এক্সপ্লোর

West Bengal Weather Update : ঘুরে দাঁড়াল শীত, তাপমাত্রা নামল অনেকটাই, সরস্বতী পুজোয় হাড় কাঁপবে ঠান্ডায়?

Saraswiti Puja Weather Prediction  : বৃহস্পতিবারই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বেশ কিছুটা তাপমাত্রা কমে যায়। মাঝ মাঘেই যেমন গ্রীষ্মের অনুভূতি হচ্ছিল, তা থেকে মিলেছে সাময়িক স্বস্তি। 

সঞ্চয়ন মিত্র, কলকাতা : সরস্বতী পুজো ( Saraswiti Puja Weather Prediction  ) পর্যন্ত আবহাওয়ার খামখেয়ালিপনার পূর্বাভাস তো ছিলই। তবে আবারও যে তাপমাত্রা ১৫ র কোঠায় নামবে, এমন প্রত্যাশা ছিল না।  জাঁকিয়ে শীতের ( Winter Update ) সম্ভাবনা আর নেই বটে, তবে বেশ কয়েকদিন পর শীতের কামব্যাকে হাড় কেঁপে গিয়েছে শহরের। এই আমেজ বাড়বে সপ্তাহের শেষে। বৃহস্পতিবারই দক্ষিণবঙ্গে একদিনে তাপমাত্রা অনেকটা কমে গিয়েছিল। সর্বনিম্ন তাপমাত্রা ছিল  ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।  তবে শহরে আজ তাপমাত্রা নামল আরও এক ধাপ। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা  ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে। শনিবার পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা নেমে যেতে পারে।

সপ্তাহের শেষে জমিয়ে শীত

বৃহস্পতিবারই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বেশ কিছুটা তাপমাত্রা কমে যায়। মাঝ মাঘেই যেমন গ্রীষ্মের অনুভূতি হচ্ছিল, তা থেকে মিলেছে সাময়িক স্বস্তি।  শীতপ্রেমীদের জন্য সুখবর, আবহাওয়া দফতর জানাচ্ছে,  আরও দুদিন তাপমাত্রা নামবে। সপ্তাহের শেষে জমিয়ে শীতের আমেজ বজায় থাকবে কলকাতা সহ বিভিন্ন জেলায়। তবে বৃষ্টির ভ্রুকুটি আর নেই। দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়াই থাকার কথা।

আগামী দুদিন সকাল শুরু হবে হালকা কুয়াশা গায়ে মেখে। বেলা বাড়লে পরিষ্কার আকাশ দেখা যাবে। সোমবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। মোটের উপর বলা যায়, মাঝ ফেব্রুয়ারি অবধি বজায় থাকবে শীতের শিরশিরানি।  

তুষারপাতের সামান্য সম্ভাবনা

দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা। খুব উঁচু এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে সকালে বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকবে। কুয়াশার দাপট বেশি হওয়ার সম্ভাবনা জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। 

কলকাতার তাপমাত্রা

কলকাতায় আরও কমল রাতের তাপমাত্রা। সপ্তাহান্তে শীতের আমেজ জোরালো। পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা। সোমবার থেকে ফের বাড়বে তাপমাত্রা।কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।                            

আরও পড়ুন, ভোটের আগে বড় ঘোষণা! 'লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 'দ্বিগুণ' বাড়ল ভাতা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
West Bengal Live News Update: দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
Madan Mitra: স্ত্রী, দুই ছেলের পর পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজিরা মদন মিত্রের
স্ত্রী, দুই ছেলের পর পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজিরা মদন মিত্রের
Coal Smuggling: 'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!
'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget