এক্সপ্লোর

Madhyamik Results 2023 : প্রথম, দ্বিতীয় সহ মেধাতালিকায় ১৭ জন, নজরকাড়া ফল পূর্ব বর্ধমানের

Purba Bardhaman Results : দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম, মাধ্যমিকের মেধাতালিকার প্রথম পাঁচের মধ্যে তিনজন রয়েছে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের।

বর্ধমান : মাধ্যমিকের মেধাতালিকায় নজরকাড়া সাফল্য পূর্ব বর্ধমানের (Purba Burdhaman)। প্রথম, দ্বিতীয় সহ প্রথম দশের মধ্যে বর্ধমানের মোট ১৭ জন পড়ুয়া রয়েছে। ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষায় (Madhyamik Results 2023) প্রথম হয়েছে কাটোয়ার দূর্গাদাসী চৌধুরাণী গার্লস হাই স্কুলের দেবদত্তা মাঝি। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৭। দ্বিতীয় স্থানেও জায়গা করে নিয়েছে বর্ধমান। বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের ছাত্র শুভম পেয়েছে ৬৯১ নম্বর।

দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম, মাধ্যমিকের মেধাতালিকার প্রথম পাঁচের মধ্যে তিনজন রয়েছে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের। ৬৮৯ নম্বর পেয়ে যে স্কুলের অর্ক বন্দ্যোপাধ্যায় হয়েছে এবারে মাধ্যমিকে চতুর্থ। তালিকায় পঞ্চম স্থানে শেখ শাহিদ ওয়াসিফ। তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৮। একই নম্বর পেয়ে মাধ্যমিকের মেধাতালিকায় পাঁচ নম্বরে রয়েছে বর্ধমান সিএমএস স্কুলের ছাত্র রূপায়ন পাল। এমনকি ষষ্ঠ স্থানেও রয়েছে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল। ৬৮৭ নম্বর পেয়ে যে স্থানে প্রণীল যশ।

৬৮৬ নম্বর পেয়ে কাটোয়ার দূর্গাদাসী চৌধুরাণী গার্লস হাই স্কুলেরই সামরিন আখতার রয়েছে মাধ্যমিকের মেধাতালিকার সপ্তম স্থানে। একই নম্বর পেয়ে মাধ্যমিকের সাত নম্বরেই স্থান কাটোয়ার কাশীরাম দাস ইনস্টিটিউটের ঋদ্ধিত পাল। পূর্ব বর্ধমানে রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের দেবজ্যোতি ভট্টাচার্য ৬৮৫ নম্বর পেয়ে তালিকার আট নম্বরে রয়েছে। অষ্ঠম স্থানে রয়েছেন বর্ধমানের আরও দু'জন। কাটোয়ার দূর্গাদাসী চৌধুরাণী গার্লস হাই স্কুলের স্মিতা প্রামাণিকও বর্ধমান সিএমএস স্কুলের শেখ আফিফ জাহিন।

৬৮৪ নম্বর নিয়ে মাধ্যমিকের মেধাতালিকায় ন'নম্বরে রয়েছে পূর্ব বর্ধমানের ৩ জন। সুলতানপুর তুলসীদাস বিদ্যামন্দিরের শ্রেয়া চক্রবর্তী, কাটোয়া কুশীরাম দাস ইনস্টিউটের সবমন পরভীন ও আমরাগড় হাইস্কুলের শুভদীপ ছপাদার। পাশাপাশি ৬৮৩ নম্বর পেয়ে তালিকার দশ নম্বরে রয়েছে আমরাগড় হাইস্কুলের অঙ্কুর ঘোষ।

মাধ্যমিকে (Madhyamik Results 2023) এ বছর পাসের হার ৮৬.১৫ শতাংশ। যার মধ্যে প্রথম বিভাগে পাস করেছে ১৩.৬৭ শতাংশ ছাত্র-ছাত্রী। মাধ্যমিকের মেধা তালিকায় মালদার ২১ জন, পূর্ব বর্ধমানে ১৭ জনের পাশাপাশি বাঁকুড়া থেকে ১৪ জন, দক্ষিণ ২৪ পরগনা থেকে ১৩ জন রয়েছে প্রথম দশে। পূর্ব মেদিনীপুর থেকে ১১ জন রয়েছেন তালিকায়। ৯ জন রয়েছে উত্তর ২৪ পরগনা থেকে। পশ্চিম মেদিনীপুর থেকেও তালিকায় রয়েছে ৯ জন। পুরুলিয়া থেকে যে তালিকায় রয়েছে ৬ জন। ৫ জন হুগলি থেকে রয়েছেন তালিকায়। হাওড়া ও কোচবিহার থেকে যথাক্রমে ৪ জন ও ৩ জন স্থান করে নিয়েছে মেধা তালিকায়। বীরভূম থেকে ২ জন স্থান করেছে তালিকায়। পাশাপাশি নদিয়া, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুর থেকে ১ জন করে রয়েছে মেধা তালিকায়।

আরও পড়ুন- মাধ্যমিকে প্রথম দেবদত্তা মাঝি, প্রাপ্ত নম্বর ৬৯৭

 

আরও পড়ুন: প্রচণ্ড গরম থেকে শরীরকে বাঁচাতে পাতে রাখুন এই খাবারগুলি  


Madhyamik Results 2023 : প্রথম, দ্বিতীয় সহ মেধাতালিকায় ১৭ জন, নজরকাড়া ফল পূর্ব বর্ধমানের

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
Tarapith Fire News Live : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget