এক্সপ্লোর

Junior Doctors' Movement: রাজধানীতে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন, এরাজ্যের একাধিক মেডিক্যাল কলেজ হাসপাতালে অবস্থান বিক্ষোভ

Movement of Junior Doctor: NEET-এর স্নাতকোত্তরের কাউন্সেলিং ইস্যুতে সোমবার তুলকালাম বেধেছিল দিল্লিতে (Delhi)। জুনিয়র চিকিৎসকদের (Junior Doctor) বিক্ষোভ তুলতে বলপ্রয়োগের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।

নয়াদিল্লি: দিল্লিতে (Delhi) জুনিয়র চিকিৎসকদের (Junior Doctor) আন্দোলনকে সমর্থন। এরাজ্যের একাধিক মেডিক্যাল কলেজ (Medical College) হাসপাতালে অবস্থান বিক্ষোভ করেন জুনিয়র চিকিৎসকরা। আন্দোলনে সামিল হন পোস্ট গ্র্যাজুয়েট (Post Graduate) ট্রেনি চিকিৎসকরাও। বিক্ষোভকারীদের দাবি, প্রতিবাদের জন্য জরুরি পরিষেবার কাজে কোনও ব্যাঘাত ঘটেনি।

NEET-এর স্নাতকোত্তরের কাউন্সেলিং ইস্যুতে সোমবার তুলকালাম বেধেছিল দিল্লিতে (Delhi)। জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ তুলতে বলপ্রয়োগের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। চিকিৎসক মহলে একে কালো দিন আখ্যা দিয়েছে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (Resident Doctors Association of India)। পুলিশি নিগ্রহের প্রতিবাদে শুরু হয়েছে আন্দোলন। দিল্লির আন্দোলনকে সমর্থন করে মঙ্গলবার এ রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজ হাসপাতালে বিক্ষোভ দেখান জুনিয়র চিকিৎসকরা।

কলকাতা মেডিক্যাল কলেজ (Calcutta Medical College), এনআরএস (NRS) থেকে আরজি কর (R G Kar)। বিভিন্ন হাসপাতালে এদিন মেডিক্যাল সার্ভিস সেন্টারের উদ্যোগে অবস্থানে বসেন জুনিয়র ডাক্তাররা। বিক্ষোভে সামিল হন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসকরাও। দিল্লির ঘটনার কড়া নিন্দা করেছে এরাজ্যের চিকিৎসক সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস এবং ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। কলকাতার পাশাপাশি জেলাতেও হয় অবস্থান বিক্ষোভ। প্রতিবাদের ছবি দেখা যায়, বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, বিষয়টি আদালতের বিচারাধীন রয়েছে। কাউন্সেলিং দ্রুত শুরু হবে বলে আশাপ্রকাশ করেন তিনি।

অভিযোগ অস্বীকার করেছে দিল্লি পুলিশ। অতিরিক্ত কমিশনার সুমন গয়াল জানিয়েছেন, বিক্ষোভকারীদের ওপর কোনও বলপ্রয়োগ বা লাঠিচার্জ করা হয়নি। চিকিত্সকদের প্রতি দিল্লি পুলিশের শ্রদ্ধা রয়েছে। ঘটনায় কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন। কিছু পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তার খাতিরে কয়েকজন চিকিত্সককে আটক করা হয়।এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) চিঠি দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal)।

আরও পড়ুন: New Year Preparation: দুর্ঘটনার ঝুঁকি থেকে ওমিক্রন আতঙ্ক, উৎসবের মরসুমে লাগাম টানতে ব্যবস্থা নেবে পুলিশ

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
CJP Protest : সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
CPIM Bookstall: রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন একাধিক জেলায়, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ
রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন একাধিক জেলায়, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget