এক্সপ্লোর

SSC: কাল থেকে স্কুলে শিক্ষাকর্মী নিয়োগে অনলাইন আবেদন শুরু, তার আগে 'অযোগ্য' শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করবে SSC

SSC News: কাল থেকেই স্কুলে শিক্ষাকর্মী নিয়োগে অনলাইনে আবেদন শুরু। আবেদনের আগেই অযোগ্যদের তালিকা প্রকাশ।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : SIR-আবহেই আগামীকাল অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ। প্রায় ৩৫০০ অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করবে এসএসসি। কাল থেকেই স্কুলে শিক্ষাকর্মী নিয়োগে অনলাইনে আবেদন শুরু। আবেদনের আগেই অযোগ্যদের তালিকা প্রকাশ। আদালতের নির্দেশে অযোগ্যরা কেউ পরীক্ষায় বসতে পারবেন না, সেই সূত্রেই তালিকা প্রকাশ। নতুন করে নিয়োগের জন্য নতুন করে পরীক্ষা হবে শিক্ষাকর্মীদের। শূন্যপদ গ্রুপ সি- এর জন্য ২৯৮৯টি এবং ৫৪৮৮টি গ্রুপ ডি- এর জন্য। 

শিক্ষকদের পর এবার শিক্ষাকর্মী। গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় ২০১৬ সালে যাঁরা বসেছিলেন, তাঁদের প্রায় সকলেরই চাকরি বাতিল হয়েছে, কারণ পুরো প্যানেল বাতিল হয়েছে। অযোগ্য শিক্ষকদের তালিকা আগেই প্রকাশিত হয়েছে। এবার অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করা হবে আগামীকাল বিকেলের দিকে, এমনটাই খবর কমিশন সূত্রে। ২০১৬ সাল থেকে এতদিন যাঁরা স্কুলে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে চাকরি করেছেন তাঁদের প্যানেল বাতিল হয়েছে। সুপ্রিম কোর্ট নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে। সেই সূত্রেই আগামীকাল থেকে স্কুলে শিক্ষাকর্মী নিয়োগে অনলাইনে আবেদন শুরু হবে। ৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত একমাস ধরে চলবে আবেদন প্রক্রিয়া। তার আগেই তালিকা প্রকাশ করবে কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশে আগামীকাল বিকেলে অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করা হবে বলে শোনা যাচ্ছে। নাম এবং রোল নম্বর প্রকাশিত হবে। 

শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও কোনও অযোগ্য যাতে চাকরির পরীক্ষায় বসতে না পারেন সেই জন্যই এই তালিকা প্রকাশ করা হচ্ছে। যে শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হয়েছে, তাঁদের কর্মক্ষেত্রে নতুন করে সংস্থান হয়নি। সরকারের তরফে যে ভাতা দেওয়ার কথা হয়েছিল, তাতেও স্থগিতাদেশ দিয়েছে আদালত। নতুন করে শিক্ষাকর্মীদের নিয়োগ হবে। তার জন্য নতুন করে হবে পরীক্ষা। আর তারই জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামীকাল থেকে। অনলাইনে করা যাবে আবেদন। সময় একমাস। অর্থাৎ বোঝা যাচ্ছে, যেহেতু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে কোনও অযোগ্য শিক্ষাকর্মী নতুন পরীক্ষায় বসতে পারবেন না, তাই আগামীকাল তাঁদের নিয়োগের নতুন পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরুর আগেই স্কুল সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে 'অযোগ্য শিক্ষাকর্মীদের' তালিকা প্রকাশ করবে। আবেদন প্রক্রিয়ার পোর্টাল খোলার আগেই প্রকাশিত হবে তালিকা। 

অন্যদিকে, আগামী শুক্রবার বেরোতে পারে SSC-র প্রথম পর্যায়ের ফলাফল। সূত্রের খবর, আগে একাদশ-দ্বাদশের ফলাফল প্রকাশ করবে SSC। তারপর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশ হতে পারে নবম দশমের। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Annapurna Yojona : আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
Jadavpur University: 'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget