এক্সপ্লোর

100 Days Work : বড় সিদ্ধান্ত রাজ্যের, স্বাস্থ্য দফতরের কাজে ১০০ দিনের জব হোল্ডারদের কাজে লাগানোর নির্দেশ

West Bengal Government : ১০০ দিনের কাজে জব কার্ড হোল্ডার কারা তাঁদের তালিকা তৈরি করার নির্দেশও দেওয়া হয়েছে।

সুমন ঘড়াই, হাওড়া : কেন্দ্রের (Central Government) ওপর ভরসা না করে এবার একশো দিনের প্রকল্পে রাজ্যের প্রান্তিক মানুষকে কাজ দিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল নবান্ন (Nabanna)। রাজ্যের স্বাস্থ্য দফতর এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, ১০০ দিনের কাজের প্রকল্পে যার জড়িত তাঁদের আয়ের ধারা বজায় রাখতে তাঁদের সরকারি বিভিন্ন কাজে যুক্ত করা হবে। সেই অনুযায়ী, স্বাস্থ্য দফতরের কাজে ১০০ দিনের কাজের কর্মীদের লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ১০০ দিনের কাজে জব কার্ড হোল্ডার (Job Card Holders of 100 days work) কারা তাঁদের তালিকা তৈরি করার নির্দেশও দেওয়া হয়েছে।

সেই বিজ্ঞপ্তি প্রকাশের পরেই রাজ্যের সব জেলাই পঞ্চায়েত দফতরের সঙ্গে সমন্বয় রেখে ওই সব জব কার্ড হোল্ডারদের নামের তালিকা তৈরি করতে শুরু করেছে। ঘটনাচক্রে বৃহস্পতিবারও ১০০ দিনের কাজের টাকা বকেয়া থাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)।

ঠিক কী নির্দেশ-একশো দিনের কাজে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ দীর্ঘ দিন। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো তাদের কাজের ব্যবস্থা করছে রাজ্য সরকার (West Bengal Governmen1)। রাজ্য সরকারের বিভিন্ন দফতরের কাজে তাদের লাগানো হচ্ছে। সেই কর্মসূচির অঙ্গ  হিসাবে এবার রাজ্যের স্বাস্থ্য দফতরের কাজেও ব্যবহার করা হবে একশ দিনের শ্রমিকদের । জেলায় জেলায় স্বাস্থ্য দফতরের অধীনে থাকা বিভিন্ন প্রকল্পে অদক্ষ শ্রমিক হিসাবে তাঁদের কাজ দেওয়া হবে।

মুখ্যমন্ত্রীর অভিযোগ - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ১০০ দিনের প্রকল্পের কাজে বাংলাকে টাকা দেওয়া হচ্ছে না। তা সত্ত্বেও ৫০ লক্ষ কর্মদিবস তৈরি করেছি।' ১০০ দিনের প্রকল্পে বঞ্চনার অভিযোগে বারবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ করেছেন। বিভিন্ন সভায় একই বক্তব্য শোনা গিয়েছে তৃণমূল নেত্রীর মুখে। এই বিষয়ে পথে নেমে প্রতিবাদও করেছেন তৃণমূল। এদিন ফের সেই বিষয় উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে।

১০০ দিনের প্রকল্পের টাকার দাবিতে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। প্রধানমন্ত্রীর কাছেও এই দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অর্থবর্ষ শেষ হওয়ার মাত্র ২ মাস আগে টাকা পাঠানো নিয়েও সরব হয়েছিলেন তিনি। একশো দিনের প্রকল্পে বরাদ্দের দাবিতে সংসদেও সরব হয়েছে তৃণমূলের প্রতিনিধি দল। 

আরও পড়ুন- 'বন্দে ভারতে পাথর ছোড়া হয় বিহারে, বদনাম করা হচ্ছে বাংলাকে', সরব মমতা বন্দ্যোপাধ্যায়

সেরা শিরোনাম

West Bengal News Live : মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
Nepal Accident: এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget