এক্সপ্লোর

West Bengal Budget 2024: আলুচাষিদের জন্য বড় ঘোষণা, বিমার প্রিমিয়াম দেবে রাজ্য সরকারই

WB Budget 2024: এদিন রাজ্য বাজেট পেশ করেন রাজ্যের অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, 'আলুচাষিদের সহায়তার জন্য বিমার প্রিমিয়াম সরকার সম্পূর্ণভাবে বহন করবে।

কলকাতা: প্রাকৃতিক দুর্যোগের জেরে বারংবার ক্ষতিগ্রস্থ হয়ে থাকেন আলুচাষিরা। ফলে ফসল বীমা থাকলে সেই ক্ষতির হাত থেকে বাঁচতে পারেন তাঁরা। কিন্তু অনেকসময়ই দেখা যায় কৃষকরা সেই বিমা করিয়ে উঠতে পারেন না। উল্টে ঋণ নিয়ে আলু চাষের ক্ষেত্রে প্রবল ক্ষতির মুখে আত্মহত্যার মতো ঘটনা ঘটে। তবে এবার রাজ্য বাজেটে বড় ঘোষণা করল রাজ্য সরকার। 

এদিন রাজ্য বাজেট পেশ করেন রাজ্যের অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, 'আলুচাষিদের সহায়তার জন্য বিমার প্রিমিয়াম সরকার সম্পূর্ণভাবে বহন করবে। অতিরিক্ত ১০০ কোটি টাকা বরাদ্দও করা হয়েছে।' আগে আলুর বিমা করাতে গেলে একর প্রতি ৪.৮৫ শতাংশ হারে প্রিমিয়াম জমা দিতে হতে চাষিকে। এর আগে তা কমিয়ে করা হয়েছিল মাত্র ৩ শতাংশ। তবে এবার বিমার প্রিমিয়াম সরকার সম্পূর্ণভাবে বহনের ঘোষণার ফলে উপকৃত হবেন রাজ্যের কয়েক লক্ষ চাষি, এমনটাই মত।

বিমার পুরনো নিয়ম 

কৃষিদফতর মারফৎ জানা যায়, আগে ধান বা অন্যান্য ফসলের বিমা করার ক্ষেত্রে প্রিমিয়াম জমা দিতে না হলেও আলুর ক্ষেত্রে প্রিমিয়াম জমা দিতে হয় কৃষককে। এর আগে এক একর আলু জমিতে বিমা করাতে গেলে ৪.৮৫ শতাংশ হারে মোট ৩ হাজার ৮৮০ টাকা প্রিমিয়াম দিতে হত। পরবর্তীতে তা কমে। এক একর জমিতে মাত্র ৩ শতাংশ হারে ২ হাজার ৪০০ টাকা প্রিমিয়াম দিতে হত। অর্থাৎ, শতক প্রতি মাত্র ২৪ টাকা প্রিমিয়াম জমা দিতেন চাষিরা। 

কখন এই বিমার সুবিধা পাওয়া যাবে? 

  • ফসল লাগানোর পরেই বা লাগাতে না পারার জন্য ক্ষতিপূরণ পাওয়া যায়
  • ফসল লাগানোর পর রোদ, ঝড়, বৃষ্টি, খরা বা পোকা লেগে ফসল নষ্ট হলে ক্ষতিপূরণ পাওয়া যায়
  • ফসল তোলার পর আশানুরূপ ফলন না হলে ক্ষতিপূরণ দেওয়া হয় 

যদিও আলুর ক্ষতিপূরণ নিয়ে বিস্তর অভিযোগ উঠেছিল কৃষকদের তরফে। অভিযোগ ছিল, ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে ব্যাপক অনিয়ম করেছে বিমা সংস্থা। তবে রাজ্য সরকারের তরফে জানান হয়েছে, আরও বেশি করে মনিটরিং করা হবে।                           

আরও পড়ুন, ভোটের আগে বড় ঘোষণা! 'লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 'দ্বিগুণ' বাড়ল ভাতা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
Bankura Bridge: টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা
টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা
Howrah Waterlogged: ডিভিসির জলে ভাঙল একাধিক বাঁশের সাঁকো, বিচ্ছিন্ন হাওড়ার একাধিক অঞ্চলের যোগাযোগ, সমস্যায় হাজার হাজার মানুষ
ডিভিসির জলে ভাঙল একাধিক বাঁশের সাঁকো, বিচ্ছিন্ন হাওড়ার একাধিক অঞ্চলের যোগাযোগ, সমস্যায় হাজার হাজার মানুষ

ভিডিও

Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী
Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Bankura News | CJP আন্দোলনকারীর বাবাকে হত্যার অভিযোগ, ঘটনাস্থলে ফরেন্সিক দল | ABP Ananda LIVE
BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget