এক্সপ্লোর

Kolkata BJP News: নজরে শহরের ভোট, একাধিক ইস্যু নিয়ে নতুন রণকৌশল বিজেপির

Kolkata News: এবার বছর দুয়েকের মধ্যে বিধানসভার নির্বাচন। তার আগে এবার   শহরের ভোটারদের বাড়তি গুরুত্ব দিচ্ছে বিজেপি।

শিবাশিস মৌলিক এবং সৌভিক মজুমদার, কলকাতা: লোকসভা ভোটে তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছে শহুরে ভোটারদের একটা বড় অংশ। পুরসভাভিত্তিক ফলাফলে অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি। এবার সেটাকেই মূলধন করে রণকৌশল সাজাচ্ছে গেরুয়া শিবির। বিদ্যুতের বিল, অগ্নিনির্বাপন ব্যবস্থার মতো ইস্যু নিয়ে শহরের ভোটারদের কাছে পৌঁছচ্ছেন বিজেপির নেতা-কর্মীরা। 

২০১৯-এর লোকসভায় ভাল ফলের পর, ২১-এর বিধানসভায় ২০০ আসন টার্গেট করে থামতে হয়েছে সত্তরের ঘরে। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে ৩০ আসন জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামলেও শেষপর্যন্ত ১২ আসন দখল করতে পেরেছে তারা। 

এবার বছর দুয়েকের মধ্যে বিধানসভার নির্বাচন। তার আগে এবার  শহরের ভোটারদের বাড়তি গুরুত্ব দিচ্ছে বিজেপি। লোকসভা ভোটে রাজ্যে দারুণ ফল করলেও, পুর এলাকাগুলিতে ধাক্কা খেয়েছে তৃণমূল। লোকসভা ভোটের পুরসভাভিত্তিক ফল বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে,  রাজ্যের ১২১টি পুরসভার ৭৪টিতে ওয়ার্ড ভিত্তিক ফলাফলের নিরিখে ১ নম্বরে রয়েছে বিজেপি। সেখানে ৪১টি পুরসভায় এক নম্বরে রয়েছে তৃণমূল। এছাড়া ৩টি পুর এলাকায় ওয়ার্ডভিত্তিক ফলে এগিয়ে রয়েছে কংগ্রেস। ৩টি পুরসভা টাই অবস্থায় রয়েছে। আর এই প্রেক্ষাপটে শহুরে ভোটব্যাঙ্ক ধরে রাখতে একগুচ্ছ কর্মসূচি নিতে চলেছে গেরুয়া শিবির।                                                         

আরও পড়ুন, খুন, ডাকাতি থেকে হুমকি, বিহারে জেলে বসেই বাংলায় অপরাধের ব্লু-প্রিন্ট! কুখ্যাত 'জুয়েল থিফ' CID-এর জালে

তার মধ্যে রয়েছে শহরের বিভিন্ন আবাসনে অগ্নি নির্বাপণ ব্যবস্থার ওপর জোর এবং বিদ্যুতের মাশুল। দেশের অন্যান্য রাজ্যের তুলনায় বাংলায় বিদ্যুতের মাশুল অত্যন্ত বেশি, বরাবরই তৃণমূল সরকারের বিরুদ্ধে এমনই অভিযোগ করে থাকে বিরোধীরা। এই অবস্থায় বিদ্যুতের দাম কমানোর দাবি তুলে চলতি সপ্তাহেই CESC-এর সদর দফতরে অভিযান চালাবে গেরুয়া শিবির।

এছাড়াও  একের পর এক অগ্নিকাণ্ডের সাক্ষী থেকেছে কলকাতা। এই পরিস্থিতিতে শহরের আবাসনগুলিতে ঘুরে ঘুরে অগ্নিনির্বাপণ ব্যবস্থার খবর নেবে বিজেপি। ২০২৬ সালে রাজ্যে বিধানসভার ভোট। সেই বছরই পুরসভার ভোটও হওয়ার কথা। তার আগে কি শহুরে ভোটব্যাঙ্ক ধরে রাখতে পারবে বিজেপি? উত্তর মিলবে ভবিষ্যতে। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Gangasagar Waterspout: গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
Gangasagar Waterspout: গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
Durga Puja Weather: পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর
পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
Durgapuja 2026: চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক
চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget