এক্সপ্লোর

BJP MLA On Walkout: "আমাদের একটা ভুলই হয়েছে'' বিধানসভায় বয়কট নিয়ে উল্টো সুর BJP বিধায়কের

West Bengal Assembly Chaos: বিধানসভার অন্দরে বলতে না দেওয়ার অভিযোগে চলতি অধিবেশনে বারবার ওয়াকআউট করেছে বিজেপি।

উজ্জ্বল মুখোপাধ্য়ায়, কলকাতা: বিজেপির অধিবেশন বয়কট করা নিয়ে এবার ভিন্ন সুর শোনা গেল বিজেপি বিধায়কের গলাতেই। অধিবেশন বয়কট করা ভুল হয়েছে বলে মন্তব্য করলেন চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। 

বিধানসভার অন্দরে বলতে না দেওয়ার অভিযোগে চলতি অধিবেশনে বারবার ওয়াকআউট করেছে বিজেপি। একাধিক দফতরের বাজেটের ওপর আলোচনায় অংশ নেয়নি। কিন্তু বিধানসভা আলোচনায় অংশ না নিয়ে, বারবার ওয়াকআউট করার এই সিদ্ধান্ত ঘিরে কি বিজেপির অন্দরেই মতভেদ রয়েছে? জল্পনা উস্কে দিলেন চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। চাকদার বিজেপি বিধায়ক বলছেন, "আমার ব্যক্তিগত অভিমত যেটা হচ্ছে যে এই যে স্বাস্থ্য দফতর নিয়ে যে আলোচনা বাজেটের ওপর হল বা শিক্ষা নিয়ে হল, সেই জায়গাটায় আমরা থাকতে পারলাম না। আমরা বয়কট করে বেরিয়ে এলাম। এটা মনে হয় আমাদের একটা ভুলই হয়েছে।''

২০০১ সাল থেকে টানা দশ বছর সিপিএমের বিধায়ক ছিলেন তিনি। শেষ বাম সরকারে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী ছিলেন। ২০১৯ সালে বিজেপিতে যোগ দেন। ২০২১ সালে বিজেপির প্রতীকে চাকদা থেকে জয়ী হন বঙ্কিম। বর্তমানে বিজেপির পরিষদীয় কাজকর্মে যথেষ্ট সক্রিয় তিনি। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলেই পরিচিত।ব সেই তাঁর গলাতেই দলের বারবার ওয়াকআউট করার সিদ্ধান্ত নিয়ে ভিন্ন সুর। বঙ্কিম ঘোষ বলেন, "সরকার যে ভূমিকা নেয় সেই ভূমিকার জন্য আমাদেরও, সরকার আমাদের ট্র্যাপে ফেলে দেয়। সেই ট্র্যাপে আমরা কখনও কখনও পা দিয়ে ফেলি। কিন্তু আমার মনে হয় আগামীদিনে এগুলো নিয়ে আমাদের ভাবতে হবে। আমার মনে হয় আগামীদিনে বিরোধী দলনেতাকে আমাদের যে বাজেটের সেশন টাইমটুকু এবং বিধানসভার যে টাইমটুকু আছে সেই টাইমটুকু রাজ্যের মানুষের জন্য আমাদের বলতে হবে।''                    

তবে বিধায়কের বক্তব্যকে বেসুরো মানতে নারাজ শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলছেন, "বলতে দেয় না, এক্সপাঞ্জ করে দেয়। বলতেই দেয় না এক্সপাঞ্জ করে দেয়। প্রত্যেকদিনই আমাদের লোকরা থাকে। বলতে দেয় নাকি কাউকে? বিরোধী দলনেতাকে ৯ মাস বাইরে রেখে বিধানসভা চলছে। ওটা যদি ভুল হয়, তাহলে প্রতিবাদটাও তো ভুল। ওটা যদি ঠিক হয়, প্রতিবাদটাও ঠিক।'' বঙ্কিম ঘোষের সঙ্গে কথা বলা প্রসঙ্গে তিনি জানিয়েছেন, "না প্রয়োজন নেই। উনি আমাদের ডেডিকেটেড। কালকেও ছিলেন বারুইপুরে।''

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget