এক্সপ্লোর

Mamata Banerjee:'রায় শুনে আমার আত্মা শান্তি পেয়েছে' সুপ্রিম কোর্টের নির্দেশ প্রসঙ্গে মন্তব্য মুখ্যমন্ত্রীর

West Bengal News: এদিন আরামবাগে প্রার্থী মিতালি বাগের সমর্থনে আয়োজিত জনসভায় যান মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: ১৬ জুলাই পর্যন্ত যোগ্য অযোগ্য সবার চাকরি বহাল থাকবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Suprme Court)। আর সেই নির্দেশ শুনে মনটা স্নিগ্ধ-তৃপ্ত হয়ে গেল বলে মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নাম না করে তিনি বলেন, 'এরা হচ্ছে চাকরি খেকো বাঘ।'

কী বললেন মুখ্যনমন্ত্রী?

আরামবাগে প্রার্থী মিতালি বাগের সমর্থনে আয়োজিত জনসভায় যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, "মানুষ খেকো বাঘের নাম শুনেছেন। চাকরি খেকো বাঘের নাম শুনেছেন? এরা হচ্ছে চাকরি খেকো বাঘ। ২৬ হাজার ছেলেমেয়ের চাকরি খেয়ে নিল। নিয়ে বলল যাও তোমাদের চাকরি বন্ধ। আর তোমাদের ৪ সপ্তাহের পুরো ১২ শতাংশ সুদে এতদিন যা টাকা পেয়েছ, সব ফেরত দিতে হবে। আমি সেদিন থেকেই বলেছিলাম ছাত্রছাত্রীদের, চিন্তা করবেন না বন্ধুরা, দেশে অনেক মানুষ আছে। আমরাও আছি। আমরা আপনাদের সঙ্গে আছি। ভয় পাবেন না। বিশ্বাস করুন, আমি কালকে দুর্গাপুরে মিছিল করছিলাম। মিছিল করতে করতে মনটা পড়ে আছে। কারণ, আমরা সুপ্রিম কোর্টে গেছি, ওদের হয়ে, কী রায় হয়, কী রায় হয়, সেটা দেখার জন্য়। যখন রায়টা শুনলাম না, আমার মনটা স্নিগ্ধ হয়ে গেল। আমার মনটা তৃপ্ত হয়ে গেল। আমার আত্মা শান্তি পেয়ে গেল। এবং আমি বললাম সত্য়ের জয় হবেই। এইভাবে মানুষের মুখের গ্রাস যারা কেড়ে নেয়, তারা দানব ছাড়া আর কিছু হতে পারে না। এরা মানব নয়, এরা দানব।''

কী নির্দেশ সুপ্রিম কোর্টের?

গতকাল অন্তর্বর্তী নির্দেশে সুপ্রিম কোর্ট জানিয়েছে, ২০১৬ সালে স্কুলের চাকরি পাওয়া, ২৫ হাজার ৭৫৩ জনের আপাতত চাকরি যাচ্ছে না। ফলে এখনকার মতো বড়সড় স্বস্তি পেয়েছেন ২০১৬ সালের চাকরিপ্রাপকরা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রডূড় জানান, যোগ্য়-অযোগ্য আলাদা করা গেলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না। তবে সুপ্রিম কোর্ট এও স্পষ্ট করে দেয়, এই প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা যাঁরা চাকরি করছেন, তাঁদের মুচলেকা দিতে হবে, যে তাঁরা যদি অযোগ্য প্রমাণিত হন, তাহলে তাঁদের ফেরত দিতে সম্পূর্ণ বেতন। জুলাই মাসে অর্থাৎ ভোট মিটে যাওয়ার পর পরবর্তী শুনানির দিন ধার্য করল সর্বোচ্চ আদালত। শুধুমাত্র হাইকোর্টের রায়ে চাকরি হারাদের আপাতত চাকরি বহাল রাখাই নয়, SSC প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও যারা চাকরি পেয়েছেন, তাঁদের ১২ শতাংশ সুদ-সহ ৪ সপ্তাহের মধ্য়ে বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: WBCHSE WB HS Results 2024: 'নাচ আমার প্যাশন, হতে চাই নৃত্যশিল্পী' জানালেন উচ্চ মাধ্যমিকে পঞ্চম সুস্বাতী

সেরা শিরোনাম

Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
Abhijeet Dipke On CJP Protest :
"হতে পারে এরপর আমাকে জেলে পাঠানো হবে..", জরুরি পোস্ট করে মারাত্মক আশঙ্কার কথা জানালেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
CPM Book Stall :বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
West Bengal News LIVE: আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Yuzvendra Chahal: বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Gujrat News : মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
Embed widget