এক্সপ্লোর

Gangasagar Mela : ড্রোন, স্পিডবোটে নজরদারি, সিসি ক্যামেরায় মুড়ে মেলা চত্বর, গঙ্গাসাগর উপলক্ষে আঁটসাঁট নিরাপত্তা

Mamata Banerjee : গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠকে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার জেরেই কার্যত নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে মেলা চত্বর।

সন্দীপ সরকার, দক্ষিণ ২৪ পরগনা : রবিবার থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela 2023)। নিরাপত্তার কথা মাথায় রেখে মেলা চত্বরকে মুড়ে ফেলা হয়েছে ওয়াচ টাওয়ারে (Watch Tower)। বাবুঘাট (Babughat) থেকে সাগরদ্বীপ (Sagar) পর্যন্ত বসানো হয়েছে এগারশো সিসি ক্যামেরা (CCTV Camera)। ড্রোনের (Drone Survillence) সাহায্যে আকাশপথে ও স্পিড বোটের (Spped Boat) সাহায্যে জলপথেও চলবে নজরদারি। প্রশাসন সূত্রে খবর, এবারই প্রথম গঙ্গাসাগরে আসা পুণ্যার্থীদের হাতে তুলে দেওয়া হবে রাজ্য সরকারের (West Bengal Government) বিশেষ শংসাপত্র।

নিরাপত্তার কড়াকড়ি

যতদূর চোখ যায় সাধুসন্ত-পুণ্যার্থীদের ভিড়। হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেও জলে ডুব দিয়ে পুণ্য় সঞ্চয়। সাগর মেলার চেনা ছবি। ৮ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত হবে গঙ্গাসাগর মেলা। রবিবার থেকে মেলা শুরু হলেও,  পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে, বাবুঘাট থেকে সাগরদ্বীপ পর্যন্ত বসানো হয়েছে এগারশো সিসি ক্যামেরা।

ড্রোনের সাহায্যে আকাশপথে ও স্পিড বোটের সাহায্যে জলপথে থাকছে নজরদারির ব্যবস্থা। মেলা চত্বরে থাকছে হাইটেক মেগা কন্ট্রোল রুম, যেখানে ৫২টি LED টিভি ও ১টি সুবিশাল LED স্ক্রিনের মাধ্যমে পরিস্থিতির ওপর নজর রাখা হবে। এছাড়াও মেলা চত্বরে থাকা ওয়াচ টাওয়ারের সাহায্যে ভিড়ের ওপর নজরদারি চালানো হবে।

থাকছে একাধিক ব্যবস্থা

প্রশাসন সূত্রে খবর, গঙ্গাসাগার মেলায় পুণ্যার্থীদের যাতায়াতের জন্য ২ হাজার ৭৫০টি বাস, ৩২টি ভেসেল, ১০০টি লঞ্চ, ২১টি জেটি, ৪টি বার্জের ব্যবস্থা রাখা হয়েছে। বারাণসীর ধাঁচে এবার গঙ্গাসাগর মেলাতেও থাকছে বিশেষ আরতির ব্য়বস্থা। তার জন্য তৈরি করা হচ্ছে বিশেষ মঞ্চও। প্রসঙ্গত, আগের মাসে নবান্নে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠকে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মীয় উস্কানি থেকে শুরু করে স্টোভ, বন্দুক নিয়ে মেলা প্রাঙ্গনে কেউ ঢুকে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। যার জেরেই এবারে কার্যত নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে গঙ্গাসাগর মেলাকে।

মেলার প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে গিয়ে বুধবারই সাগরদ্বীপে যান মুখ্যমন্ত্রী। সেখান থেকে গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা হিসেবে ঘোষণার দাবি তোলেন তিনি। পাশাপাশি প্রশাসন সূত্রে খবর, এবারই প্রথম গঙ্গাসাগরে আসা পুণ্যার্থীদের হাতে তুলে দেওয়া হবে রাজ্য সরকারের বিশেষ শংসাপত্র।

আরও পড়ুন- বড় সিদ্ধান্ত রাজ্যের, স্বাস্থ্য দফতরের কাজে ১০০ দিনের জব হোল্ডারদের কাজে লাগানোর নির্দেশ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Anant Maharaj On Netaji:“ওকে দল থেকে বার করে দেওয়া উচিত”, নেতাজি সম্পর্কে অনন্ত মহারাজের মন্তব্যে কড়া পদক্ষেপের দাবি তথাগত রায়ের
“ওকে দল থেকে বার করে দেওয়া উচিত”, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে অনন্ত মহারাজের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তথাগত রায়ের
Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
Abhishek Banerjee: শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?
শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?

ভিডিও

Indranil Khan on Har Ghar Tiranga | জাতীয় পতাকা হাতে বেহালার বুকে ইন্দ্রনীলের নেতৃত্বে তিরঙ্গা যাত্রা
Dilip Ghosh: 'আপনারা সবাই জানেন সমস্ত পাপের মূলে উনি ছিলেন', নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে দিলীপ ঘোষ
Aniket Mahato on Nirmal Ghosh: 'সিবিআই ২ বছর ধরে এরকম অপদার্থতার পরিচয় দিল কেন?' নির্মল ঘোষের গ্রেফতারির পর অনিকেত
Samik Bhattacharya:
Nirmal Ghosh News: ‘সত্যি বলতে আমরা কেউ জানতাম না উনি কোথায় ছিলেন', বললেন নির্মল ঘোষের মেয়ে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget