এক্সপ্লোর

Pankaj Dutta : আদালতে ফের ধাক্কা রাজ্যের, ১৫ মে-র মধ্যে অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ দত্তর নিরাপত্তা পুনর্বহালের নির্দেশ

Calcutta High Court : আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপত্তা বহাল থাকবে বলে অন্তর্বর্তী নির্দেশ দেয় হাইকোর্ট।

সৌভিক মজুমদার, কলকাতা : কালিয়াগঞ্জে (Kaliagung) নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর তদন্তে যেদিন অবসরপ্রাপ্ত IPS অফিসার পঙ্কজ দত্ত-সহ ৩ জনকে নিয়ে SIT গঠন করলেন বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha), সে দিনই কলকাতা হাইকোর্টে আরও একবার ধাক্কা খেল রাজ্য সরকার (West Bengal Government)। ১৫ মে-র মধ্যে রাজ্য সরকারকে অবসরপ্রাপ্ত IPS অফিসার পঙ্কজ দত্তর নিরাপত্তা পুনর্বহালের নির্দেশ দিল আদালতের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

২০১১ সালে, রাজ্য পুলিশের IG পদ থেকে অবসর নেন পঙ্কজ দত্ত (Pankaj Dutta)। প্রাক্তন IG- হিসাবে একজন নিরাপত্তারক্ষী পেতেন তিনি। অভিযোগ, সম্প্রতি, কিছু না জানিয়েই রাজ্য পুলিশের প্রাক্তন IG পঙ্কজ দত্তর নিরাপত্তা প্রত্যাহার করে নেয় রাজ্য সরকার। বিষয়টি এবিপি আনন্দর 'ঘণ্টাখানেক সঙ্গে সুমন' অনুষ্ঠানে তুলে ধরেন প্রাক্তন পুলিশ কর্তা। এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন রাজ্য পুলিশের প্রাক্তন IG পঙ্কজ দত্ত।

৩ এপ্রিল পঙ্কজ দত্তের নিরাপত্তা প্রত্যাহার নিয়ে সাত দিনের মধ্যে পুলিশকে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। হাইকোর্টের নির্দেশে আদালতে রিপোর্ট জমা দেয় পুলিশ। পুলিশের জমা দেওয়া রিপোর্ট দেখে অসন্তুষ্ট বিচারপতি বলেন, প্রাক্তন IG-র সঙ্গে এই ব্যবহার গ্রহণযোগ্য নয়। মনে রাখবেন বর্তমান IG-ও কিন্তু অবসর নেবেন। উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের ওপর আক্রমণের আশঙ্কা আমৃ্ত্যু থাকে। আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপত্তা বহাল থাকবে বলে অন্তর্বর্তী নির্দেশ দেয় হাইকোর্ট।                                                                  

আরও পড়ুন- উপেন বিশ্বাস, পঙ্কজ দত্ত, দয়মন্তী সেনকে দায়িত্ব, কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যুর ঘটনায় সিট গঠন হাইকোর্টের

এরপরই, বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে  ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সেই মামলায়, সিঙ্গেল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ নয় বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।                                                      

আরও পড়ুন: ফলাহারের সাতকাহন, কখন ফল খাবেন? কীভাবে ফল খাবেন?

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:“আবাসের বেআইনি টাকা ফেরৎ দিন”, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, 'ভেরিফিকেশনে এই ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ', কবের মধ্যে ফেরাতে হবে টাকা ?
“আবাসের বেআইনি টাকা ফেরৎ দিন”, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, 'ভেরিফিকেশনে এই ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ', কবের মধ্যে ফেরাতে হবে টাকা ? "প্রয়োজন হলে.."
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
PM Modi's Visit : ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, কবে কী কর্মসূচি ?
ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, কবে কী কর্মসূচি ?
Rahul On PM Modi:
"প্রধানমন্ত্রী..আমার ফোনে আড়ি পেতেছেন", বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর

ভিডিও

Satarup Ghosh:
CAB News | CAB-র কমিটিতে ব্যাপক রদবদল, জায়গা পেলেন একাধিক বিজেপি নেতা-বিধায়করা | ABP Ananda
Krishnendu Narayan | কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর পোস্ট ঘিরে জল্পনা | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
TMC: 'সরিষায় TMC-র পার্টি অফিস থেকে উদ্ধার হওয়া টাকা আসলে তোলারই টাকা': ডায়মন্ড হারবার জেলা পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget