এক্সপ্লোর

Weather Update: চাষের জমিতে জমে জল, মাঠেই নষ্ট ধান, সাহায্যের আর্জি কৃষকদের

East Burdwan: অসময়ের অবিরাম বৃষ্টিতে সিঁদুরে মেঘ দেখছেন কৃষকরা। বিঘার পর বিঘা জমিতে জমে রয়েছে জল। জল জমে মাঠেই নষ্ট হচ্ছে ধান।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: টানা বৃষ্টিতে চাষের জমিতে জমে আছে জল। মাঠেই নষ্ট হয়ে যাচ্ছে গোবিন্দভোগ ধান সহ অন্যান্য ফসল। বিপুল ক্ষতির মুখে প্রশাসনের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন বর্ধমানের কৃষকরা। কৃষি দফতর সূত্রে খবর, ক্ষয়ক্ষতি খতিয়ে দেখা হচ্ছে।

ফুসল নষ্টের আশঙ্কা কৃষকদের: অসময়ের অবিরাম বৃষ্টিতে সিঁদুরে মেঘ দেখছেন কৃষকরা। বিঘার পর বিঘা জমিতে জমে রয়েছে জল। জল জমে মাঠেই নষ্ট হচ্ছে ধান। আর তাতেই চিন্তার ভাঁজ অন্নদাতাদের কপালে। রাজ্যের শস্যগোলা বলে পরিচিত পূর্ব বর্ধমান। আর গোবিন্দভোগ ধানের আঁতুড়ঘর বলে পরিচিত পূর্ব বর্ধমানের রায়না, খণ্ডঘোষ, জামালপুর। কিন্তু অকাল বৃষ্টিতে নষ্ট হতে বসেছে ধান সহ অন্যান্য ফসল। খণ্ডঘোষের কৃষক জালালউদ্দিন মণ্ডল বলেন, “মাঠের যা অবস্থা লাভ তো উঠবেই না। উপরন্তু লস হবে। ২০০০ টাকার ধান ১০০০ টাকা বিক্রি হবে।’’                    

কৃষকদের একাংশের দাবি, গোবিন্দভোগ চালের উপর কেন্দ্রীয় সরকারের ২০ শতাংশ রফতানি শুল্ক বৃদ্ধির জেরে একপ্রকার বন্ধ রফতানি। ফলে এমনিতেই দাম নেই ধানের। তার ওপর টানা বৃষ্টির জেরে জলের তলায় মাথার ঘাম পায়ে ফেলে ফলানো ফসল। লাভ তো দূর অস্ত ,চড়া দামে বীজ, সার, কীটনাশক কিনে খরচ টুকুই ঘরে তুলতে পারবেন তা নিয়েই সন্দিহান চাষিরা। শেখ সওকত আলি নামে এক কৃষক বলেন, “কয়েকদিনের বৃষ্টি আমাদের মাঠ শেষ। সব জমির ধান জলের তলায়। তারপর কেন্দ্রের ট্যাক্স। বাইরে বিক্রি করা যাচ্ছে না, মিলও কিনছে না। আমাদের আর কী উপায় আছে বুঝতে পারছি না।’’

পূর্ব বর্ধমানের কৃষি দফতর সূত্রে খবর, প্রায় ৫০ হাজার হেক্টর জমিতে গোবিন্দভোগ ধানের চাষ হয়েছিল। যার অধিকাংশ ধান কাটার কাজ চলছিল। বৃষ্টির ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। খণ্ডঘোষের কৃষক শেখ নিজামউদ্দিনের কথায়, “জলময় হয়ে রয়েছে। কোনটা বাঁচব কী করব জানি না। সরকার যদি বাঁচায় তাহলে বাঁচব নইলে মরব।’’               

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

 

আরও পড়ুন: Mamata Banerjee: আদবাসীদের সার্টিফিকেট দেওয়ার ঘোষণা, ভুয়ো শংসাপত্র বাতিলের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget