কোথা থেকে পেতেন জাল নথি ?
Fake Certificate : বঙ্গে 'বাংলাদেশি কলোনি'! TMC'র আমলে কে, কীভাবে সুবিধা পেয়েছে ? কোথা থেকে পেতেন জাল নথি ?
Blood Bank Scam: কোটি টাকার রক্ত বিক্রি! এই ব্লাড ব্যাঙ্ক থেকে কীভাবে চলত পাচার চক্র ? কারা জড়িত জানেন ? তদন্তে চাঞ্চল্যকর তথ্য
কোটি টাকার রক্ত বিক্রি! এই ব্লাড ব্যাঙ্ক থেকে কীভাবে চলত পাচার চক্র ? কারা জড়িত জানেন ? তদন্তে চাঞ্চল্যকর তথ্য
NEET Protest: দিল্লির আঁচ এ শহরেও, মিছিল করতে চেয়ে, 'ককরোচ'দের চিঠি কলকাতা পুলিশকে
দিল্লির আঁচ এ শহরেও, মিছিল করতে চেয়ে, 'ককরোচ'দের চিঠি কলকাতা পুলিশকে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৩.০৭.২৬)।'আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই,' অবস্থানে অনড় বিক্ষোভকারী পড়ুয়ারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৩.০৭.২০২৬)।তৃণমূল আমলে SIR-র সময় জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ
CJP Protest: কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ
Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!
Fake Certificate: SIR-পর্বেই বেআইনি পদ্ধতিতে ইস্য়ু হাজার হাজার বার্থ সার্টিফিকেট! বড়সড় অভিযানে নামল পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget