এক্সপ্লোর

BJP Attacked : তৃণমূল জেতায় দিঘায় বিজেপি কর্মীর হোটেলে ভাঙচুর, বন্ধ করে দেওয়া হল ব্যবসা

Purba Medinipur News : হোটেল মালিক ও মোটরভ্যান চালকদের তরফে দিঘা থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ব্যবস্থা না নিলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর : ভোট-সন্ত্রাসের (Panchayat Election Violence) আঁচ এবার পর্যটন-শহর দিঘায়। তৃণমূল (TMC) জেতায় বিজেপি (BJP) কর্মীর হোটেলে ভাঙচুর, ব্যবসা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল। বিজেপি সমর্থকদের কাজেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। তৃণমূলের পাল্টা দাবি, বাংলায় ৩৫৫ ধারা জারির চেষ্টায় অশান্তির পরিবেশ তৈরি করছে বিজেপি-ই।

পাথর ছুড়ে ভেঙে দেওয়া হয়েছে হোটেলের জানলার কাচ। চলছে হুমকি-হুঁশিয়ারি। ভোট পরবর্তী সন্ত্রাসের ছবি এবার পর্যটন-শহর দিঘায় (Digha)। বিজেপি কর্মীর হোটেলে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। হোটেল মালিকের অভিযোগ, ভোট গণনার দিন রাতেই নিউ দিঘার বটতলা এলাকায় তাঁর হোটেলে হামলা চালানো হয়। অভিযোগকারী হোটেল মালিক চন্দন বেরা বলেছেন, হোটেলে ভাঙচুর চালিয়েছে। হুঁশিয়ারি দিয়ে গেছে হোটেল বন্ধ রাখার। এখানেই শেষ নয়। অভিযোগ, বিজেপি করায় স্থানীয় মোটরভ্যান চালকদের রুজি-রোজগারেও টান পড়েছে। হুমকি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে ভ্যান চালানো।

পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) রামনগর ব্লকে ভাল ফল করেছে তৃণমূল। ২টি পঞ্চায়েত সমিতি ছাড়াও অধিকাংশ গ্রাম পঞ্চায়েতই শাসকদলের দখলে। এই পরিস্থিতিতে ভোট-পরবর্তী সন্ত্রাস নিয়ে তৃণমূলকে বিঁধেছে বিজেপি। দিঘার বিজেপি নেতা তপন মাইতি বলেছেন, 'মহিলা কিছু এসেছিল তারা বলছে দিঘার ওপরেই খাই। খাবার বন্ধ করে দিয়েছে। ওসিকে লিখিত কমপ্লেন দিয়েছে। রিসিভ করেননি। যারা রিকশ চালিয়ে খায় কোথা থেকে খাবে। নুন আনতে পান্তা ফুরোয় এই পরিস্থিতি'। পাল্টা দিঘার তৃণমূল নেতা সুশান্ত পাত্রর দাবি, 'শুভেন্দু ৩৫৫ দাবি করছে। তাই বিভিন্ন জায়গায় অশান্তি পাকানোর চেষ্টা করছে। সেটা প্রমাণ করতেই থানায় অভিযোগ করছে'। 

হোটেল মালিক ও মোটরভ্যান চালকদের তরফে দিঘা থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ব্যবস্থা না নিলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।                                                                 

আরও পড়ুন- অভিষেককে নিয়ে বেঙ্গালুরুতে মমতা, রাহুলের সঙ্গে সনিয়া, নজরে বিরোধীদের মেগা বৈঠক

আরও পড়ুন- হারিয়েছে ফোন ? খুঁজে দেবে পুলিশই ! কী কী ধাপে এগোবেন ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন         https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget