এক্সপ্লোর

Weather Today: কনকনে শীতের মাঝেই ফের বৃষ্টি রাজ্যে, জেলায় জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাস

West Bengal Weather Updates: রবিবারে দক্ষিণবঙ্গেও শিলা বৃষ্টির সম্ভাবনা। রবি ও সোমবার বৃষ্টি হতে পারে রাজ্যজুড়ে, এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: মাঘের শুরুতে শীতের (Winter) খামখেয়ালিপনার মাঝেই বৃষ্টির ভ্রুকুটি রয়েছে আজ। শুক্রবার রাজ্যের উপকূলবর্তী ও উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এছাড়াও কলকাতা (Kolkata) , হাওড়াতেও (Howarh) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শনিবার শিলা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। 

রবিবারে দক্ষিণবঙ্গেও শিলা বৃষ্টির সম্ভাবনা। রবি ও সোমবার বৃষ্টি হতে পারে রাজ্যজুড়ে। এদিকে, বৃহস্পতির সকালেই তুষার চাদরে মুখ ঢাকা দিয়েছিল দার্জিলিং পাহাড়। ঘুম গা-ঢাকা দিয়েছিল সাদা আবরণে। তুষার পাত হল, চলল বৃষ্টি।  দার্জিলিং, কালিম্পঙেও আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পারদের ওঠানামা অব্যাহত। গতকালের তুলনায় এক ডিগ্রি বেড়ে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।                                  

আরও পড়ুন, টিকাকরণে পিছিয়ে বাংলা? পরিসংখ্যান প্রকাশ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের

দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আজ মোটামুটি  শুকনো আবহাওয়া থাকলেও আগামীকাল থেকেই বাড়তে চলেছে তাপমাত্রা। দক্ষিণবঙ্গে কলকাতা সহ আরও কিছু জায়গা ধোঁয়াশায় ঢাকা থাকবে সকালবেলা, এমনটাও জানান হয়েছে।                                                                                            

এমনিতেই মাঘের শুরুতে খামখেয়ালি শীতের মধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার বৃষ্টিতে ভিজেছে কার্শিয়ং, কোচবিহার, জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের আরও বেশ কয়েকটি জায়গা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে আবহাওয়ার পরিবর্তন হয়েছে উত্তর-পশ্চিম ভারতে। তার প্রভাবে রাজ্যেও আবহাওয়ার পরিবর্তন।                                                    

আজ মূলত মেঘলা ও কুয়াশাচ্ছন্ন থাকবে কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকার আকাশ। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৯৮ শতাংশ, ন্যূনতম ৪৩ শতাংশ। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Census 2027: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা

ভিডিও

Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget